Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ইমরান খানের অদ্ভুত শর্ত, কমেন্টে ১০ লাখ লাইক পেলেই অভিনয়ে ফিরবেন! 

বিনোদন

এনডিটিভি
03 August, 2023, 01:20 pm
Last modified: 03 August, 2023, 01:28 pm

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • পাকিস্তানে ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে সেনাবাহিনী

ইমরান খানের অদ্ভুত শর্ত, কমেন্টে ১০ লাখ লাইক পেলেই অভিনয়ে ফিরবেন! 

ইমরানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল নিখিল আদভানির ‘কাট্টি বাট্টি’। এরপরে গত আট বছর আর পর্দায় দেখা যায়নি অভিনেতাকে।
এনডিটিভি
03 August, 2023, 01:20 pm
Last modified: 03 August, 2023, 01:28 pm
বলিউড অভিনেতা ইমরান খান। ছবি: সংগৃহীত

১৫ বছর আগে 'জানে তু ইয়া জানে না' সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমার দর্শক পেয়েছিল নতুন নায়ক। ছিপছিপে গড়নের সুদর্শন ইমরান খানকে পর্দায় প্রথম দেখেই ভালো লেগেছিল অনেক দর্শকের। এই ছবি মুক্তি পাওয়ার পর অনেকগুলো সিনেমায় সই করেছিলেন ইমরান। কিন্তু ভাগ্যের শিকে ছেঁড়েনি। দর্শকদের হৃদয়ে দাগ কাটতে পারেনি তার অভিনয়।

ইমরানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল নিখিল আদভানির 'কাট্টি বাট্টি'। এরপরে গত আট বছর আর পর্দায় দেখা যায়নি অভিনেতাকে। কিন্তু সম্প্রতি অভিনয়ে ফিরে আসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইমরানের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা।

সম্প্রতি প্রবীণ অভিনেত্রী জিনাত আমানকে নিয়ে আলোচনা তুঙ্গে। কয়েকদিন আগে একটি বিজ্ঞাপনে তাঁকে ভিন্ন রূপে দেখেছেন দর্শক। কিন্তু জিনাতের প্রত্যাবর্তন দেখে আফসোস হয়েছে ইমরান ভক্তদের। জিনাত আমানের একটি ইনস্টাগ্রাম পোস্টে এক ইমরান-ভক্ত মন্তব্য করেন, "জিনাতজিকেও আবার ক্যামেরার সামনে দেখা গেল। জানিনা আমার ইমরান খানকে আবার কবে দেখা যাবে"।  এই মন্তব্য চোখ এড়ায়নি নায়কের। মজার ছলে উত্তরও দিয়েছেন। অদিতি নামের তাঁর ওই ভক্তকে ইমরান লেখেন, "ঠিক আছে অদিতি, যদি আমার এই কমেন্ট এক মিলিয়ন (১০ লক্ষ) লাইক পায় তাহলে তোমার স্বপ্ন সত্যি হবে।"

ইমরান খানের কমেন্টের স্ক্রিনশট/এনডিটিভি

তবে মজার ব্যাপার হলো, ইমরানকে প্রথম সিনেমার পর্দায় দেখাও গিয়েছে 'জানে তু ইয়া জানে না'র 'কাভি কাভি অদিতি' গানে অদিতিকে নিয়ে গান গাইতে।

এদিকে ইমরানের এই মন্তব্য দেখামাত্র সেই ভক্ত সকলের কাছে আর্জি জানিয়েছেন যাতে ইমরানের এই শর্ত পূরণ হয়। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ইমরানের কমেন্টে লাইকের সংখ্যা ১ লাখ ২৬ হাজার।

ভক্তরা সত্যিই আবারও পর্দায় দেখতে চান এই তারকাকে। ইন্ডাস্ট্রিতে তাঁর অবশ্য আরও একটি পরিচয় আছে। তিনি অভিনেতা আমির খানের ভাগ্নে। তাঁর প্রথম ছবি প্রযোজনাও করেছিলেন আমির। 
 
Related Topics

টপ নিউজ

ইমরান খান / শর্ত / অভিনয়ে ফেরা / বলিউড / কমেন্ট / লাইক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • পাকিস্তানে ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে সেনাবাহিনী

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net