Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
নেটফ্লিক্সে  কোন শো সবচেয়ে বেশি দেখেছেন দর্শক, এই প্রথম ডেটা প্রকাশ 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
14 December, 2023, 10:05 am
Last modified: 14 December, 2023, 10:08 am

Related News

  • মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যেই কেন ওটিটি থেকে উধাও দিলজিৎ দোসাঞ্জের এই সিনেমা?
  • নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • প্যারামাউন্টের জন্য ফের দুয়ার খুলল ওয়ার্নার ব্রাদার্স; অনিশ্চয়তায় নেটফ্লিক্সের চুক্তি
  • দর্শকের আবেগ ও তৃপ্তিতে ১০ বছর পর ইতি টানলো ‘স্ট্রেঞ্জার থিংস’
  • টিভি সম্প্রচার থেকে সরে আসছে অস্কার, ২০২৯ সাল থেকে দেখা যাবে ইউটিউবে

নেটফ্লিক্সে  কোন শো সবচেয়ে বেশি দেখেছেন দর্শক, এই প্রথম ডেটা প্রকাশ 

বিশ্বজুড়ে নেটফ্লিক্সের কয়েক কোটি দর্শক রয়েছে। এই প্রথম ভিউয়ারশিপ ডেটা প্রকাশ করল ওটিটি প্ল্যাটফর্মটি।
হিন্দুস্তান টাইমস
14 December, 2023, 10:05 am
Last modified: 14 December, 2023, 10:08 am
ছবি: নেটফ্লিক্স

ওয়েব সিরিজে মন মজেছে নতুন প্রজন্মের। অনেকেই ছোট্ট স্ক্রিনে সিরিজ দেখে অবসর সময় কাটাতে বেশি পছন্দ করেন। তেমনি ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় নাম নেটফ্লিক্স। বিশ্বজুড়ে কয়েক কোটি দর্শক রয়েছে নেটফ্লিক্সের। 

কোন শো কত দর্শক দেখেছেন, তা এতদিন প্রকাশ করত না নেটফ্লিক্স। তবে এই প্রথম ভিউয়ারশিপ ডেটা প্রকাশ করল এই ওটিটি প্ল্যাটফর্ম। মঙ্গলবার নেটফ্লিক্সের তরফে গ্লোবাল ভিউয়ার ডেটা প্রকাশ করা হয়। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবার থেকে নিয়মিত রিপোর্ট প্রকাশ করবে তারা। এখন থেকে প্রতি ছয় মাস পরপর এ রিপোর্ট প্রকাশ করা হবে।

নেটফ্লিক্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের প্রথম ভাগে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি যে শো দেখা হয়েছে, তা হলো রাজনৈতিক থ্রিলার 'দ্য নাইট এজেন্ট'। দর্শকেরা রাজনৈতিক থ্রিলার জনরার সিনেমাটি মোট ৮১২.১ মিলিয়ন অর্থাৎ ৮০ কোটি ঘণ্টারও বেশি সময় দেখেছেন। 

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পারিবারিক ড্রামা 'জিনি অ্যান্ড জর্জিয়া সিজন ২' এবং দক্ষিণ কোরিয়ার থ্রিলার ড্রামা 'দ্য গ্লোরি'। 

নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, মোট ১৮ হাজারেরও বেশি সিনেমা ও শো মিলিয়ে ৫০ হাজার থেকে ১ লক্ষ ঘণ্টা শো দেখেছেন দর্শকরা। নেটফ্লিক্সের 'হোয়াট উই ওয়াচ' নামের এই রিপোর্টে মূলত জানুয়ারি থেকে জুনের মধ্যে কন্টেন্টগুলো কত ঘণ্টা দেখা হয়েছে তা প্রকাশ করা হয়েছে। 

প্ল্যাটফর্মটির কন্টেন্টের মধ্যে ১০০ বিলিয়ন ঘণ্টার ওপর দেখা হয়েছে 'ফ্রেন্ডস', 'দ্য অফিস', 'সেইনফেল্ড'। আর জেনিফার লোপেজ অভিনীত 'দ্য মাদার' দেখা হয়েছে মোট ২৪৯ মিলিয়ন ঘণ্টা। 

বছরের পর বছর নেটফ্লিক্স অন্যান্য বড় বড় ওটিটি পরিষেবাগুলোর মতো দর্শক সংখ্যা প্রকাশ করতে অস্বীকার করে। লেখক-প্রযোজকরা নেটফ্লিক্সের সমালোচনা করে বলেছেন, সবচেয়ে সফল প্রোগ্রামগুলোর জন্য বেশি অর্থ প্রদান এড়াতে দর্শকদের ডেটা লুকিয়ে রেখেছিল নেটফ্লিক্স। বিশ্বজুড়ে নেটফ্লিক্সের রয়েছে ২৫০ মিলিয়ন সাবস্ক্রাইবার। 

Related Topics

টপ নিউজ

নেটফ্লিক্স / ওটিটি / ওটিটি প্ল্যাটফর্ম / স্ট্রিমিং প্ল্যাটফর্ম / নেটফ্লিক্স সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
    চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Related News

  • মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যেই কেন ওটিটি থেকে উধাও দিলজিৎ দোসাঞ্জের এই সিনেমা?
  • নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • প্যারামাউন্টের জন্য ফের দুয়ার খুলল ওয়ার্নার ব্রাদার্স; অনিশ্চয়তায় নেটফ্লিক্সের চুক্তি
  • দর্শকের আবেগ ও তৃপ্তিতে ১০ বছর পর ইতি টানলো ‘স্ট্রেঞ্জার থিংস’
  • টিভি সম্প্রচার থেকে সরে আসছে অস্কার, ২০২৯ সাল থেকে দেখা যাবে ইউটিউবে

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net