Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
বিবাহবিচ্ছেদের কারণ জানালেন আমির খান

বিনোদন

টিবিএস ডেস্ক 
14 March, 2022, 08:15 pm
Last modified: 14 March, 2022, 08:16 pm

Related News

  • বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের
  • ১৯ বছরের দাম্পত্য জীবনের পর বিবাহবিচ্ছেদের আবেদন করলেন নিকোল কিডম্যান
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • বলিউড বাঁচাতে কম খরচে নিজের সিনেমা দেখাবেন আমির; মুক্তি দেবেন ইউটিউবে
  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান

বিবাহবিচ্ছেদের কারণ জানালেন আমির খান

বিচ্ছেদের আগেই অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছিল। বিচ্ছেদের পর সেই গুঞ্জন আরও গতি পায়।
টিবিএস ডেস্ক 
14 March, 2022, 08:15 pm
Last modified: 14 March, 2022, 08:16 pm

১৫ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন আমির খান এবং কিরণ রাও। কিন্তু বন্ধুত্ব আগের মতোই আছে। ছেলে আজাদকে একসঙ্গে বড় করে তোলার সিদ্ধান্তও নিয়েছেন তারা। এবার নিউজ ১৮'র এক বিশেষ সাক্ষাৎকারে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন 'মিস্টার পারফেকশনিস্ট'।

বিচ্ছেদের আগেই অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছিল। বিচ্ছেদের পর সেই গুঞ্জন আরও গতি পায়। কিন্তু সাক্ষাৎকারে এই গুজবকে উড়িয়ে দিয়েছেন আমির।

আমির বলেন, "বেশ কয়েক বছর আগে কিরণ আমাকে বলেছিল, আমার আসলে পরিবারের দিকে মনোযোগ নেই। বলছিল, কোনো পারিবারিক আলোচনা চলাকালেও তোমার মনোযোগ অন্য দিকে থাকে। তুমি অন্য প্রকৃতির মানুষ। কিন্তু সে সবসময়ই মিষ্টি সুরে আমায় বলতো, 'আমি চাইনা তুমি বদলে যাও। বদলে গেলে আমি যে মানুষটার প্রেমে পড়েছিলাম, তুমি আর সেই মানুষ থাকবে না। আমি তোমার মেধা ও ব্যক্তিত্বকে ভালোবাসি। তাই আমি চাই না তুমি বদলে যাও।' কিন্তু আজ যখন সাত বছর আগেকার কথা স্মরণ করি, দেখি যে গত ৬-৭ মাসেই কতকিছু বদলে গেছে আমার!"

এটাই কি বিচ্ছেদের কারণ হয়ে উঠেছিল কিনা, এমন প্রশ্নে আমির বলেন, "আমরা দুজন একে অপরকে ভীষণ ভালোবাসি। আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ আছে। কিন্তু এটাই লোকে বুঝতে চায় না, কারণ এ বিষয়টি সচরাচর দেখা যায় না।"

'লগন' অভিনেতা আরও জানালেন, "আমরা বুঝতে পারছিলাম যে আমরা একে অপরকে ভীষণ পছন্দ করি, দুজন দুজনের পরিবারকে বুঝি। আমরা এখনো একটা পরিবারের মতো। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে আমাদের মধ্যে একটা পরিবর্তন এসেছে, তবে একই সাথে বিয়ে প্রথার প্রতিও আমাদের সম্মান বজায় আছে। আমরা আগামীতেও একে অপরের পাশে থাকবো, কাজ করবো। কিন্তু আমরা আর স্বামী-স্ত্রী নই। সেজন্যেই ইতি টেনেছি এই সম্পর্কে।"

বলিউড তারকা এও স্পষ্ট জানিয়েছেন যে, প্রথম স্ত্রী রিনা দত্তকেও তিনি কিরণ রাওয়ের কারণে ডিভোর্স দেননি। অভিনেতা বলেন, "রিনার সাথে বিচ্ছেদের সময় আমার জীবনে অন্য কোনো নারী ছিল না। অনেকেই ভাবে, রিনার সাথে বিচ্ছেদের সময় থেকেই আমি আর কিরণ ডেট করেছি। কিন্তু এটা সত্য না। আমরা তখন কেউ কাউকে চিনতামই না।"

আমির খান জোর দিয়ে বলেন, "এবারও কিরণের সাথে বিচ্ছেদের নেপথ্যে অন্য কোনো নারী ছিল না।"


সূত্র: নিউজ ১৮।

Related Topics

টপ নিউজ

আমির খান / বিবাহবিচ্ছেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের
  • ১৯ বছরের দাম্পত্য জীবনের পর বিবাহবিচ্ছেদের আবেদন করলেন নিকোল কিডম্যান
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • বলিউড বাঁচাতে কম খরচে নিজের সিনেমা দেখাবেন আমির; মুক্তি দেবেন ইউটিউবে
  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net