Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
পছন্দ-অপছন্দ নয়, ইসলামে হিজাব বাধ্যতামূলক: জাইরা ওয়াসিম

বিনোদন

হিন্দুস্তান টাইমস
20 February, 2022, 05:40 pm
Last modified: 20 February, 2022, 05:38 pm

Related News

  • ভারতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে ৮ লাখ ডলার লুট
  • ফ্যাশন ব্র্যান্ড প্রাডার বিরুদ্ধে ভারতের ঐতিহ্যবাহী কোলাপুরি চপ্পল নকলের অভিযোগ
  • কর্ণাটকে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা
  • কর্ণাটকে কংগ্রেসের বিজয় বিজেপির জন্য যে বার্তা দিচ্ছে
  • ঘৃণার বাজার বন্ধ, ভালোবাসার দোকান খুলেছি: কর্ণাটকে বিজেপিকে হারিয়ে রাহুল গান্ধী

পছন্দ-অপছন্দ নয়, ইসলামে হিজাব বাধ্যতামূলক: জাইরা ওয়াসিম

নিজের উদাহরণ টেনে জাইরা বলেন, ‘আমি একজন নারী হিসেবে কৃতজ্ঞতা ও বিনম্রতার সঙ্গে হিজাব পরি’।
হিন্দুস্তান টাইমস
20 February, 2022, 05:40 pm
Last modified: 20 February, 2022, 05:38 pm

ধর্মীয় কারণে ১৮ বছর বয়সেই অভিনয় ক্যারিয়ারে ইতি টেনেছিলেন জাইরা ওয়াসিম, এবার 'দঙ্গল' খ্যাত এই প্রাক্তন অভিনেত্রী কথা বলেছেন হিজাব বিতর্ক নিয়ে। দীর্ঘ ফেসবুক পোস্টে কর্ণাটকের স্কুল-কলেজে হিজাবের ওপর জারি প্রতিবন্ধকতার কঠোর সমালোচনা করেছেন জাইরা। এটি 'অন্যায়', দাবি তার।  

জাইরা তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, হিজাব আদতে কোনও পছন্দ-অপছন্দ নয়, ইসলামে হিজাব আসলে বাধ্যবাধ্যকতা। তার মতে, 'হিজাব উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি পছন্দ, এই ধারণা একেবারেই অজ্ঞানতাপ্রসূত। বেশিরভাগ ক্ষেত্রেই এই ধারণা অজ্ঞতা থেকেই আসে। হিজাব ইসলামে কোনও বিকল্প নয়, এটা একটা দায়িত্ব। একজন নারী যখন হিজাব পরেন, তখন তিনি সেই দায়িত্ব পালন করেন যা তিনি আল্লাহর থেকে পেয়েছেন। যাকে তিনি ভালবাসেন এবং যে সর্বশক্তিমানের কাছে নিজেকে সমর্পণ করেছেন'। নিজের উদাহরণ টেনে জাইরা বলেন, 'আমি একজন নারী হিসেবে কৃতজ্ঞতা ও বিনম্রতার সঙ্গে হিজাব পরি'।

মুসলিম নারীদের হিজাব ও শিক্ষার মধ্যে কোনও একটাকে বেছে নিতে হচ্ছে, তা পুরোপুরিভাবে অন্যায় ও অনৈতিক বলেও জানিয়েছেন জায়রা। প্রাক্তন বলিউড তারকা লেখেন, 'এভাবে তাদের একটি নির্দিষ্ট বিষয় পছন্দ করতে বাধ্য করা হচ্ছে। এতে একটা অ্যাজেন্ডা পূরণ হচ্ছে। এবং তারপর ওই নারীদেরই সমালোচনা করা হচ্ছে, যারা ওই তৈরি করা খাঁচায় আটকে পড়েছে।'

হিজাব বিতর্কের সূ্ত্রপাত গত বছর ডিসেম্বরে, যখন হিজাব পরিহিত কিছু মুসলিম মেয়েকে রাজ্যের উদুপির একটি সরকারি কলেজে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। এরপর থেকে রাজ্যের একাধিক কলেজে নিষিদ্ধ হয়েছে হিজাব। চলতি মাসে সেই পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ চত্বরে লাঠি চার্জ পর্যন্ত করতে হয়েছে পুলিশকে। আপতত বিষয়টি কর্ণাটক হাইকোর্টে বিচারাধীন।

২০১৯ সালের ৩০শে জুন সবাইকে অবাক করে দিয়ে 'দঙ্গল', 'সিক্রেট সুপারস্টার'-এর মতো ছবির মুখ জাইরা ঘোষণা করেছিলেন শোবিজ দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন তিনি। বিপন্ন ধর্ম-বিশ্বাস এই কারণ দেখিয়ে জাইরার অকাল অবসর নিয়ে কম শোরগোল পড়েনি, তবে নিজ সিদ্ধান্তে অবিচল এই কাশ্মীরি কন্যা।

Related Topics

টপ নিউজ

জাইরা ওয়াসিম / হিজাব বিতর্ক / কর্ণাটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ভারতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে ৮ লাখ ডলার লুট
  • ফ্যাশন ব্র্যান্ড প্রাডার বিরুদ্ধে ভারতের ঐতিহ্যবাহী কোলাপুরি চপ্পল নকলের অভিযোগ
  • কর্ণাটকে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা
  • কর্ণাটকে কংগ্রেসের বিজয় বিজেপির জন্য যে বার্তা দিচ্ছে
  • ঘৃণার বাজার বন্ধ, ভালোবাসার দোকান খুলেছি: কর্ণাটকে বিজেপিকে হারিয়ে রাহুল গান্ধী

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net