Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
২০২২ সালের সর্বোচ্চ উপার্জনকারী ১০ বিনোদন ব্যক্তিত্ব

বিনোদন

টিবিএস ডেস্ক
10 February, 2022, 06:15 pm
Last modified: 10 February, 2022, 06:51 pm

Related News

  • পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
  • কেন দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন চীনের ধনীরা? 
  • জসিমের হুংকার আর লাভলীর জিনস দিয়ে যেভাবে দর্শক মাতিয়েছিল দোস্ত দুশমন
  • ১১০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ৪৯তম ধনী আজিজ খান
  • কংক্রিটের শহরে অ্যাডভেঞ্চারের হাতছানি!

২০২২ সালের সর্বোচ্চ উপার্জনকারী ১০ বিনোদন ব্যক্তিত্ব

আমেরিকান সুরকার-গীতিকার ব্রুস স্প্রিংস্টিন গত বছরের ডিসেম্বরে তার সব সৃষ্টিকর্ম বিক্রি করে দিয়েছেন সনি মিউজিক গ্রুপকে এবং এখান থেকে প্রায় ৫০০০ মিলিয়ন ডলার আয় করেছেন দ্য বস।
টিবিএস ডেস্ক
10 February, 2022, 06:15 pm
Last modified: 10 February, 2022, 06:51 pm
ছবি: সংগৃহীত

নতুন একটি বছর শুরু হয়ে এক মাস পেরিয়েও গেছে। এরই মধ্যে পৃথিবীর অন্য সবকিছুর পাশাপাশি বিনোদন জগতেও ঘটে গেছে নানা পরিবর্তন। ফোর্বস ২০২২ সালের সর্বোচ্চ উপার্জনকারী ২৫ জন বিনোদন ব্যক্তিত্বের তালিকা করেছে, যার সেরা দশে জায়গা করে নিয়েছেন কানিয়ে ওয়েস্ট, জে-জেড ও ডোয়াইন জনসনের মতো তারকারা। কিন্তু আশ্চর্যজনকভাবে এদের বেশিরভাগই ধনী হয়েছেন নতুন কিছু সৃষ্টির মাধ্যমে নয়, বরং অ্যালবাম-রেকর্ড বা ব্যবসা বিক্রির মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক সেরা দশের সেই নামগুলো... 

১. পিটার জ্যাকসন, ৫৮০ মিলিয়ন ডলার

 

গত বছরের নভেম্বরেই নিজের ভিজুয়াল ইফেক্ট ফার্ম ওয়েটা ডিজিটালকে ১ দশমিক ৬ বিলিয়ন ডলারের বিনিময়ে ইউনিটি সফটওয়্যারের কাছে বিক্রি করে দিয়েছেন 'লর্ড অব দ্য রিংস' পরিচালক। এর মাধ্যমেই ২০২২ সালে বিনোদন জগতের সবচেয়ে বেশি উপার্জনকারী ব্যক্তিতে পরিণত হয়েছেন পিটার। এছাড়াও, চলচ্চিত্র পরিচালকদের মধ্যে স্টিভেন স্পিলবার্গ ও জর্জ লুকাসের পর তিনিই তৃতীয় বিলিয়নিয়ার ব্যক্তি।

২. ব্রুস স্প্রিংস্টিন, ৪৩৫ মিলিয়ন ডলার

আমেরিকান সুরকার-গীতিকার ব্রুস স্প্রিংস্টিন গত বছরের ডিসেম্বরে তার সব সৃষ্টিকর্ম বিক্রি করে দিয়েছেন সনি মিউজিক গ্রুপকে। পাঁচ দশকের ক্যারিয়ারের অসংখ্য বিখ্যাত গান, রেকর্ডিং, ২০টি অ্যালবামের গীতিকারের কৃতিত্ব, একাধিক বক্স সেট ও লাইভ রেকর্ডিংস মিলিয়ে বিক্রির মাধ্যমে এখান থেকে প্রায় ৫০০০ মিলিয়ন ডলার আয় করেছেন দ্য বস।

৩. জে-জেড, ৩৪০ মিলিয়ন ডলার

হিপ-হপ ঘরানার শিল্পী হিসেবে প্রথম বিলিয়নিয়ার হয়েছেন মার্কিন র্যা পার গায়ক জে-জেড। ২০২১ সালে মিউজিক স্ট্রিমার টাইডাল এবং শ্যাম্পেইন ব্র্যান্ড আর্মান্ড ডি ব্রিগনাকে'র সাথে শেয়ার থেকে বেরিয়ে আসার পর বিপুল পরিমাণ টাকার মালিক হন এই তারকা।

৪. ডোয়াইন 'দ্য রক' জনসন, ২৭০ মিলিয়ন ডলার

চলতি বছরের হাতেগোনা যে কজন অভিনেতা সর্বোচ্চ উপার্জনকারীদের তালিকায় আছেন, তাদের মধ্যে একজন হলেন ডোয়াইন জনসন। মূল নামের চাইতে বরং 'দ্য রক' নামেই বেশি খ্যাত তিনি। জঙ্গল ক্রুজ ও রেড নোটিশ- এর মতো ছবিতে অভিনয় করেই এবারের মোট উপার্জনের চারভাগের এক ভাগ তুলে এনেছেন এই অভিনেতা। তাছাড়া টাকিলা ব্র্যান্ড 'টেরেমানা' থেকেও বিশালাঙ্কের আয় করেছেন তিনি।

৫. কানিয়ে ওয়েস্ট, ২৩৫ মিলিয়ন

  

বিলিয়নিয়ার র‌্যাপার কানিয়ে ওয়েস্ট যেন সবসময় আলোচনার কেন্দ্রে থাকতেই পছন্দ করেন। নানামুখী বিতর্ক সত্ত্বেও তারকার ব্যাংক-ব্যালেন্স কিন্তু ঠিকই ফুলেফেঁপে উঠেছে। সম্প্রতি অ্যাডিডাসের ইজি স্নিকার্স ডিজাইন করার জন্য কয়েক বছর মেয়াদী চুক্তিতে আবদ্ধ হওয়ার মাধ্যমে আয় করছেন কানিয়ে। তার নকশা করা প্রথম হুডি ও জ্যাকেট এসেছিল গত বছর এবং তা বিক্রিও হয়েছে দেদারসে! কিন্তু ৫২ বছর পুরনো ব্র্যান্ডটি কানিয়ের কাছ থেকে আরও ভালো কিছু প্রত্যাশা করছে। জানা গেছে, পণ্যের প্রচার ও বিক্রি ধীরগতির হয়ে যাওয়ায় তারা হতাশ।

৬. ট্রে পার্কার ও ম্যাট স্টোন, ২১০ মিলিয়ন

নতুন বছরের এখনো দুই মাসও পার হয়নি, এরই মধ্যে আমেরিকান সিটকম নির্মাতা ট্রে পার্কার-স্টোন জুটির আয় শুনলে চোখ কপালে উঠে যাবে! গত বছরের আগস্টে প্যারামাউন্ট প্লাসের সাথেও ৯০০ মিলিয়ন ডলারের ছয় বছর মেয়াদী চুক্তি করেন তারা।

৭. পল সিমন, ২০০ মিলিয়ন ডলার

গত বছরের মার্চে সনি মিউজিকের কাছে ২৫০ মিলিয়ন ডলারের বিনিময়ে নিজের শতাধিক গানের কম্পোজিশন বিক্রি করে দিয়েছেন ফোক রক মিউজিশিয়ান পল সিমন। এসব গানের মধ্যে 'মিসেস রবিনসন', 'ফিফটি নাইনথ ব্রিজ সং (ফিলিং গ্রুভি)' এবং 'সাউন্ড অব সাইলেন্স' এর মতো গানগুলোও রয়েছে।

৮. টাইলার পেরি, ১৬৫ মিলিয়ন

বিলিয়নিয়ার এই অভিনেতা-প্রযোজন-পরিচালক আবারও তার বিখ্যাত মেডি ফ্র্যাঞ্চাইজিকে ফিরিয়ে আনছেন। 'বেট' এর সাথে মাল্টি-ইয়ার প্রযোজ়না চুক্তি থেকে শুরু করে আটলান্টার বাইরে অবস্থিত ৩৩০ একরের প্রোডাকশন স্টুডিও;  ফ্র্যাঞ্জাইজিকে কেন্দ্র করে তিনি যাই তৈরি করেছেন, সেখান থেকেই তার আয় সবচেয়ে বেশি।

৯. রায়ান টেডার, ১৬৫ মিলিয়ন ডলার

নিজের ব্যান্ডের জন্য লেখা পাঁচ শতাধিক গানের পাশপাশি বিয়ন্সে, অ্যাডেলে ও এড শিরানের মতো খ্যাতনামা গায়ক-গায়িকাদের জন্যও লিখেছেন রায়ান। চলতি বছরের জানুয়ারিতে বিনিয়োগকারী প্রতিষ্ঠান কেকেআর এর কাছে বিশাল গানের ক্যাটালগ বিক্রি করে দিয়েছেন এই গীতিকার।

১০. বব ডিলান, ১৩০ মিলিয়ন

সর্বোচ্চ উপার্জনকারীর সেরা দশে জায়গা করে নিয়েছেন ৮০ বছর বয়সী নোবেলবিজয়ী গায়ক বব ডিলান। নিজের রেকর্ড করা গান এবং কিছু ফিউচার রেকর্ডিং সনি'র কাছে বিক্রি করে দিয়েছেন এই গায়ক। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তার এই অ্যালবামের দাম ৫০ থেকে ২০০ মিলিয়ন ডলারের মধ্যে।

সূত্র: ফোর্বস  

Related Topics

টপ নিউজ

বিনোদন / ফোর্বস / বিলিয়নিয়া / ধনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
  • কেন দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন চীনের ধনীরা? 
  • জসিমের হুংকার আর লাভলীর জিনস দিয়ে যেভাবে দর্শক মাতিয়েছিল দোস্ত দুশমন
  • ১১০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ৪৯তম ধনী আজিজ খান
  • কংক্রিটের শহরে অ্যাডভেঞ্চারের হাতছানি!

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net