Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
১২ মাসে ১২টি গান রিলিজ রাফি আলমের

বিনোদন

টিবিএস রিপোর্ট
04 January, 2025, 11:40 am
Last modified: 04 January, 2025, 11:43 am

Related News

  • গানের জাদুতে মুগ্ধ কোটি শ্রোতা, অথচ এই গায়িকার অস্তিত্ব নিয়েই সন্দেহ!
  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • গানে স্বৈরাচারের পতন: বিপ্লবের গান
  • যে কারণে গান গাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী
  • গান ছেড়ে ভিক্ষা করার ‘হুকুম’, আতঙ্কে রোজগার বন্ধ অন্ধ হেলালের পরিবারের

১২ মাসে ১২টি গান রিলিজ রাফি আলমের

টিবিএস রিপোর্ট
04 January, 2025, 11:40 am
Last modified: 04 January, 2025, 11:43 am
রাফি আলম। ছবি: সৌজন্যে

গান রিলিজ যখন ক্রমেই কমে আসছে, সেই সময় ১২ মাসে ১২টি গান রিলিজ করে বিরল নজির গড়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সংগীতশিল্পী রাফি আলম। 

গত বছরের জানুয়ারিতে 'কথা দাও' গানটির মাধ্যমে রাফি আলমের উদ্যোগের শুরু। সর্বশেষ ডিসেম্বরে রিলিজ করেন 'তোমার নেশা' গান। রক, পপসহ বিভিন্ন ঘরানার মিশেল ঘটেছে গানগুলোতে। 

১২ মাসে রিলিজ করা রাফির ১২টি গান হচ্ছে: 'কথা দাও', 'তুই ছাড়া', 'পাখিরে তুই', 'ফোরট্রেস অভ ক্যাওস', 'অচেনা শহরে', 'নিজের মতো', 'জোনাকি', 'মৃত্যুর কোরাস', 'মুগ্ধ', 'সংশপ্তক (ইপি)', 'আমারে আসিবার কথা কইয়া' ও 'তোমার নেশা'।

 বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত রাফি একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত। ২০০৫ সালে ঢাকার বিভিন্ন ব্যান্ডে ড্রামার হিসেবে তার সংগীত ক্যারিয়ারের শুরু। তবে গত আট বছরে ভোকালিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। গত এক বছর ধরে তিনি নিজের একক সংগীত চর্চায় মনোনিবেশ করেছেন। 

এক বছরের মধ্যে ১২টি গান রিলিজের বিষয়ে রাফি বলেন, 'একক সঙ্গীর চর্চায় মনোযোগ দেওয়ার পর থেকেই ১২ মাসে ১২টি গান রিলিজ করার এই স্বপ্নটা ছিল আমার। এই লক্ষ্য অর্জন করতে পেরে আমি রোমাঞ্চিত।'

গত বছর রাফির রিলিজ হওয়া ১২টি গানের মধ্যে রয়েছে জুলাই অভ্যুত্থানের রেশও। জুলাইয়ে বাংলাদেশে ঘটে যাওয়া আন্দোলনের সময় এই শিল্পীর দুটি গান রিলিজ হয়। 

জুলাই আন্দোলনের সময় বাংলাদেশি ব্যান্ড 'আপেক্ষিক'-এর সঙ্গে যৌথভাবে রাফি আলম রিলিজ করেন তরুণ প্রতিবাদীদের সাহস ও মানবতা থেকে অনুপ্রাণিত হয়ে রচিত গান 'মৃত্যুর কোরাস'। এর কদিন পরই আন্দোলনে তরুণদের সাহসিকতা ও দৃঢ়তায় মুগ্ধ হয়ে 'মুগ্ধ' শিরোনামে আরেকটি গান রিলিজ করেন তিনি।

এছাড়া সংগীতশিল্পী রায়েফ আল হাসান রাফার সঙ্গে 'নিজের মতো' শিরোনামে একটি গান রিলিজ করেন তিনি। 

এর বাইরেও রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে রাফি আলম রিলিজ করেন 'সংশপ্তক' শিরোনামে চারটি রবীন্দ্রসংগীতের একটি ইপি।

ডিসেম্বরে রিলিজ হয় রাফির নতুন গান 'তোমার নেশা'। গানটি প্রযোজনা করেছেন সংগীতশিল্পী অটামনাল মুন। গানটি ইতিমধ্যে ইউটিউব ও স্পটিফাইতে শ্রোতাদের কাছ থেকে বেশ সাড়া পেয়েছে।

ডিসেম্বরে ঢাকায় দুটি কনসার্টের মাধ্যমে শেষ হয় রাফি আলমের বছর। এই শিল্পী এখন নতুন একক অ্যালবাম নিয়ে কাজ করছেন, যা প্রযোজনা করবেন রায়েফ আল হাসান রাফা।

Related Topics

অন্যান্য

সংগীত / গান / গান রিলিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • গানের জাদুতে মুগ্ধ কোটি শ্রোতা, অথচ এই গায়িকার অস্তিত্ব নিয়েই সন্দেহ!
  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • গানে স্বৈরাচারের পতন: বিপ্লবের গান
  • যে কারণে গান গাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী
  • গান ছেড়ে ভিক্ষা করার ‘হুকুম’, আতঙ্কে রোজগার বন্ধ অন্ধ হেলালের পরিবারের

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net