Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
যার সিনেমা দেখতে ভোর সাড়ে চারটায় সিনেমা হলে ভক্তরা! কে এই অভিনেতা? 

বিনোদন

সিএনএন
07 September, 2023, 03:05 pm
Last modified: 07 September, 2023, 03:17 pm

Related News

  • মালয়লাম থেকে ৭ ভাষায় রিমেক: যেভাবে বিশ্বজয় করল ‘দৃশ্যাম’
  • বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • টিউশনের অর্থে নির্মিত শিক্ষার্থীদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’, মুক্তি দুর্গাপূজায়
  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
  • স্থানীয় সিনেমার জনপ্রিয়তায় দ্বিতীয় বছর ১০০ মিলিয়ন রিয়াল আয় করল করল সৌদি চলচ্চিত্র

যার সিনেমা দেখতে ভোর সাড়ে চারটায় সিনেমা হলে ভক্তরা! কে এই অভিনেতা? 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা যায়, হাজার হাজার শাহরুখ-ভক্ত ভারতের বিভিন্ন অঞ্চলের সিনেমা হলগুলোর বাইরে ভিড় করেছেন, অভিনেতার নামে স্লোগান দিচ্ছেন এবং হাউজফুল থিয়েটারের ভেতরে নাচছেন।
সিএনএন
07 September, 2023, 03:05 pm
Last modified: 07 September, 2023, 03:17 pm
৭ সেপ্টেম্বর সিনেমা হলের বাইরে শাহরুখ-ভক্তরা। ছবি: ইন্দ্রনীল মুখার্জি/এএফপি/গেটি ইমেজেস

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোর হওয়ার আগেই সিনেমা হলে ভিড় করেছেন উচ্ছ্বসিত ভক্তরা। আতশবাজি পুড়িয়ে, রাস্তায় নেচে-গেয়ে তারা দেশের অন্যতম সুপারস্টারের নতুন সিনেমা মুক্তি উদযাপন করেছেন।

এমনকি কোনো কোনো হলে ভোর ৫টায় শুরু হয়েছে প্রথম শো। কারণ বলিউড অভিনেতা শাহরুখ খানের ডাই-হার্ড ভক্তদের দিয়ে তখনই হলের আসন পূর্ণ হয়ে গিয়েছিল। শাহরুখের খানের 'জওয়ান' সিনেমা মুক্তিকে ঘিরেই ভক্তদের এই উন্মাদনা।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা যায়, হাজার হাজার শাহরুখ-ভক্ত ভারতের বিভিন্ন অঞ্চলের সিনেমা হলগুলোর বাইরে ভিড় করেছেন, অভিনেতার নামে স্লোগান দিচ্ছেন এবং হাউজফুল থিয়েটারের ভেতরে নাচছেন।

ছবি: ইন্দ্রনীল মুখার্জি/এএফপি/গেটি ইমেজেস

এদিকে, শাহরুখ নিজেও সোশ্যাল মিডিয়ার পোস্টে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, তিনিও এই উন্মাদনা দেখার জন্যই সারারাত জেগে ছিলেন।

"ছেলে-মেয়েরা, তোমাদের জন্য ভালোবাসা। আশা করি ছবিটা তোমাদের ভালো লেগেছে। তোমরা সিনেমা হলে যাচ্ছো এটা দেখার জন্যই জেগে ছিলাম। অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ", মাইক্রো-ব্লগিং সাইট এক্স-এ (প্রাক্তন টুইটার) লেখেন শাহরুখ।

শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের প্রযোজনায় এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র নির্মাতা অ্যাটলির পরিচালনায় নির্মিত  'জওয়ান' বক্স অফিসে ব্যাপক ব্যবসাসফল হবে বলে আশা করা হচ্ছে। 'জওয়ান' শব্দের অর্থ 'সৈনিক'। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবিটি ইতোমধ্যেই বিশ্বব্যাপী অগ্রিম বুকিংয়ে ৬ মিলিয়ন ডলার আয় করেছে।

২০২৩ সালের ৩০ জানুয়ারি মুম্বাইয়ে শাহরুখ খান। ছবি: ইন্দ্রনীল আদিত্য/নুর ফটো/এপি

প্রসঙ্গতে, 'জওয়ান' চলতি বছরে শাহরুখের দ্বিতীয় ছবি। গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম অভিনীত চলচ্চিত্র 'পাঠান'। 'কিং খান' এবং 'কিং অব বলিউড' নামে পরিচিত শাহরুখ খান ভারতে অনেকটা দেবতাতুল্য একজন ব্যক্তি। দীর্ঘ ক্যারিয়ারে ৯০টিরও বেশি সিনেমা করেছেন তিনি, তার একাধিক সিনেমা বক্স অফিস হিট হিসেবে বিবেচিত।

ক্যারিয়ারের শুরুতে সংগ্রাম করে আসা শাহরুখের গল্প আজও কোটি কোটি দর্শকের হৃদয় ছুয়ে যায়। ভারতীয় সংস্কৃতিতে তার অবদান অনস্বীকার্য।

২০০৮ সালে সিএনএন'কে দেওয়া এক সাক্ষাৎকারে 'রোমান্সের রাজা' খ্যাত শাহরুখ জানিয়েছিলেন, তার কখনো সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার ইচ্ছাই ছিল না। কিন্তু জীবনে এক নির্মম ট্র্যাজেডির শিকার হয়ে তিনি এই পথে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন।

"খুব অল্প বয়সেই আমার বাবা-মা মারা গিয়েছিলেন। তাই দিল্লিতে খুবই কষ্টে দিন পার করেছি। তখন আমি নিজেকে বুঝিয়েছি: ঠিক আছে, এ অবস্থা পরিবর্তনের জন্য যাওয়াই যাক (ভারতের সিনেমার রাজধানী খ্যাত মুম্বাইয়ে)। আমি কখনো চলচ্চিত্র তারকা হওয়ার চেষ্টাই করিনি, ভাগ্যক্রমে হয়ে গেছি", বলেন শাহরুখ।

'জওয়ান' সিনেমায় শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

১৯৯৫ সালের বলিউড হিট 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' চলচ্চিত্রে 'রাজ' চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন শাহরুখ। ধনী বাবার ছেলে রাজ প্রেমে পড়ে সিমরানের, যাকে কিনা তার বাবা অন্য একজনের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন। এ ছবিতে শাহরুখ-কাজলের জুটি এবং তাদের প্রেমের গল্প এতটাই সাড়া পায় যে ছবি মুক্তির প্রায় তিন দশক পরেও ছবিটি মুম্বাইয়ের সিনেমা হলগুলোতে দেখানো হয়।

আদর্শ রোমান্টিক হিরো হিসেবে নিজেকে পর্দায় ফুটিয়ে তুলে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন শাহরুখ খান। ভারতের প্রথাগত রীতির বাইরে এসে, একজন নায়ক হয়েও রোমান্টিক ছবিতে নিজের ভালোবাসার কথা স্বীকার করতে এবং কাঁদতে কখনো দ্বিধাবোধ করেননি এই অভিনেতা।

ছবি: সংগৃহীত

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'র সফলতার পর বলিউডের সেরা পরিচালক ও প্রযোজকদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে শাহরুখ খানের।

শাহরুখ খান ২০০৫ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'পদ্ম শ্রী পুরস্কার' পান। চলতি বছর মার্কিন সাময়িকী টাইম-এর সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও জায়গা করে নিয়েছেন তিনি।

তবে গত পাঁচ বছরের লম্বা বিরতির পর 'পাঠান' দিয়ে রাজার মতোই কামব্যাক করেছেন শাহরুখ। বক্স অফিস মোজো সূত্রে জানা যায়, ছবিটি বিশ্বব্যাপী রেকর্ড ১৩০ মিলিয়ন ডলার আয় করেছে। সেইসঙ্গে ২০২৩ সালের সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা এবং সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তকমা পেয়েছে 'পাঠান'।

Related Topics

টপ নিউজ

শাহরুখ খান / জওয়ান / সিনেমা / সিনেমা হল / দর্শক / ভক্ত / বলিউড / অভিনেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • মালয়লাম থেকে ৭ ভাষায় রিমেক: যেভাবে বিশ্বজয় করল ‘দৃশ্যাম’
  • বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • টিউশনের অর্থে নির্মিত শিক্ষার্থীদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’, মুক্তি দুর্গাপূজায়
  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
  • স্থানীয় সিনেমার জনপ্রিয়তায় দ্বিতীয় বছর ১০০ মিলিয়ন রিয়াল আয় করল করল সৌদি চলচ্চিত্র

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net