Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
টেইলর সুইফটের বলা মাত্র তিনটি শব্দ যা প্রতিটি দলনেতার জানা উচিত

বিনোদন

ইনক ডটকম
06 March, 2024, 09:20 am
Last modified: 06 March, 2024, 11:57 am

Related News

  • দিনে ৩৩৮ শব্দ কম বলছি আমরা, মানুষ কি তবে চিরতরে নিশ্চুপ হয়ে যাবে?
  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • বিয়ের দিনে টেইলর সুইফটকে ট্রল করলেন ট্রাম্প; পোস্ট করলেন ভুয়া ছবি
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি
  • সব জল্পনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস 

টেইলর সুইফটের বলা মাত্র তিনটি শব্দ যা প্রতিটি দলনেতার জানা উচিত

খেলার পরে দল যখন মাঠে উদ্‌যাপন করছিল সুইফট জয়ের জন্য হার্ডম্যানকে অভিনন্দন জানাতে তখন তিনটি শব্দ বলেছিল: "আপনার জন্য গর্বিত।"
ইনক ডটকম
06 March, 2024, 09:20 am
Last modified: 06 March, 2024, 11:57 am
ছবি: গেটি ইমেজেস

গত কয়েক সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ায় ছিলেন টেইলর সুইফট। সেখানে তিনি মেলবোর্ন ও সিডনিতে 'এরাস ট্যুরের' কনসার্টে পারফর্ম করেছেন। এদিকে তার প্রেমিক ট্র্যাভিস কেলসকে সমর্থন দেয়ার জন্য কানাস সিটি চিফসের সুপার বোল-এ উপস্থিত ছিলেন।

অবশ্য পরবর্তীতে সুইফট সফরে ফিরে এসে হলভর্তি দর্শক শ্রোতাদের সামনে পারফর্ম করছে এবং তার প্রভাব ঠিকই বহাল রয়েছে।

এদিকে কেলসের সতীর্থরা একটি পডকাস্টে এসে কিছু টেইলর সুইফটকে নিয়ে কিছু চমকপ্রদ বিষয় নিয়ে কথা বলেছেন। তার এই কথাগুলো প্রতিটি লিডারের বা দলনেতার শোনা উচিত।

সম্প্রতি পিভট পডকাস্টে মেকোল হার্ডম্যান জুনিয়র তার 'সুপার বোলের' অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেন। হার্ডম্যান গেমের পরে সুইফট তাকে যা বলেছিলেন তাও প্রকাশ করেন তিনি এই পডকাস্টে।

"তিনি ঠিক এভাবে বলছিলেন, 'ভালো খেলেছো, তোমার জন্য আমি গর্বিত" টেইলর সুইফটের উৎসাহ দেয়ার বিষয়ে এভাবে বলছিলেন হার্ডম্যান। "এভাবে বলাটা বেশ ভালো একটা বিষয় ছিল", যুক্ত করেন এই খেলোয়াড়।

"এটা সত্যিই 'সেরা একটা বিষয় ছিল'। এক মিনিটের জন্য ভাবুন, সুপার বোল-এ বিজয়ী হতে কেমন লাগে। ছোট বাচ্চারা যেখানে স্বপ্ন দেখে এ নিয়ে। আমি আক্ষরিক অর্থেই ব্ল্যাক আউট হয়ে যাচ্ছি", হার্ডম্যান খেলার পরে ইএসপিএন-এ স্কট ভ্যান পেল্টকে এভাবেই বলেছিলেন তার জয়ের অনুভূতি নিয়ে। 

খেলার পরে দল যখন মাঠে উদ্‌যাপন করছিল সুইফট জয়ের জন্য হার্ডম্যানকে অভিনন্দন জানাতে তখন তিনটি শব্দ বলেছিল: "আপনার জন্য গর্বিত।"

আমি সুইফটের অনুপ্রেরণা দেয়াকে এতটা গুরুত্ব দিতে চাই না। স্পষ্টতই, তিনি হার্ডম্যানের কোচ নন। তবে, তিনি এমন একজন যার বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ প্রভাব রয়েছে। একইসাথে তার কথাগুলোকে নেতৃত্ব দেয়া প্রতিটি মানুষের পাঠ হিসাবে নেয়া উচিত। বিশেষ করে যারা মানুষকে পথ দেখাতে চায়।

টেইলর সুইফট ও তার প্রেমিক ট্র্যাভিস কেলস; ছবি: সংগৃহীত

যদি আপনি নেতৃত্বস্থানীয় কেউ হন তবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি হলো আপনার দলকে অনুপ্রাণিত করা। একইসাথে তাদের কৃতিত্বের জন্য তাদের প্রাপ্য সম্মান দেয়া।

এই তিনটি শব্দ সম্পর্কে চিন্তা করে দেখতে পারেন, "তোমার জন্য গর্বিত।" শব্দগুলোর ভার অনেক।

কাউকে যদি বলা হয়, আপনি তাকে নিয়ে গর্বিত তাহলে আপনি ঐ ব্যক্তির উপর অনেক বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম। এটি সেই ব্যক্তিকে নিশ্চিত করায় যে, তার কাজ কিংবা তাকে গুরুত্ব দেয়া হচ্ছে। সে অদৃশ্য কেউ না।

শব্দ খুবই শক্তিশালী। একজন নেতা হিসাবে আপনার এমনভাবে শব্দ ব্যবহার করার সুযোগ রয়েছে যা একজন মানুষকে গড়ে তোলার ক্ষমতা রাখে। আপনি আপনার শব্দচয়নের মধ্য দিয়ে আপনার চারপাশের মানুষদের প্রাপ্য সম্মান দেখাতে পারেন। 

এটা ভুলে যাওয়া খুবই সহজ যে, আপনার দলের সবাই আপনার কাছ থেকে তাদের কাজের জন্য প্রশংসা পেতে চায়। একইসাথে তাদের প্রচেষ্টাকে উৎসাহিত করাও আপনার কাজ।

এই বিষয়টা আরো বেশি প্রয়োজন যখন আপনি অন্যদের কঠিন কোন কাজ করতে বলছেন কিংবা তাদের নিজেদের পরিসীমার বাইরে গিয়ে কোন কিছু করতে বলছেন।

অনেক সময় মানুষ এমন অনেক কাজ করতে আগ্রহী হয় যা তাদের আয়ত্তের বাইরে বলে মনে হয়। কিন্তু আপনি যদি তাদের উপর বিশ্বাস রাখেন এবং তাদের কাজ করার এই স্পৃহাকে প্রাধান্য দেন তারা অসম্ভবকে সম্ভব করতে পারে।

অন্য প্রান্তে থাকা ব্যক্তির কাছে আপনি যে তাকে লক্ষ্য করেছেন এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর নেতৃস্থানীয়  কিংবা কর্তৃত্ব আছে এমন কেউ তাকে কোন কথা বলার ব্যাপারে ভেবেছেন এটি তার জন্য অনেক বেশি কিছু।

আপনি জেনে আশ্চর্য হবেন যে, আপনার বলা এই শব্দগুলো নিয়ে তারা ঠিক কতটা ভাবেন। সেক্ষেত্রে, হার্ডম্যান এতদিন পরেও টেইলর সুইফটের মুখে তার প্রশংসা শোনার বিষয়টি সামনে আনার কারণ আমরা বুঝতে পারি। সেক্ষেত্রে এই তিনটি শব্দ আপনার জীবনে বা অন্য কারও উপর কী প্রভাব ফেলতে পারে তা অনুমান করা কঠিন হলেও এটা নিশ্চিত যে, এই তিন শব্দের গুরুত্ব উপলব্ধি করার চেষ্টা মন্দ ময়।

অনুবাদ: জেনিফার এহসান 
 
Related Topics

টপ নিউজ

টেইলর সুইফট / নেতৃত্ব / শব্দ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • দিনে ৩৩৮ শব্দ কম বলছি আমরা, মানুষ কি তবে চিরতরে নিশ্চুপ হয়ে যাবে?
  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • বিয়ের দিনে টেইলর সুইফটকে ট্রল করলেন ট্রাম্প; পোস্ট করলেন ভুয়া ছবি
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি
  • সব জল্পনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস 

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net