Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
সুরকার শোপাঁর হারিয়ে যাওয়া সঙ্গীতের সন্ধান পাওয়া গেল ২০০ বছর পর

বিনোদন

বিবিসি
30 October, 2024, 12:15 pm
Last modified: 30 October, 2024, 12:18 pm

Related News

  • দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে জীর্ণশীর্ণ অবস্থায় ঐতিহাসিক জিয়া স্মৃতি জাদুঘর
  • জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
  • লাওহে ওয়া কালাম: চিত্রশিল্পী মকবুল ফিদা স্মরণে দোহায় উদ্বোধন হলো জাদুঘর
  • মাত্র চার মিনিটেই যেভাবে ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে গেল 'অমূল্য' রত্ন
  • প্যারিসের ল্যুভ জাদুঘরে সাত মিনিটের ডাকাতি,লুট হলো 'অমূল্য' গয়না

সুরকার শোপাঁর হারিয়ে যাওয়া সঙ্গীতের সন্ধান পাওয়া গেল ২০০ বছর পর

অজানা এই সঙ্গীতটি নিউ ইয়র্কের মর্গান লাইব্রেরি ও মিউজিয়ামের ভল্ট থেকে আবিষ্কৃত হয়েছে।
বিবিসি
30 October, 2024, 12:15 pm
Last modified: 30 October, 2024, 12:18 pm
সুরকার ফ্রেদেরিক শোপাঁ। ছবি: সংগৃহীত

প্রায় ২০০ বছর পর পোল্যান্ডের সুরকার ফ্রেদেরিক শোপাঁর লেখা একটি সঙ্গীতের সন্ধান পাওয়া গেছে। অজানা এই ওয়াল্টজটি নিউ ইয়র্কের মর্গান লাইব্রেরি ও মিউজিয়ামের ভল্ট থেকে আবিষ্কৃত হয়েছে।

ওয়াল্টজ ইউরোপের একটি জনপ্রিয় নৃত্য ও সঙ্গীতের ধরণ, যা সাধারণত তিন মাত্রার তাল বা ৩/৪ বিট-এ বাজানো হয়। এই সঙ্গীতের ছন্দ মৃদু ও গতিশীল হয় এবং এটি নাচের জন্য খুবই উপযোগী।

এই বিরল পাণ্ডুলিপিটি ১৮৩০ থেকে ১৮৩৫ সালের মধ্যে লেখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি জাদুঘরের কিউরেটর রবিনসন ম্যাকক্লেলান নতুন সংগ্রহগুলো ক্যাটালগ করার সময় খুঁজে পান।

পরে তিনি শোপাঁ নিয়ে কাজ করা একজন বিশেষজ্ঞের সাহায্যে এটির সত্যতা নিশ্চিত করেন।

এটি শোপাঁর নিজের স্বাক্ষরিত নয়, তবে লেখনীর মধ্যে শোপাঁর বিশেষ ধাঁচের বেইজ ক্লিফ দেখা যায়। ওয়াল্টজটির রিদম ও নোটেশনে সামান্য কিছু ভুল থাকলেও ম্যাকক্লেলান নিশ্চিত, যে এটি শোপাঁরই সৃষ্টি।

বিবিসিকে তিনি বলেন, "শোপাঁর নিজ হাতে তার নিজস্ব ব্যবহৃত কাগজে সঙ্গীতটি লিখেছেন বলে আমরা নিশ্চিত।"

তিনি আরও বলেন, "আমি প্রায় ৯৮ শতাংশ নিশ্চিত। যারা এটি শুনেছেন তাদের অনেকেই মনে করছেন, এটি শোপাঁর সঙ্গীতের মতোই শোনাচ্ছে।"

তিনি ব্যাখ্যা করেন, "সঙ্গীতটির কিছু অপ্রচলিত বৈশিষ্ট্য রয়েছে। ঝড়ো সূচনাটা একটু চমকপ্রদ। তবে শোপাঁর চরিত্র থেকে পুরোপুরি আলাদা নয়। আর সুরের মধ্যে শোপাঁর সেই নিজস্ব বিশেষ ছোঁয়া রয়েছে।"

বিশ্বখ্যাত পিয়ানোবাদক লাং লাং নিউ ইয়র্ক টাইমস-এর জন্য এই ওয়াল্টজটি রেকর্ড করেছেন। নিউ ইয়র্ক টাইমস-ই খবরটি প্রথমবারের মতো প্রকাশ করে।

শোপাঁ মূলত পিয়ানোতে একক সঙ্গীত রচনা করতেন। তিনি ১৮৪৯ সালে মাত্র ৩৯ বছর বয়সে ফ্রান্সে মারা যান।

তার ছোট জীবনের বেশিরভাগ সময় তিনি ভ্রমের [হ্যালুসিনেশন] শিকার ছিলেন এবং স্পেনের গবেষকদের ধারণা, তিনি সম্ভবত মৃগীরোগে ভুগছিলেন।

ধ্রুপদী পিয়ানোবাদক স্যার স্টিফেন হফ শোপাঁর সব ওয়াল্টজ রেকর্ড করেছেন। তিনি শোপাঁকে তার "প্রিয় সুরকার" হিসেবে উল্লেখ করেছেন।

তিনি মনে করেন, সম্প্রতি আবিষ্কৃত এই ওয়াল্টজটি সম্ভবত শোপাঁরই সৃষ্টি। যদিও প্রাথমিকভাবে এর কিছুটা খসড়া ধাঁচ দেখে তার সন্দেহ ছিল।

হফ সঙ্গীতটি কবি জন কিটস-এর একটি অসম্পূর্ণ একটি কবিতার সঙ্গে তুলনা করেছেন, যেটির সামান্য ত্রুটি রয়েছে।

এটি শোপাঁর সেরা কিংবা সবচেয়ে খারাপ ওয়াল্টজ-এর কোনোটিই নয় বলে মনে করেন হফ। 

তিনি বলেন, "এটি শোপাঁর সেই ব্যক্তিগত সৃষ্টিগুলোর একটি, যা জীবদ্দশায় তিনি প্রকাশ করতে চাননি। এটি তার মৃত্যুর পর তার ইচ্ছের বিপরীতেই প্রকাশিত হয়েছে। এবং এটি সম্ভবত প্রকাশ না করাই উচিত ছিল।"
 
Related Topics

টপ নিউজ

শোপাঁ / সঙ্গীত / সন্ধান / জাদুঘর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে জীর্ণশীর্ণ অবস্থায় ঐতিহাসিক জিয়া স্মৃতি জাদুঘর
  • জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
  • লাওহে ওয়া কালাম: চিত্রশিল্পী মকবুল ফিদা স্মরণে দোহায় উদ্বোধন হলো জাদুঘর
  • মাত্র চার মিনিটেই যেভাবে ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে গেল 'অমূল্য' রত্ন
  • প্যারিসের ল্যুভ জাদুঘরে সাত মিনিটের ডাকাতি,লুট হলো 'অমূল্য' গয়না

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net