Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
প্রথম প্রেমিকার সাথে ৫০ বছর পর ফের সাক্ষাৎ করেছিলেন রতন টাটা! একসাথে গিয়েছিলেন নৈশভোজেও

বিনোদন

ইন্ডিয়া ডটকম
08 November, 2024, 12:20 pm
Last modified: 08 November, 2024, 12:20 pm

Related News

  • আহমেদাবাদে বিমান বিধ্বস্ত: নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেবে টাটা গ্রুপ
  • যেভাবে টাটা পরিবারের এক কমিউনিস্ট সদস্য ব্রিটেনের প্রথম এশীয় এমপি হয়েছিলেন
  • রতন টাটার একমাত্র ‘ব্যর্থতা’ বলিউড: অমিতাভের সঙ্গে জুটি বেঁধেও ফ্লপ ঠেকানো যায়নি
  • রতন টাটার যত বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা
  • সহকারী শান্তনু নাইডুর কাছে ‘মিলেনিয়াল ডাম্বলডোর’ ছিলেন রতন টাটা

প্রথম প্রেমিকার সাথে ৫০ বছর পর ফের সাক্ষাৎ করেছিলেন রতন টাটা! একসাথে গিয়েছিলেন নৈশভোজেও

ক্যারোলিন ২০১৭ সালের ২৮ ডিসেম্বর মুম্বাইয়ে রতনের ৮০তম জন্মদিনে উপস্থিতও ছিলেন৷ এরপর আবার ২০২১ সালে তাদের দুজনের দেখা হয়। 
ইন্ডিয়া ডটকম
08 November, 2024, 12:20 pm
Last modified: 08 November, 2024, 12:20 pm
ছবি: সংগৃহীত

১৯৬০-এর দশকে শিল্পপতি রতন টাটা প্রথম সত্যিকারের প্রেমে পড়েছিলেন ক্যারোলিন এমন্সের সঙ্গে। তিনি ছিলেন মার্কিন নাগরিক। তবে ভারত-চীন যুদ্ধের কারণে তাদের সেই প্রেম পর্ব আর পূর্ণতা পায়নি৷

গত মাসে টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটা মারা গেছেন। এক্ষেত্রে মৃত্যুর পর তার জীবনের নানা অজানা গল্প প্রকাশিত হচ্ছে। এরমধ্যে তার প্রথমে প্রেমের গল্পটি উল্লেখযোগ্য। 

মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় রতন টাটার সঙ্গে ক্যারোলিনের দেখা হয়। ক্যারোলিনের বাবা ফ্রেডেরিক আর্ল এমন্স ছিলেন একজন স্থপতি এবং টাটার বাবার ব্যবসায়িক সহকর্মী। তারা দুজনে মিলে সফল স্থাপত্য প্রতিষ্ঠান 'জোন্স অ্যান্ড এমন্স' প্রতিষ্ঠা করেছিলেন।

ক্যারোলিন প্রথম রতন টাটাকে দেখেন ১৯ বছর বয়সে। ঐ ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে ক্যারোলিন বলেন, "আমি প্রথম দেখাতেই রতনকে পছন্দ করেছিলাম। বাবা-মায়েরও রতনের প্রতি ভালবাসা ছিল। কিন্তু সম্পর্কটি দীর্ঘস্থায়ী হয়নি৷"

১৯৬২ সালের জুলাইয়ে রতন তার অসুস্থ দাদীর সাথে দেখা করতে ভারত ফিরে আসেন৷ এটাই তার জীবনের গতিপথ পরিবর্তন করে।

ক্যারোলিনের জীবনী অনুসারে, তিনি আশা করেছিলেন যে, তিনি ভারত যেতে পারবেন। তবে একই বছরের ২০ অক্টোবর ভারত-চীন যুদ্ধ শুরু হয়। যদিও এক মাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে আমেরিকার দৃষ্টিতে তখনও এই অঞ্চলে উত্তেজনা বজায় ছিল। আর সময়ের এই ব্যবধানেই রতন ও ক্যারোলিন আলাদা হয়ে যান।

জীবনে রতন টাটাকে আরও দ্বিতীয় সুযোগ না দেওয়ায় ক্যারোলিন নানা সময়ে নিজের অনুতাপ প্রকাশ করেছেন। তিনি পরবর্তীতে স্থপতি ও পাইলট ওয়েন জোন্সের সঙ্গে বিয়ে করেন।

নিজ বইতে ক্যারোলিন বলেছেন,  "আমি এমন একজনকে বিয়ে করেছিলাম যে রতনের মতোই ছিল।" তার স্বামী ২০০৬ সালে মারা যান।

ঠিক এর পরের বছর ক্যারোলিন 'দার্জিলিং লিমিটেড' সিনেমাটি দেখেন। যা তিন ভাইয়ের একটি আবেগময় যাত্রার গল্প নিয়ে নির্মিত। সিনেমা দেখার পরে একজন বন্ধু তাকে প্রশ্ন করে যে, তিনি কখনও ভারতে যাওয়ার কথা ভাবেন কি-না। এই সরল প্রশ্নটি ক্যারোলিনের স্মৃতিগুলো পুনরুজ্জীবিত করে।

এরপর ক্যারোলিনা ভারতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি তখন জানতে পারেন যে, রতন ততদিনে টাটা, টাটা সন্স ও টাটা ট্রাস্টের চেয়ারম্যান হয়ে উঠেছেন। তিনি ই-মেইলের মাধ্যমে রতনের সাথে পুনরায় যোগাযোগ করেন এবং ভারতে আসার পরিকল্পনা জানান। পরের বছরই ক্যারোলিন ভারতে গিয়ে প্রায় পাঁচ সপ্তাহ সময় কাটান।

ক্যারোলিনের বই থেকে জানা যায়, রতন ও ক্যারোলিন দিল্লিতে দেখা করেন। তাদের পুরানো সম্পর্ক ফের পুনরুজ্জীবিত হয়। এরপর ক্যারোলিন নিয়মিত ভারত আসতে থাকেন৷ 

ক্যারোলিন ২০১৭ সালের ২৮ ডিসেম্বর মুম্বাইয়ে রতনের ৮০তম জন্মদিনে উপস্থিতও ছিলেন৷ এরপর আবার ২০২১ সালে তাদের দুজনের দেখা হয়। 

যখনই রতন টাটা আমেরিকায় কাজের সূত্রে যেতেন, তিনি ক্যারোলিনের সঙ্গে দেখা করতেন৷ এমনকি দুজনে ডিনারেও যেতেন৷ তাই অনেকে বলে থাকেন, প্রথম জীবনের হারানো প্রেমকে শেষ জীবনে যেন কিছুটা হলেও ফিরে পেয়েছিলেন রতন টাটা৷

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

রতন টাটা / টাটা গ্রুপ / টাটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • আহমেদাবাদে বিমান বিধ্বস্ত: নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেবে টাটা গ্রুপ
  • যেভাবে টাটা পরিবারের এক কমিউনিস্ট সদস্য ব্রিটেনের প্রথম এশীয় এমপি হয়েছিলেন
  • রতন টাটার একমাত্র ‘ব্যর্থতা’ বলিউড: অমিতাভের সঙ্গে জুটি বেঁধেও ফ্লপ ঠেকানো যায়নি
  • রতন টাটার যত বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা
  • সহকারী শান্তনু নাইডুর কাছে ‘মিলেনিয়াল ডাম্বলডোর’ ছিলেন রতন টাটা

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net