Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
পর্দায় আঞ্চলিক ভাষার ব্যবহার কতটা জরুরী?  

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক
21 February, 2022, 03:25 pm
Last modified: 21 February, 2022, 03:31 pm

Related News

  • আমার ভাষার চলচ্চিত্র: ভাষার মাসে মাতৃভাষায় চলচ্চিত্র
  • ছয়জনের ‘রেংমিটচ্য ভাষা’ বাঁচাতে শব্দভান্ডার বই
  • আঞ্চলিক ভাষার জাদুতে শ্রোতাদের মন জয় করল কোক স্টুডিওর ‘মুড়ির টিন’
  • ‘আদিবাসী ভাষা ও সাহিত্য সম্মাননা’ চালু হোক
  • ভাষা ও প্রাণবৈচিত্র্য যমজ বোন

পর্দায় আঞ্চলিক ভাষার ব্যবহার কতটা জরুরী?  

'এখন আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয় শুধুমাত্র হাসির নাটক বানানোর জন্য। আমি মনে করি, এতে একটা অঞ্চলকেই ছোট করা হয়।’
হাবিবুল্লাহ সিদ্দিক
21 February, 2022, 03:25 pm
Last modified: 21 February, 2022, 03:31 pm
শাটিকাপ

ওটিটি প্লাটফর্ম চরকিতে গত জানুয়ারিতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ 'শাটিকাপ'। মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত এই সিরিজটির গল্প রাজশাহী শহর ও আশপাশের এলাকাকে কেন্দ্র করে। ১৩৭ জন শিল্পী অভিনয় করেছেন এই সিরিজে। তবে তারচেয়েও বড় বিষয়, সিরিজটির গল্পের মতো পুরো সিরিজে ব্যবহার করা হয়েছে রাজশাহীর আঞ্চলিক ভাষা।

টিভি সিরিয়াল বা নাটকে আঞ্চলিক ভাষার ব্যবহার নতুন নয়। এমনকি এর আগে বিজ্ঞাপনেও আঞ্চলিক ভাষার ব্যবহার দেখা গেছে। তবে দেশীয় ওয়েব সিরিজে এটাই সম্ভবত প্রথম আঞ্চলিক ভাষার ব্যবহার।

ওয়েব সিরিজে আঞ্চলিকতার ব্যবহার নিয়ে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, 'শাটিকাপ গল্পটাই রাজশাহীকে কেন্দ্র করে। তাই এখানে অন্য কোনো ভাষা দিলে পরিপূর্ণ হতো না। আমি যদি বরিশাল অঞ্চলের সিরিজ বানাতাম তাহলে হয়ত সেখানকার ভাষা ব্যবহার করতাম।'

রঙের মানুষ

তবে রাজশাহীর ভাষা ব্যবহারে অন্য অঞ্চলের মানুষের বুঝতে অসুবিধা হয়েছে কিনা জানতে চাইলে তাওকীর বলেন, 'সিনেমার কিন্তু নিজস্ব ভাষা আছে। তাই আলাদা করে কোন অঞ্চলের ভাষায় মানুষ কথা বলছে সেটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়। তাছাড়া সিরিজে প্রমিত বাংলা ও ইংরেজির সাবটাইলে দেয়া ছিল।'

তবে এর আগে টিভি নাটক ও সিরিয়ালে আঞ্চলিক ভাষায় কথা বলতে দেখা গেছে অভিনয়শিল্পীদের। বিশেষ করে সালাউদ্দিন লাভলু, মীর সাব্বির, শামীম জামান, সাগর জাহানসহ অসংখ্য পরিচালক আঞ্চলিক ভাষায় নাটক নির্মাণ করেছেন। বেশিরভাগ নাটক সমাদৃত হয়েছে। কিছু নাটক হয়েছে সমালোচিতও।

হাড় কিপটে

বিষয়টি নিয়ে কথা হয় ডিরেক্টর গিল্ডের সভাপতি, অভিনেতা ও পরিচালক সালাহউদ্দিন লাভলুর সঙ্গে। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমি একসময় যশোর-কুষ্টিয়ার ভাষায় নাটক নির্মাণ করতাম। পরে পাবনার ভাষায় নির্মাণ করি। আমার পরিচালনায় রঙের মানুষ, সাকিন সারিসুরি, হাড় কিপটে সিরিয়ালগুলো তুমুল জনপ্রিয় হয়েছিল ওইসময়। এখনো ইউটিউবে দেখে মানুষ প্রশংসা করেন। সমস্যা হলো, আঞ্চলিকতার সঠিকভাবে ব্যবহার করতে পারা। এটা অনেকেই পারে না। অনেক সময় হাসির জন্য নানা আঞ্চলিকতা মিশিয়ে একটা নাটক নির্মাণ করা হয়। তখন এটা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।'

লাভলু আরও বলেন, 'আমি যদি গ্রামের নাটক নির্মাণ করি, তাহলে নিশ্চয় গ্রামের মানুষ শুদ্ধ বাংলা ভাষায় কথা বলবে না। তাদের ভাষাতেই কথা বলবে। আমি সেটাকে একটা অঞ্চলের মধ্যে নিয়ে এসে গল্পটা বলি।'

রঙের মানুষ

নাটকে আঞ্চলিক ভাষার ব্যবহার নিয়ে কথা বলেন মিডিয়া ব্যক্তিত্ব নওয়াজীশ আলী খান। তিনি বলেন, 'আমরা যতদুর জানি প্রতি ১০ মাইল পরপর একটা অঞ্চলের ভাষা পরিবর্তন হয়। তাই রাজশাহীর সঙ্গে কুষ্টিয়া, বা কুষ্টিয়ার সঙ্গে চট্টগ্রাম বা সিলেটের সঙ্গে যশোরের ভাষা মেলে না। অঞ্চলের ভাষায় কিন্তু লক্ষ লক্ষ মানুষ কথা বলেন। কিন্তু সত্যিটা হলো আমরা কিন্তু কোনো অঞ্চলের ভাষার জন্য জীবন দিইনি। আমরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছি। তাই যেকোনো কিছু নির্মাণের আগে এই বিষয়টি মাথায় রাখতে হবে। একটা নাটকে বা কনটেন্টে দু-একটা চরিত্র হয়তো নির্দিষ্ট অঞ্চলের ভাষায় কথা বলতে পারে। পুরো নাটক বা সিরিয়াল যদি নির্মাণ করা হয় তাহলে সেটা ওই অঞ্চলের বাইরের মানুষের জন্য বোঝা কঠিন। তারচেয়ে বড় বিষয়, এখন আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয় শুধুমাত্র হাসির নাটক বানানোর জন্য। আমি মনে করি, এতে একটা অঞ্চলকেই ছোট করা হয়।'

বিষয়টি নিয়ে আরও কথা বলেছেন বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তিনি বলেন, 'যদি কোন চরিত্রকে দিয়ে সমাজের নির্দিষ্ট অঞ্চলের মানুষের ভাষায় কথা বলা জরুরী হয়, তাহলে সেটা আমি মেনে নিবো। কিন্তু শহরের একটা চরিত্র যদি আঞ্চলিক ভাষায় কথা বলে সেটা তো ভালো লাগবে না। মূল কথা, চরিত্র অনুযায়ী ভাষাটা নির্ধারণ করা উচিত। তবে কেউ যদি গ্রামের বা নির্দিষ্ট অঞ্চলের নাটক নির্মাণ করেন তাহলে সব চরিত্র একই অঞ্চলের ভাষায় কথা না বলে কিছু চরিত্র প্রমিত বাংলায় কথা বলার জন্য রাখা জরুরী। তাতে সব ধরনের দর্শকের বুঝতে সুবিধা হবে।' 
 
 
 

Related Topics

টপ নিউজ

আঞ্চলিক ভাষা / ভাষার মাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • আমার ভাষার চলচ্চিত্র: ভাষার মাসে মাতৃভাষায় চলচ্চিত্র
  • ছয়জনের ‘রেংমিটচ্য ভাষা’ বাঁচাতে শব্দভান্ডার বই
  • আঞ্চলিক ভাষার জাদুতে শ্রোতাদের মন জয় করল কোক স্টুডিওর ‘মুড়ির টিন’
  • ‘আদিবাসী ভাষা ও সাহিত্য সম্মাননা’ চালু হোক
  • ভাষা ও প্রাণবৈচিত্র্য যমজ বোন

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net