Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
বই এগিয়ে না সিনেমা? 'থ্রি ইডিয়টস' নিয়ে মাধবন-চেতনের তুমুল তর্ক!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
21 December, 2021, 11:25 am
Last modified: 21 December, 2021, 01:04 pm

Related News

  • দুর্ঘটনায় মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা অখিল মিশ্র
  • থ্রি ইডিয়টস, পিকে সিনেমার দৃশ্য রিমেক করে জিসান এখন ‘বাংলাদেশি পিকে’
  • আবারও এক ফ্রেমে রাঞ্চো-ফারহান-রাজু, তবে কি নতুন ছবির প্রচারণা? 
  • বাস্তবেও হিন্দি বলতে পারতেন না 'থ্রি ইডিয়টস' এর চতুর রামালিঙ্গম! 
  • কেমন আছেন ‘থ্রি ইডিয়টস’এর সেই চতুর রামালিঙ্গম?   

বই এগিয়ে না সিনেমা? 'থ্রি ইডিয়টস' নিয়ে মাধবন-চেতনের তুমুল তর্ক!

চেতন ভগত তার অনুসারীদের কাছে প্রশ্ন রাখেন, ‘তোমরা কি কখনও এমন কোনও সিনেমার নাম শুনেছো যা বইয়ের (যার ভিত্তিতে সিনেমাটি তৈরি) থেকে বেশি ভালো?’ মাধবন চটপট জবাব দেন, ‘হ্যাঁ, শুনেছি তো… থ্রি ইডিয়টস’। 
হিন্দুস্তান টাইমস
21 December, 2021, 11:25 am
Last modified: 21 December, 2021, 01:04 pm

তুমুল কথা-কাটাকাটি বলিউড অভিনেতা আর. মাধবন ও লেখক চেতন ভগতের মধ্যে! টুইটারে পরস্পরকে কার্যত ধুয়ে দিলেন দুজনেই। ছবি বনাম বই, এই নিয়ে ঝগড়া জুড়ে দিলেন দুই তারকা। লেখক আর অভিনেতা দুজনেই এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এদিন চেতন দাবি তোলেন বই আর সিনেমার মধ্যে তার লেখনীই সেরা কারণ সিনেমা তৈরি হয় ণীর গল্পকে ঘিরে। এরপরই পালটা জবাব দেন মাধবন।

তার কথায়, 'আমার তো মনে হয় চেতনের বইয়ের চেয়ে ছবি এগিয়ে।' 

এরপরই লেখক চেতন ভগত তার অনুসারীদের কাছে প্রশ্ন রাখেন, 'তোমরা কি কখনও এমন কোনও সিনেমার নাম শুনেছো যা বইয়ের (যার ভিত্তিতে সিনেমাটি তৈরি) থেকে বেশি ভালো?' মাধবন চটপট জবাব দেন, 'হ্যাঁ, শুনেছি তো… থ্রি ইডিয়টস'। 

YES! 3 Idiots????? https://t.co/gciVNcobiA— Ranganathan Madhavan (@ActorMadhavan) December 20, 2021

চেতন ভগতের লেখা 'ফাইভ পয়েন্ট সামওয়ান' উপন্যাস অবলম্বনে লেখা হয়েছে রাজকুমার হিরানির সিনেমা 'থ্রি ইডিয়টস' কাহিনি। এই ছবির অবিচ্ছেদ্য অংশ আর.মাধবন। ফারহান কোরেশির চরিত্রে মাধবনকে ছবিতে দেখা গিয়েছে।

এই জবাব মোটেও পছন্দ হয়নি চেতন ভগতের। তিনি 'মুখ সামলে কথা' বলতে অনুরোধ করেন মাধবনকে। এরপরই মাধবন প্রশ্ন রাখেন চেতন ভগতের এতোই যখন সমস্যা সিনেমা নিয়ে তাহলে কেন মাধবনের সঙ্গে তিনি 'ডিকাপলড'-এ অভিনয় করলেন? এই প্রশ্নের চাঁছাছোলা জবাব দেন লেখক। তার কথায়, 'আমি পান মশলা ব্র্যান্ডেড অ্যাওয়ার্ড শোর চেয়ে পুলিৎজার পুরস্কার পছন্দ করি'।  

খোঁচা দিতে ছাড়েননি মাধবনও, তিনি বলেন 'আমি তো একদিন বেস্টসেলার হওয়ার চেয়ে ৩০০ কোটির ক্লাব পছন্দ করি।'

HAHAHAHAHA, what an unsubtle plug, maybe it's just me, I prefer a Pulitzer over a pan masala branded award show. https://t.co/fdJb7RZBuF— Chetan Bhagat (@chetan_bhagat) December 20, 2021

কিন্তু আদতে এই ঝগড়া পুরোটাই লোকদেখানো, আর নাটক! আসলে নেটফ্লিক্সের শো 'ডিকাপলড'-এর প্রচারেই 'মিছিমিছি' টুইটার যুদ্ধে যোগ দিয়েছিলেন দুজনে। সিরিজে দেশের দ্বিতীয় বেস্টসেলার লেখকের চরিত্রে রয়েছেন মাধবন, অন্যদিকে নিজের চরিত্রেই পর্দায় দেখা গিয়েছে চেতন ভগতকে। দুই লেখকের টক্কর এবার পর্দা ছেড়ে টুইটারে.. কিন্তু পুরোটাই প্রমোশন্যাল গিমিক ছাড়া আর কিছুই নয়! 

টুইটারে নিজেদের ঝগড়া শেষমেষ মিটিয়ে নেন দুজনে। এমনকি মাধবনের টুইট লেখনীর তারিফ করেন চেতন, বলেন 'এটা কোনও পরীক্ষা হলে লেখক হিসাবে তুমি (মাধবন) পুরো নম্বর নিয়ে পাশ করতে পারতে।'

অন্যদিকে মাধবনও বলেন, ডিকাপলড-এ 'দুর্দান্ত' অভিনয় করেছেন চেতন। তবে সব শেষেও মাধবন মনে করিয়ে দেন, 'চেতন তুমি পর্দায় বেশি ভালো ছিলে, ঠিক যেমনটা তোমার বই হয়ে থাকে'।    

Related Topics

টপ নিউজ

আর. মাধবন / চেতন ভগত / থ্রি ইডিয়টস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • দুর্ঘটনায় মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা অখিল মিশ্র
  • থ্রি ইডিয়টস, পিকে সিনেমার দৃশ্য রিমেক করে জিসান এখন ‘বাংলাদেশি পিকে’
  • আবারও এক ফ্রেমে রাঞ্চো-ফারহান-রাজু, তবে কি নতুন ছবির প্রচারণা? 
  • বাস্তবেও হিন্দি বলতে পারতেন না 'থ্রি ইডিয়টস' এর চতুর রামালিঙ্গম! 
  • কেমন আছেন ‘থ্রি ইডিয়টস’এর সেই চতুর রামালিঙ্গম?   

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net