Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
কানিয়ে ওয়েস্টের ক্রমাগত আক্রমণে ক্ষুদ্ধ কিম, অবশেষে প্রতিবাদ!

বিনোদন

টিবিএস ডেস্ক
05 February, 2022, 04:30 pm
Last modified: 05 February, 2022, 04:40 pm

Related News

  • ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত
  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

কানিয়ে ওয়েস্টের ক্রমাগত আক্রমণে ক্ষুদ্ধ কিম, অবশেষে প্রতিবাদ!

কিম তার পোস্টে আরও লেখেন, "ডিভোর্স ব্যাপারটা মেনে নেওয়া সবসময়ই ছেলেমেয়েদের পক্ষে কঠিন। কিন্তু কানিয়ে বরাবরই পুরো বিষয়টা নিজের নিয়ন্ত্রণে নেওয়ার ও অতিরঞ্জিত করার এবং জনসম্মুখে নেতিবাচকভাবে দেখানোর চেষ্টা করছে, যা আমাদের সবার জন্যই ক্ষতিকর।"
টিবিএস ডেস্ক
05 February, 2022, 04:30 pm
Last modified: 05 February, 2022, 04:40 pm
কিম কার্দাশিয়ান ও কানি ওয়েস্ট/ইয়ে। ছবি: পিপল/গেটি ইমেজেস

অবশেষে প্রাক্তন স্বামীর নানা কীর্তিতে অতিষ্ঠ হয়ে মুখ খুলেছেন রিয়েলিটি টিভি-তারকা কিম কার্দাশিয়ান! র‌্যাপার কানিয়ে ওয়েস্টের সঙ্গে ডিভোর্সের পর থেকে রীতিমতো সাপে-নেউলে সম্পর্ক চলছে দুজনের। তবে সন্দেহ নেই, এর শুরুটা কানিয়ে ওয়েস্ট নিজেই করেছেন। বিভিন্ন অনুষ্ঠান-উপলক্ষে বারবার কার্দাশিয়ানকে বাক্যবাণে জর্জরিত করে আসছেন কানিয়ে। কিন্তু এবারই প্রথমবারের মতো এর বিরুদ্ধে প্রতিবাদ জানালেন কার্দাশিয়ান। বিচ্ছেদের প্রসঙ্গে এই বিউটি মুঘল বলেন, কানিয়ে ওয়েস্ট আসলে ডিভোর্স ইস্যু নিয়ে তাকে আক্রমণ করতে খুবই ভালোবাসেন এবং এটিই তার লক্ষ্য।

সম্প্রতি কানিয়ে ওয়েস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্দাশিয়ান তার মেয়ে নর্থ ওয়েস্টের ছবির স্ক্রিনশট প্রকাশ করে লিখেছেন, 'যেহেতু এটাই আমার প্রথম ডিভোর্স, তাই আমি জানতে চাই, আমার ইচ্ছার বিরুদ্ধে আমার মেয়েকে টিকটকে নিয়ে আসার ব্যাপারে কি পদক্ষেপ নিতে পারি?'  

View this post on Instagram

A post shared by ye (@kanyewest)

  

কানিয়ের এই পোস্টের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন কার্দাশিয়ান। তিনি বলেন, "আমার মেয়ের টিকটকে যাওয়ার চাইতে বরং বিভিন্ন সাক্ষাৎকার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কানিয়ে আমাকে যে আক্রমণ করছে, সেটি বেশি কষ্টদায়ক। আমাদের সন্তানের মূল অভিভাবক হিসেবে আমি আমার মেয়ের সুরক্ষার জন্য সেরা ব্যবস্থাই নিয়েছি। সেই সাথে তার নিজের সৃজনশীলতা প্রকাশের সুযোগও করে দিচ্ছি। টিকটক ব্যবহার করে ও আনন্দ পায়, তাই আমি ওকে এই বিনোদনের মাধ্যম ব্যবহার করতে দিয়েছি। তবে অবশ্যই এ ব্যাপারে ওর উপর বড়রা নজর রাখছে।"

এদিন কিম কার্দাশিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনিই তার সন্তানের প্রাথমিক দেখাশোনাকারী। কিম তার পোস্টে আরও লেখেন, "ডিভোর্স ব্যাপারটা মেনে নেওয়া সবসময়ই ছেলেমেয়েদের পক্ষে কঠিন। কিন্তু কানিয়ে বরাবরই পুরো বিষয়টা নিজের নিয়ন্ত্রণে নেওয়ার ও অতিরঞ্জিত করার এবং জনসম্মুখে নেতিবাচকভাবে দেখানোর চেষ্টা করছে, যা আমাদের সবার জন্যই ক্ষতিকর। শুরু থেকেই আমি একটা ভালো সম্পর্ক চেয়েছি, চেয়েছি যেন দুজনে মিলে সুন্দর পরিবেশে সন্তানদের বড় করা যায়। কিন্তু কানিয়ে সেটা অসম্ভব করে তুলছে। আশা করি সে অ্যাটর্নির তৃতীয়বারের ডাকে সাড়া দিবে এবং বিচ্ছেদের ইস্যু সমাধান করবে।"

কিম ও কানিয়ের বিচ্ছেদ নিয়ে এই দীর্ঘ টানাপোড়েনের গল্প ইতোমধ্যে বিনোদন জগতের সবারই জানা। সন্তানের কো-প্যারেন্টিং নিয়ে এর আগেও ঝামেলায় জড়িয়েছেন তারা।

গত মাসে মেয়ে শিকাগোর জন্মদিনের পার্টি দেন কিম, কিন্তু তাতে দাওয়াত পাননি বলে মনোঃক্ষুণ্ণ হন কানিয়ে। যদিও টিএমজেড এর খবর অনুযায়ী, কিম ঠিকই কানিয়ে ওয়েস্টকে দাওয়াত দিয়েছিলেন। র‌্যাপার নিজে অনুষ্ঠানে আসেন এবং কিম বাদে বাকি সবাইকে ধন্যবাদও জানান!

বিয়ের সাত বছর পর ২০২১ সালের ফেব্রুয়ারিতে কানি ওয়েস্টের সাথে বিচ্ছেদের আবেদন করেন কিম কার্দাশিয়ান। সাবেক এই জুটির ঘরে চার সন্তান রয়েছে। এরা হলো ৮ বছর বয়সী মেয়ে নর্থ, ৬ বছর বয়সী ছেলে সেইন্ট, ৩ বছর বয়সী মেয়ে শিকাগো এবং ২ বছর বয়সী ছেলে সও'ম।   

এই মুহূর্তে অভিনেত্রী জুলিয়া ফক্সের সাথে ডেটিং করছেন কানিয়ে ওয়েস্ট। যদিও কিমের কাছে ফিরতে চান বলে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এদিকে স্যাটারডে নাইট লাইভ কমেডিয়ান পিট ডেভিডসনের সাথে ডেট করছেন কিম।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Related Topics

টপ নিউজ

কিম কার্দাশিয়ান / কানি ওয়েস্ট / বিচ্ছেদ / সন্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত
  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net