Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
আসছে ‘ম্যাট্রিক্স-ফাইভ’; নিও চরিত্রে কে থাকবেন এবার? কিয়ানু রিভস নাকি অন্য কেউ? 

বিনোদন

দ্য ভার্জ, ফোর্বস
05 April, 2024, 07:55 pm
Last modified: 20 April, 2024, 01:48 pm

Related News

  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে
  • জসিমের হুংকার আর লাভলীর জিনস দিয়ে যেভাবে দর্শক মাতিয়েছিল দোস্ত দুশমন

আসছে ‘ম্যাট্রিক্স-ফাইভ’; নিও চরিত্রে কে থাকবেন এবার? কিয়ানু রিভস নাকি অন্য কেউ? 

সিনেমাটি নির্মাণ করবেন অস্কারজয়ী পরিচালক ‘দ্য মার্শিয়ান’-এর ড্রিউ গডার্ড এবং নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন লানা ওয়াচোস্কি। 
দ্য ভার্জ, ফোর্বস
05 April, 2024, 07:55 pm
Last modified: 20 April, 2024, 01:48 pm
সৌজন্যে: ওয়ার্নার ব্রাদার্স/এভারেট কালেকশন

১৯৯৯ সালের বৈজ্ঞানিক কল্পকাহিনি নির্ভর চলচ্চিত্র 'দ্য ম্যাট্রিক্স'।  কিয়ানু রিভস অভিনীত বেশ জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এটি। এ ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ ছবি 'দ্য ম্যাটিক্স রিসারেকশনস' বক্স অফিসে খুব একটা সাফল্য না পেলেও আসতে যাচ্ছে এর পঞ্চম কিস্তি। 

ওয়ার্নার ব্রাদার্স এক বিবৃতিতে জানিয়েছে 'ম্যাট্রিক্স ফাইভ'-এর কাজ শুরু হয়ে গেছে। সিনেমাটি নির্মাণ করবেন অস্কারজয়ী পরিচালক 'দ্য মার্শিয়ান'-এর ড্রিউ গডার্ড এবং নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন লানা ওয়াচোস্কি। 

তবে এখনও ছবির নাম, প্রিমিয়ারের তারিখ প্রকাশ করা হয়নি। 'নিও' চরিত্রে কিয়ানু রিভস কিংবা অন্যান্য চরিত্রে ক্যারি-অ্যান মস, লরেন্স ফিশবার্ন, জেসিকা হেনউইকের মতো ফ্র্যাঞ্চাইজি তারকারা ফিরে আসবেন কিনা সে সম্পর্কে কোনও ঘোষণা দেওয়া হয়নি। 

এক বিবৃতিতে ওয়ার্নার ব্রাদার্স মোশন পিকচার্স প্রযোজনা প্রধান জেসি এহরম্যান জানিয়েছেন, 'ওয়ার্নার ব্রাদার্সে ম্যাট্রিক্স ফ্র্যাঞ্চাইজির জন্য দারুণ একটি আইডিয়া নিয়ে এসেছেন ড্রিউ গডার্ড । লানা এবং লিলির ২৫ বছর আগে যেটি শুরু করেছিলেন সেটার প্রতি সম্মান রেখে, সিরিজ এবং চরিত্রগুলো নিয়ে একটি ভিন্নধর্মী কাহিনি নিয়ে আসবেন তিনি।'

গডার্ড বলেন, 'ম্যাট্রিক্স, সিনেমা এবং আমার জীবন উভয়কেই ব্যাপকভাবে প্রভাবিত করেছে। লানা এবং লিলির সূক্ষ্ম শৈল্পিকতা আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। তাদের জগতে গল্প বলার সুযোগ তৈরি করে দেয়ার জন্য আমি কৃতজ্ঞ।' 

ছবির মূল কাহিনি শুরু হয় যখন নিও (কিয়ানু রিভস) নামের এক কম্পিউটার হ্যাকারের সাথে মরফিউস নামের আরেক হ্যাকারের দেখা হয়ে যায়। মরফিয়াস তাকে ২০০ বছরের পরের পৃথিবীতে নিয়ে যায় যেখানে চলতে থাকে যন্ত্র বনাম মানুষের যুদ্ধ, মানুষকে ব্যবহার করা হয় যন্ত্রের জ্বালানি হিসেবে। প্রত্যেক মানুষের মাথার পিছনে একটি কম্পিউটার ক্যাবল দিয়ে কানেকশন দেয়া। এই ক্যাবল দিয়েই তাদের কম্পিউটার প্রোগ্রাম দ্বারা সৃষ্টি করা ভার্চুয়াল জগতে বাস করানো হয়। এই ভার্চুয়াল জগৎটাই মূলত দ্যা ম্যাট্রিক্স। 

২০২১ সালের শেষের দিকে মুক্তি পাওয়া 'দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস'-এর মাধ্যমে শেষ সিনেমার প্রায় ২০ বছর পর কিয়ানু রিভস ও ক্যারি-অ্যান মসের প্রত্যাবর্তন ঘটে। তবে ছবিটির সমালোচক এবং শ্রোতা উভয়ের কাছ থেকেই মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। রোটেন টমেটোতে এর রেটিং মাত্র ৬৩%। 

বক্স অফিস মোজো অনুসারে, ১৯০ মিলিয়ন ডলার বাজেটের বিপরীতে ছবিটি আয় করেছে মাত্র ১৫৭ মিলিয়ন ডলার। 


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন
 

Related Topics

টপ নিউজ

দ্য ম্যাট্রিক্স / কিয়ানু রিভস / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে
  • জসিমের হুংকার আর লাভলীর জিনস দিয়ে যেভাবে দর্শক মাতিয়েছিল দোস্ত দুশমন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net