Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
শাহরুখ একসময় আমাকে স্যার বলে ডাকতো: সালমান খান

বিনোদন

টিবিএস ডেস্ক
23 March, 2022, 01:35 pm
Last modified: 23 March, 2022, 01:43 pm

Related News

  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানালেন সালমান খান

শাহরুখ একসময় আমাকে স্যার বলে ডাকতো: সালমান খান

২০০৮ সালে ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে দুই খানের মধ্যে ঝগড়া হয়। এর পরেই গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখকে এক হাত নেন সালমান।
টিবিএস ডেস্ক
23 March, 2022, 01:35 pm
Last modified: 23 March, 2022, 01:43 pm
ছবি: কালারস টিভি

শাহরুখ খান ও সালমান খান, ভারতীয় চলচ্চিত্রের দুই উজ্জ্বল নক্ষত্র। নব্বইয়ের দশকের শুরু থেকে এখনো পর্যন্ত বলিউড শাসন করছেন দুই খান। পেশাগত ও ব্যক্তিগত কারণে দুই তারকার দ্বন্দ্ব নিয়ে যেমন অসংখ্য গল্প রয়েছে, তেমনই দুজনের বন্ধুত্ব-খুনসুটি নিয়েও রয়েছে নানা মজাদার গল্প।

নব্বইয়ের দশকের গোড়ার দিকে শাহরুখ-সালমানের উষ্ণ সম্পর্ক ২০০০ সালের দিকে কিছুটা তিক্ততায় পরিণত হয়। কথিত আছে, সে সময় শাহরুখ খানের 'চলতে চলতে' ছবির শুটিংয়ে বাগড়া দেন সালমান।

তবে এরপর দুজনে আবার আপসে মিলে গেলেও, ২০০৮ সালে ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে দুজনের মধ্যে আবার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সেদিন বলিউডের দুই মহারথীর ঝগড়া নিয়ে বড় বড় শিরোনাম হয়েছিল খবরের পাতায়। ঝগড়ার কারণ অনুসন্ধান করতেও উঠেপড়ে লেগেছিল ভারতীয় গণমাধ্যমগুলো।

শাহরুখ খান দুজনের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও, মুখ খুলেছিলেন 'বজরঙ্গি ভাইজান'। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তখন শাহরুখকে এক হাত নেন সালমান। অভিনেতা বলেন, "ক্যারিয়ারের শুরুর দিকে যখন টিকে থাকার সংগ্রাম করছিলো শাহরুখ, ওই সময়টায় সে আমাকে 'স্যার' বলে ডাকতো।"

সাক্ষাৎকারে 'এক থা টাইগার' তারকা বলেন, "শাহরুখ আমার ভাইয়ের মতো ছিল। ক্যারিয়ারে সংগ্রামের দিনগুলোতে আমাকে স্যার বলে ডাকতো। আমি শাহরুখকে মানুষের দুয়ারে দুয়ারে কাজের জন্য যেতে দেখেছি। এখন সে পুরোপুরি ভিন্ন মানুষ। এখন শুধু সৃষ্টিকর্তাই পারেন আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব ফিরিয়ে আনতে; তা নাহলে আর কোনো সম্ভাবনা নেই।"

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারেও প্রায় এক কথা বলেন সালমান। আরও জানিয়েছিলেন, তিনি গণমাধ্যমের সামনে সেদিনের ঝগড়ার ব্যাপারে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ কিছু প্রতিবেদনে তাকে 'ভিলেন' হিসেবে দেখানো হচ্ছে।

সময়ের সাথে সাথে শাহরুখ এবং সালমান কিভাবে ভিন্ন ব্যক্তিত্বে পরিণত হলেন, তা নিয়েও কথা বলেছিলেন সেদিন সালমান। জানিয়েছিলেন, একসময় শাহরুখকে তিনি আপন ভাই আরবাজ ও সোহেলের মতোই দেখতেন।

একই সাক্ষাৎকারে বিবেকের সাথে ঝগড়া এবং সবার সামনে সালমানের ক্ষমা চাওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, তার সাথে মিটমাট করার কোনো সম্ভাবনা নেই। কারণ এই কাজ তিনি জেনেশুনেই করেছিলেন। এটা অপরিকল্পিত ছিল না বা হঠাৎ রাগের মাথায় করেননি।

তবে এই সব অতীতকে ছাপিয়ে, কয়েক বছর পর বলিউডের দুই শীর্ষ তারকা আবারও বন্ধু হয়ে গেছেন। টিউবলাইট এবং জিরো'র মতো ছবিগুলোতে তাদের একসাথে দেখা গেছে। সম্প্রতি শাহরুখের ছেলে আরিয়ান খানের মাদক মামলার সময়েও সবার আগে এগিয়ে এসেছিলেন সালমান খান।

ভক্তদের জন্য সুখবর এই যে, খুব শীঘ্রই 'পাঠান' ও 'টাইগার ৩' ছবিতে একসাথে দেখা যাবে শাহরুখ খান ও সালমান খানকে।

সূত্র: এমএসএন

Related Topics

টপ নিউজ

সালমান খান / শাহরুখ খান / বন্ধুত্ব / বলিউড ক্যারিয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানালেন সালমান খান

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net