Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
বাগদান সারলেন এ আর রহমানের মেয়ে খাতিজা  

বিনোদন

টিবিএস ডেস্ক
03 January, 2022, 04:50 pm
Last modified: 03 January, 2022, 05:01 pm

Related News

  • বলিউডে ‘সাম্প্রদায়িক পক্ষপাতিত্ব’ নিয়ে মন্তব্যের জেরে কট্টরপন্থীদের তোপের মুখে এ আর রহমান
  • বক্স অফিসে ব্যর্থ; চিরতরে অভিনয় ছাড়েন নায়িকা; ১৮ পুরস্কার জিতে শাহরুখের এ সিনেমা এখন কাল্ট ক্লাসিক
  • র‍্যাপার ফ্রেঞ্চ মন্টানার সাথে বাগদান সম্পন্ন করা দুবাইয়ের রাজকুমারী কে এই শেখা মাহরা?
  • টেইলর সুইফটের বাগদানের আংটি: বড় হীরার প্রতি তারকাদের ঝোঁক বাড়ছে
  • দুই বছর প্রেমের পর বাগদান সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

বাগদান সারলেন এ আর রহমানের মেয়ে খাতিজা  

প্রসঙ্গত, খাতিজা নিজেও সঙ্গীত জগতের সাথে যুক্ত। ২০১৯ সালে বাবার সাথে মুম্বাইয়ে ইউটু কনসার্টে অংশ নিয়েছিলেন তিনি। নেটফ্লিক্সে চলচ্চিত্র মিমিতে গাওয়া তার ‘গান রক আ বাই বেবি’ও বেশ প্রশংসা পেয়েছে। 
টিবিএস ডেস্ক
03 January, 2022, 04:50 pm
Last modified: 03 January, 2022, 05:01 pm
ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার এ আর রহমানের মেয়ে খাতিজা নিজের জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন। গত ২৯ ডিসেম্বর উদ্যোক্তা ও অডিও ইঞ্জিনিয়ার রিয়াজদীন শেখ মোহাম্মদের সাথে বাগদান সেরেছেন খাতিজা। ইনস্টাগ্রামে নিজেই বাগদানের ছবি শেয়ার করেছেন এ আর রহমানকন্যা।

নিজের জন্মদিনের দিনই জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন খাতিজা। ইনস্টাগ্রামের ছবিতে তাকে দেখা যায় রূপালি কাজ করা গোলাপী পোশাক এবং মাস্কে। সাথে গয়না এবং ফুলের মালায় সাজিয়েছেন তিনি নিজেকে।

বাগদত্তার নাম উল্লেখ করলেও তার সাথে অনুষ্ঠানের কোনো ছবি দেননি খাতিজা। বরং রিয়াজদীনের সাদাকালো একটি ছবি জুড়ে দিয়েছেন তিনি।

পোস্ট দিয়ে খাতিজা লিখেছেন, "আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে রিয়াজদীন শেখের সঙ্গে আমার এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে। তিনি একজন প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা এবং প্রতিভাবান শব্দ প্রকৌশলী। ২৯ ডিসেম্বর আমার জন্মদিনও, আর সেদিনই এই শুভ ঘটনাটি ঘটল। আমার পরিবারের সদস্য ও প্রিয়জনরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।"

View this post on Instagram

A post shared by 786 Khatija Rahman (@khatija.rahman)

সেলিব্রেটিদের অনেকেই অভিনন্দন জানিয়েছেন খাতিজাকে। গায়িকা হর্ষদীপ কৌর লিখেছেন, অনেক অনেক অভিনন্দন। এটা একটা সুন্দর মুহূর্ত।" অভিনন্দন জানিয়েছেন শিল্পী নীতি মোহনও।

প্রসঙ্গত, খাতিজা নিজেও সঙ্গীত জগতের সাথে যুক্ত। ২০১৯ সালে বাবার সাথে মুম্বাইয়ে ইউটু কনসার্টে অংশ নিয়েছিলেন তিনি। নেটফ্লিক্সে চলচ্চিত্র মিমিতে গাওয়া তার 'গান রক আ বাই বেবি'ও বেশ প্রশংসা পেয়েছে। 

গত মাসেই এ আর রহমান নিউজ এজেন্সি এএনআইকে বলেছিলেন, "খাতিজা ও তার ছোট বোন রাহিমা রহমান বেশ শক্ত মনের মানুষ। তারা যাই করে সেখানে নিজেদের সেরাটা দিতে চায়। আমি তাদের একটাই পরামর্শ্ দিই- দিশা হারিয়ো না, শুধু নিজেদের কাজ করে যাও। এতেই তোমাদের নিজস্বতা তৈরি হবে। আল্লাহ তোমাদের সহায় থাকবেন এবং কেউ তোমাদেরকে তুলনা করবে না।"

সূত্র: হিন্দুস্তান টাইমস

Related Topics

টপ নিউজ

এ আর রহমান / খাতিজা / বাগদান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • বলিউডে ‘সাম্প্রদায়িক পক্ষপাতিত্ব’ নিয়ে মন্তব্যের জেরে কট্টরপন্থীদের তোপের মুখে এ আর রহমান
  • বক্স অফিসে ব্যর্থ; চিরতরে অভিনয় ছাড়েন নায়িকা; ১৮ পুরস্কার জিতে শাহরুখের এ সিনেমা এখন কাল্ট ক্লাসিক
  • র‍্যাপার ফ্রেঞ্চ মন্টানার সাথে বাগদান সম্পন্ন করা দুবাইয়ের রাজকুমারী কে এই শেখা মাহরা?
  • টেইলর সুইফটের বাগদানের আংটি: বড় হীরার প্রতি তারকাদের ঝোঁক বাড়ছে
  • দুই বছর প্রেমের পর বাগদান সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net