Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
যে বছর একযোগে বক্স অফিসে ব্যর্থ হয়েছিলেন শাহরুখ, আমির, সালমান!

বিনোদন

কইমই ডটকম
24 March, 2024, 03:25 pm
Last modified: 24 March, 2024, 03:26 pm

Related News

  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার
  • মোগ্যাম্বো, গব্বর থেকে খিলজি: বলিউডের যে ৮ খলনায়ক ভয়কে পরিণত করেছিলেন তারকাখ্যাতিতে
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন

যে বছর একযোগে বক্স অফিসে ব্যর্থ হয়েছিলেন শাহরুখ, আমির, সালমান!

২০০৫ সালকে তিন খানের জন্য কেন ব্যর্থতার বছর বলা হচ্ছে সেটি বুঝতে হলে আগে পূর্ববর্তী বছরে তাদের অবস্থানকে মূল্যায়ন করতে হবে। ২০০৪ সালে ‘বীর জারা’ সিনেমার মধ্যে দিয়ে শাহরুখ নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছিলেন। তবে সালমান বেশ কয়েকটি ফ্লপ সিনেমার কারনে অনেকটা বেকায়দায় ছিলেন। আর আমির খান নিজের ক্যারিয়ারের অন্যতম হিট সিনেমা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। 
কইমই ডটকম
24 March, 2024, 03:25 pm
Last modified: 24 March, 2024, 03:26 pm
ছবি: সংগৃহীত

ভারতীয় সিনেমা জগতে বেশ বড় নাম শাহরুখ, আমির ও সালমান খান। বর্তমানে কিং খান 'জওয়ান', 'পাঠান'-এর মতো সিনেমার মাধ্যমে বক্স অফিসে নিজের হারানো গৌরব পুনঃপ্রতিষ্ঠা করেছেন। তবে আমিরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'লাল সিং চাড্ডা' খুব একটা সুবিধে করতে পারেনি। অন্যদিকে 'টাইগার ৩' সিনেমার মধ্যে দিয়ে সালমান ঠিকই নিজের প্রতি সুবিচার করতে পেরেছেন। 

বহু বছর ধরেই কমবেশি উত্থান পতনের মাধ্যমে বক্স অফিসে রাজত্ব করেছে এই তিন খান। তবে বলিউডে এমন একটি বছর ছিল যা আমির, শাহরুখ, সালমান সকলেই বক্স অফিসে হতাশাজনক পারফরম্যান্স করেছেন। অথচ বছরটিতে তাদের তিনটি সিনেমাই বেশ ভালো করার কথা ছিল। 

২০০৫ – খানদের হতাশাজনক এক বছর 

২০০৫ সালকে তিন খানের জন্য কেন ব্যর্থতার বছর বলা হচ্ছে সেটি বুঝতে হলে আগে পূর্ববর্তী বছরে তাদের অবস্থানকে মূল্যায়ন করতে হবে। ২০০৪ সালে 'বীর জারা' সিনেমার মধ্যে দিয়ে শাহরুখ নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছিলেন। তবে সালমান বেশ কয়েকটি ফ্লপ সিনেমার কারনে অনেকটা বেকায়দায় ছিলেন। আর আমির খান নিজের ক্যারিয়ারের অন্যতম হিট সিনেমা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। 

ঠিক তখনই একটি খারাপ বছর হিসেবে আবির্ভূত হয় ২০০৫ সাল। যদিও বক্স অফিসে হতাশাজনক পারফরম্যান্সের মাঝে শাহরুখ ও সালমানের মতো ততটা খারাপ করেননি আমির। 
   
শাহরুখ খানের 'পাহেলি'

২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে শাহরুখের বিপরীতে ছিলেন রানী মুখার্জি। সিনেমাটি নির্মাণ করেছেন অমল পালেকার। এর বাজেট ছিল ১৪ থেকে ১৫ কোটি রুপি। কিন্তু সবমিলিয়ে সিনেমাটি মাত্র ১১ কোটি রুপি আয় করে। সেক্ষেত্রে সিনেমাটিতে সার্বিকভাবে লস হয়েছে ১৩ থেকে ১৪ শতাংশ। 

সালমান খানের 'কিউঁ কি'

সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন কারিনা কাপুর। এছাড়াও জ্যাকি শ্রফ, শুনিল শেঠি, রিমি সেনের মতো তারকারাও ছিলেন। সিনেমাটির বাজেট ছিল ২০ কোটি রুপি। কিন্তু সবমিলিয়ে বক্স অফিসে ছবিটি আয় করে মাত্র ১২ কোটি রুপি।  

আমির খানের 'মঙ্গল পাণ্ডে'
আমির খানের ক্যারিয়ারে অন্যতম বাজে বছর ছিল ২০০৫। বছরটিতে ৩৫ কোটি টাকার বৃহৎ মুক্তি পায় সিনেমা 'মঙ্গল পাণ্ডে'। এতে মিস্টার পারফেকশনিস্টের সাথে অভিনয় করেছেন রানী মুখার্জি। কিন্তু সিনেমাটি সর্বসাকুল্যে বক্স অফিসে ২৫ কোটি টাকা আয় করে।


অনুবাদ: মোঃ রাফিজ খান

Related Topics

টপ নিউজ

শাহরুখ খান / সালমান খান / আমির খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার
  • মোগ্যাম্বো, গব্বর থেকে খিলজি: বলিউডের যে ৮ খলনায়ক ভয়কে পরিণত করেছিলেন তারকাখ্যাতিতে
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net