Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
জানা গেল রণবীর-আলিয়ার বিয়ের তারিখ

বিনোদন

হিন্দুস্তান টাইমস
09 April, 2022, 03:45 pm
Last modified: 09 April, 2022, 03:46 pm

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • বিয়ের দুই বছর পর আনুষ্ঠানিকভাবে নাম বদলালেন আলিয়া ভাট
  • প্রথম বই প্রকাশ করেছেন আলিয়া ভাট: লেখকের তালিকার আরও ৮ বলিউড সেলিব্রেটি
  • আলিয়ার আলোচিত মেট গালার শাড়ির পেছনে রয়েছে ১৫৩ জন কারিগরের ১,৯৬৫ ঘণ্টার পরিশ্রম 
  • প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

জানা গেল রণবীর-আলিয়ার বিয়ের তারিখ

অভিনেত্রীর কাকা সংবাদমাধ্যমকে আরও জানিয়েছেন রণবীরের বান্দ্রার বাড়িতেই হবে বিয়ের অনুষ্ঠান। 
হিন্দুস্তান টাইমস
09 April, 2022, 03:45 pm
Last modified: 09 April, 2022, 03:46 pm

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে কত কয়েক দিন ধরে সংবাদমাধ্যমে জল্পনার শেষ নেই। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই বিয়ে করছেন 'রালিয়া', এই খবর প্রকাশ্যে আসে গত মাসের শেষেই। তারপর থেকে বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে রীতিমতো শোরগোল। অবশেষে তাদের বিয়ের আসল তারিখ জানা গেল।

ইন্ডিয়া টুডে'র এক প্রতিবেদনে বলা হয়েছে,  আগামী ১৪ই এপ্রিল আলিয়া-রণবীর বিয়ের পিঁড়িতে বসছেন। একদিন আগে হবে আলিয়ার মেহেদির অনুষ্ঠান। অভিনেত্রীর কাকা সংবাদমাধ্যমকে আরও জানিয়েছেন রণবীরের বান্দ্রার বাড়িতেই হবে বিয়ের অনুষ্ঠান। 

তবে আলিয়ার পরিবার থেকে বিয়ের খবর নিশ্চিত করা হলেও মুখ খোলেননি নীতু কাপুর। ছেলের বিয়ের প্রসঙ্গ উঠতেই সরাসরি নাকোচ করে দিচ্ছেন রণবীরের মা। 

শুক্রবারই এক ইভেন্টে পাপারাতজিরা ঘিরে ধরে নীতুকে। জিজ্ঞাসা করে বিয়ের ব্যাপারে। প্রথমেই তিনি আকাশ থেকে পড়বার ভান করে বলেন, 'কার বিয়ে?' ছবি শিকারিরাও নাছোড়বান্দা। তারা বলে, 'আরকে স্যারের বিয়ের তারিখটাই আমাদের বলে দিন'। একথা শুনে নীতু বলেন, 'ভগবানই জানেন বিয়ের তারিখ, আমি তো জানি না'।

জানা যাচ্ছে ঋষি-পুত্রের বিয়ের অনুষ্ঠানে কেবলমাত্র পরিবার ও কাছের বন্ধুরাই আমন্ত্রিত। সূত্রের খবর, রণবীর-আলিয়ার বিয়েতে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন শাহরুখ খান, করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি, জোয়া আখতাররা। অভিনেতা বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, পরিচালক অয়ন মুখোপাধ্যায়, ডিজাইনার মাসাবা গুপ্তা, মণীশ মালহোত্রারাও এই বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। রণবীরের তুতো বোন করিনা, করিশ্মা, জামাইবাবু সইফ আলি খানও হাজির থাকবেন বিয়ের অনুষ্ঠানে। কাপুর ও ভাট পরিবারের সব তারকাই হাজির থাকবেন নবদম্পতিকে আর্শীবাদ দিতে।

২০১৭ সালে 'ব্রহ্মাস্ত্র' ছবির সেটে শুরু রণবীর-আলিয়ার প্রেমের গল্প। আর সেই ছবি মুক্তির আগেই পরিণতি পাচ্ছে এই প্রেম কাহিনি। উল্লেখ্য, চলতি বছর ৯ই সেপ্টেম্বর মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। 

Related Topics

টপ নিউজ

রণবীর কাপুর / আলিয়া ভাট / রণবীর-আলিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • বিয়ের দুই বছর পর আনুষ্ঠানিকভাবে নাম বদলালেন আলিয়া ভাট
  • প্রথম বই প্রকাশ করেছেন আলিয়া ভাট: লেখকের তালিকার আরও ৮ বলিউড সেলিব্রেটি
  • আলিয়ার আলোচিত মেট গালার শাড়ির পেছনে রয়েছে ১৫৩ জন কারিগরের ১,৯৬৫ ঘণ্টার পরিশ্রম 
  • প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net