Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারী ব্যক্তি বাংলাদেশি নন: আইনজীবী

বিনোদন

টিবিএস ডেস্ক
20 January, 2025, 05:20 pm
Last modified: 22 January, 2025, 03:34 pm

Related News

  • ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে: রাকসু ভিপি
  • বিএনপির মদদে সন্ত্রাসীরা এমপি গোলাম রসুলের বাসায় হামলা চালিয়েছে: অভিযোগ জামায়াতের
  • নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের করা জিডি তদন্তের নির্দেশ
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 
  • আশুলিয়ায় চাঁদার দাবিতে নারীকে জিম্মি, পুলিশকে গুলি ছুড়ে পালাল ‘শুটার বাপ্পী’

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারী ব্যক্তি বাংলাদেশি নন: আইনজীবী

মুম্বাই পুলিশের উপকমিশনার দীক্ষিত গেডাম এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে শেহজাদ প্রায় প্রায় ছয় মাস আগে শহরে আসেন এবং ভুয়া নাম ও পরিচয়পত্র ব্যবহার করে একটি হাউজকিপিং সংস্থায় কাজ করছিলেন।
টিবিএস ডেস্ক
20 January, 2025, 05:20 pm
Last modified: 22 January, 2025, 03:34 pm
বলিউড অভিনেতা সাইফ আলী খান। ছবি: সংগৃহীত।

ভারতের মুম্বাই শহরে বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। খবর বিবিসির।

গতকাল রোববার পুলিশ জানায়, তারা মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে। তারা আরও জানায়, ওই সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন।

তবে শেহজাদের আইনজীবী এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি জানান, ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক নন।

পুলিশ জানিয়েছে যে মুম্বাইয়ের উপকণ্ঠে থানে জেলা থেকে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তার করা হয়েছে।

মুম্বাই পুলিশের উপকমিশনার দীক্ষিত গেডাম এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে শেহজাদ প্রায় প্রায় ছয় মাস আগে শহরে আসেন এবং ভুয়া নাম ও পরিচয়পত্র ব্যবহার করে একটি হাউজকিপিং সংস্থায় কাজ করছিলেন।

পুলিশের সন্দেহ, শেহজাদ অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন। গতকাল রোববার মুম্বাইয়ের একটি আদালত শেহজাদকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছে।

তবে তার আইনজীবী সন্দীপ শিখান সাংবাদিকদের বলেন, তার মক্কেলকে 'বলির পাঁঠা' বানানো হচ্ছে। তিনি বলেন, "তিনি বাংলাদেশের নাগরিক এমন কোনো নথিপত্র প্রমাণ হিসেবে নেই।"

অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাটি জাতীয় শিরোনামে উঠে এসেছে এবং ভারতের অন্যতম জনবহুল শহর ও অর্থনৈতিক কেন্দ্র মুম্বাইয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।

উচ্চবিত্ত এলাকার বাসভবনে হামলার সময় সাইফ আলী খানকে ছয়বার ছুরি দিয়ে আঘাত করা হয় এবং ঘাড়ের পেছনেসহ একাধিক জায়গায় আঘাত পান তিনি।

সাইফের বাড়ির নার্স এলিয়ামা ফিলিপ পুলিশকে জানান, ঘটনার দিন রাতে তিনি সাইফের ছোট ছেলের রুমে ন্যানির সঙ্গে ছিলেন। সেসময় তিনি বাথরুমে দরজার পাশে একজন পুরুষের ছায়া দেখতে পান।

ফিলিপ জানান, এক ব্যক্তি এক হাতে কাঠের বস্তু এবং অন্য হাতে একটি লম্বা ছুরি ধরে হাজির হন এবং তাদের চুপ থাকার হুমকি দেন। পরে তিনি ১০ মিলিয়ন রুপি দাবি করেন।

ধস্তাধস্তির এক পর্যায়ে এলিয়ামা ফিলিপ আহত হন। তিনি আরও জানান, হট্টগোল শুনে সাইফ আলী খান ও তার স্ত্রী ছুটে আসেন, তখন হামলাকারীরা সাইফের ওপর ছুরি চালিয়ে পালিয়ে যান।

শুক্রবার তদন্তকারীরা হামলার ঘটনায় জড়িত সন্দেহে অন্তত পাঁচজনকে আটক করে, পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে অনেকের চেহারা ভবনের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা সন্দেহভাজনের সঙ্গে মিল ছিল, যার ভিত্তিতেই তাদের হেফাজতে নেওয়া হয়েছিল।

Related Topics

টপ নিউজ

সাইফ আলী খান / হামলা / বাংলাদেশি / আইনজীবী / বাংলাদেশি নন / বাংলাদেশি নাগরিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

Related News

  • ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে: রাকসু ভিপি
  • বিএনপির মদদে সন্ত্রাসীরা এমপি গোলাম রসুলের বাসায় হামলা চালিয়েছে: অভিযোগ জামায়াতের
  • নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের করা জিডি তদন্তের নির্দেশ
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 
  • আশুলিয়ায় চাঁদার দাবিতে নারীকে জিম্মি, পুলিশকে গুলি ছুড়ে পালাল ‘শুটার বাপ্পী’

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

4
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net