Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
বিয়ের দুই বছর পর বেনের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা জেনিফার লোপেজের

বিনোদন

ভ্যারাইটি ডটকম
21 August, 2024, 11:05 am
Last modified: 21 August, 2024, 11:30 am

Related News

  • ‘ডিভোর্স অব দ্য সেঞ্চুরি’: ১ বিলিয়ন ডলার খোরপোষ থেকে রক্ষা পেলেন দ. কোরিয়ার ধনকুবের
  • রীনার সঙ্গে বিচ্ছেদের পর নেশায় ডুবে ছিলেন আমির: 'রোজ বেহুঁশ হয়ে যেতাম মদ খেয়ে'
  • ওবামার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুজব উড়িয়ে দিলেন মিশেল
  • অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিবাহ-বিচ্ছেদে যে কারণে আট বছর সময় লাগলো 
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত 'ব্র্যাঞ্জেলিনা' দম্পতির 

বিয়ের দুই বছর পর বেনের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা জেনিফার লোপেজের

২০০২ সালে ‘গিগলি’ সিনেমার শুটিংয়ের সময় এই যুগলের সাক্ষাৎ। সে সময় তাদের প্রেম নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তারা ছিলেন হলিউডের সবচেয়ে আলোচিত জুটি। 
ভ্যারাইটি ডটকম
21 August, 2024, 11:05 am
Last modified: 21 August, 2024, 11:30 am
ছবি: ফ্রেজার হ্যারিসন

কয়েক মাস ধরেই জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার বিয়ের মাত্র দুই বছরের মাথায় আনুষ্ঠানিকভাবে নিজেদের বিবাহবিচ্ছেদের আবেদন করলেন এই তারকা দম্পতি।

গত মঙ্গলবার (২০ আগস্ট) দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন কোনো আইনজীবী ছাড়াই লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এক্ষেত্রে বেন দ্বিতীয়বারের জন্য ও জেনিফার চতুর্থবারের জন্য বিবাহবিচ্ছেদ করছেন।

অবশ্য বেন ও জেনিফার দম্পতি অনেকদিন ধরেই আলাদা থাকছিলেন। তবে প্রথমদিকে এমন গুঞ্জনে মুখ খোলেননি তারা। জেনিফার তার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য সম্প্রতি নিজের গ্রীষ্মকালীন সফর বাতিল করেন এবং দুজনে তাদের বেভারলি হিলসের বাড়িও বিক্রি করে দেন।

জানা যায়, আর্থিক বিরোধের জেরে বেনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই দুই তারকা অনেকদিন ধরেই নিজেদের মধ্যে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।

জেনিফার ও বেন এক বছর আগে ৬০ মিলিয়ন ডলারে বেভারলি হিলসে বাড়িটি কিনেছিলেন। জনপ্রিয় হলিউড অভিনেত্রী এখন লস অ্যাঞ্জেলেসে একটি বাড়ি খুঁজছেন।

ছবি: সংগৃহীত

এদিকে বেন কদিন আগেই প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নার এবং বাচ্চাদের সঙ্গে নিজের ৫২তম জন্মদিন উদযাপন করেন। তবে জুলাইয়ের শেষের দিকে হ্যাম্পটনে জেনিফার লোপেজের ৫৫তম জন্মদিনের পার্টিতে অংশ নেননি তিনি।

২০০২ সালে 'গিগলি' সিনেমার শুটিংয়ের সময় এই যুগলের সাক্ষাৎ। সে সময় তাদের প্রেম নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তারা ছিলেন হলিউডের সবচেয়ে আলোচিত জুটি। 

একটি ট্যাবলয়েড শিরোনাম দেওয়ার পর থেকেই তারা পরিচিত পান 'বেনিফার' নামে। ২০০৩ সালে তাদের বাগদান হয়। তবে এর পরের বছর তাদের বাগদান ভেঙে যায়।

২০২১ সালের এপ্রিলে আবার তাদের প্রেমের খবর পাওয়া যায়। ২০২২ সালের ১৬ জুলাই প্রথম বাগদান ভাঙার ১৭ বছর পর গাঁটছড়া বাঁধেন বেন ও লোপেজ।

বিয়ের পর লোপেজ নিজের ওয়েবসাইটে লিখেছিলেন, "বিয়েটা করেই ফেললাম। ভালোবাসা সুন্দর। ভালোবাসা উদার। ২০ বছর পর আমাদের ভালোবাসা পরিণতি পেল।"

বিয়ের পর একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত লোপেজ ও বেনকে। সর্বশেষ চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত গোল্ডেন গ্লোবে পাওয়া যায় তাদের। এরপর থেকেই তাদের বিচ্ছেদের গুঞ্জন রটে। যদিও সেটা বরাবরই অস্বীকার করেছেন লোপেজ।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

জেনিফার লোপেজ / জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেক / বিবাহ বিচ্ছেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ছবি: সংগৃহীত
    দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

Related News

  • ‘ডিভোর্স অব দ্য সেঞ্চুরি’: ১ বিলিয়ন ডলার খোরপোষ থেকে রক্ষা পেলেন দ. কোরিয়ার ধনকুবের
  • রীনার সঙ্গে বিচ্ছেদের পর নেশায় ডুবে ছিলেন আমির: 'রোজ বেহুঁশ হয়ে যেতাম মদ খেয়ে'
  • ওবামার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুজব উড়িয়ে দিলেন মিশেল
  • অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিবাহ-বিচ্ছেদে যে কারণে আট বছর সময় লাগলো 
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত 'ব্র্যাঞ্জেলিনা' দম্পতির 

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net