Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তি পাচ্ছে ফারুকীর 'শনিবার বিকেল'

বিনোদন

ইউএনবি
23 November, 2023, 02:40 pm
Last modified: 23 November, 2023, 02:48 pm

Related News

  • বাউল আবুল সরকারের গ্রেপ্তারের ঘটনা নিয়ে যা ব্যাখ্যা দিলেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকী
  • জুলাই মাসের কর্মসূচি থেকে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ বাদ দেওয়া হয়েছে: উপদেষ্টা ফারুকী
  • এবারের আনন্দ শোভাযাত্রা রাজনৈতিক নয়: ফারুকী
  • লালমাটিয়ায় দুই তরুণীকে হেনস্তাকারী রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে: ফারুকী
  • জামিল আহমেদের পদত্যাগ প্রসঙ্গে ফারুকি বললেন, তাঁর বলা অনেকগুলো কথা পুরো সত্য নয়

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তি পাচ্ছে ফারুকীর 'শনিবার বিকেল'

ইউএনবি
23 November, 2023, 02:40 pm
Last modified: 23 November, 2023, 02:48 pm
ছবি-ইউএনবি

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বহুল প্রত্যাশিত ছবি 'শনিবার বিকেল', চার বছরেরও বেশি সময় ধরে সেন্সরশিপ বিতর্কে আটকে থাকার পর অবশেষে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের মাধ্যমে বিশ্বব্যাপী দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে।

বুধবার (২২ নভেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক।

এতে তিনি বলেন, "অবশেষে একটি ওটিটি (প্ল্যাটফর্ম) সনি লিভে আসছে 'শনিবার বিকেল'। বাংলাদেশ ছাড়া বিশ্বের যে কোনো দেশ থেকে ছবিটি দেখা যাবে।"

বাংলাদেশে বহুল প্রত্যাশিত ছবিটি মুক্তি না পেলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে ছবিটির ট্রেলার প্রকাশের পর স্থানীয় দর্শকরা ছবিটির ফার্স্ট লুক দেখতে পান।

মামুনুর রশীদ, জাহিদ হাসান, ইন্তেখাব দিনার, পরমব্রত চট্টোপাধ্যায়, ইরেশ জাকের, নুসরাত ইমরোজ তিশা সহ বেশ কয়েকজন অভিজ্ঞ অভিনেতাকে নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি গত মার্চে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়ে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।

২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান হত্যাকাণ্ড থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশি-জার্মান-রাশিয়ান যৌথ প্রযোজনায় ফারুকীর ৮ম পরিচালিত চলচ্চিত্র 'শনিবার বিকেল'  গত চার বছর ধরে আটকে আছে এবং সেন্সরশিপ পায়নি।

চলতি বছরের ২১ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পরও স্থানীয় দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সরকারি সেন্সরশিপ ছাড়পত্র না পাওয়ায় ঝুলে আছে ছবিটি।

Related Topics

টপ নিউজ

শনিবার বিকেল / মোস্তফা সরয়ার ফারুকী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • বাউল আবুল সরকারের গ্রেপ্তারের ঘটনা নিয়ে যা ব্যাখ্যা দিলেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকী
  • জুলাই মাসের কর্মসূচি থেকে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ বাদ দেওয়া হয়েছে: উপদেষ্টা ফারুকী
  • এবারের আনন্দ শোভাযাত্রা রাজনৈতিক নয়: ফারুকী
  • লালমাটিয়ায় দুই তরুণীকে হেনস্তাকারী রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে: ফারুকী
  • জামিল আহমেদের পদত্যাগ প্রসঙ্গে ফারুকি বললেন, তাঁর বলা অনেকগুলো কথা পুরো সত্য নয়

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net