Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
‘চাবুক দিয়ে কি করবো?’, ইন্ডিয়ানার কস্টিউম দেখে হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন হ্যারিসন ফোর্ড!  

বিনোদন

ভ্যারাইটি
12 July, 2023, 03:55 pm
Last modified: 12 July, 2023, 04:02 pm

Related News

  • যেভাবে সুপারম্যানের ‘এস’ ফ্যাশন জগতে প্রিয় লোগো হয়ে উঠল
  • ছিলেন কেরানি; ‘ভয়ানক’ চেহারার জন্য কাজ পাননি বলিউডের সবচেয়ে ‘সফল’ ভিলেন ‘মোগ্যাম্বো’; পরে নায়কদের চেয়ে বেশি ধনী হন
  • ইন্ডিয়ানা জোনসের ‘টেম্পল অফ ডুম’ সিনেমায় পরা টুপি বিক্রি হলো ৬ লাখ ৩০ হাজার ডলারে
  • নিলামে ১০ হাজার পাউন্ডে বিক্রি হলো হ্যারিসন ফোর্ডের স্টার ওয়ার্স সিনেমার স্ক্রিপ্ট
  • নায়কদের বয়স বাড়ে, নায়কেরা বুড়ো হয়!

‘চাবুক দিয়ে কি করবো?’, ইন্ডিয়ানার কস্টিউম দেখে হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন হ্যারিসন ফোর্ড!  

১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রেইডার্স অব দ্য লস্ট আর্ক’ ছবিতে ইন্ডিয়ানা জোনস চরিত্রে প্রথম অভিনয় করেন হ্যারিসন ফোর্ড। কিন্তু এই চরিত্রের জন্য তার কস্টিউম দেখেই আঁতকে ওঠেন ফোর্ড।
ভ্যারাইটি
12 July, 2023, 03:55 pm
Last modified: 12 July, 2023, 04:02 pm
ছবি: প্যারামাউন্ট/এভারেট কালেকশন

গত মাসে মুক্তি পেয়েছে হ্যারিসন ফোর্ড অভিনীত 'ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি'। এই অ্যাডভেঞ্চার-অ্যাকশনধর্মী ছবির মাধ্যমে সবার প্রিয় ইন্ডি রূপে আবারও দেখা গেছে ৮০ বছর বয়সী ফোর্ডকে। সম্প্রতি জিকিউ ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা বর্ণনা করেছেন তার প্রথম ইন্ডিয়ানা জোনস চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা। তিনি জানিয়েছেন, এর আইকনিক কস্টিউমটি দেখে প্রথমে একেবারে হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন তিনি।

১৯৮১ সালে মুক্তি পেয়েছিল স্টিভেন স্পিলবার্গ পরিচালিত 'রেইডার্স অব দ্য লস্ট আর্ক'। এই ছবিতে ইন্ডিয়ানা জোনস চরিত্রে প্রথম অভিনয় করেন হ্যারিসন ফোর্ড। এ ছবির জন্য তার কস্টিউমের মধ্যে ছিল একটি লেদার জ্যাকেট, ফেডোরা হ্যাট এবং একটি লম্বা চাবুক। কিন্তু এই কস্টিউম দেখেই আঁতকে ওঠেন হ্যারিসন ফোর্ড।

হ্যাট যাতে বাতাসে উড়ে না যায়, সেজন্যে হ্যাটটি তার মাথার সাথে স্ট্যাপলার করে দেওয়া হয়েছিল। অভিনেতা জিকিউ'কে জানান, এখনও তার মাথায় সেই স্ট্যাপলের ক্ষত রয়েছে।

অভিনেতা বলেন, "ইন্ডিয়ানা জোনস চরিত্র ফুটিয়ে তোলার জন্য আমাকে এই কস্টিউম দেওয়া হয়েছিল। সেটা দেখে আমার মনে নানা রকম প্রশ্ন এসেছিল। জঙ্গলে কেন আমি লেদার জ্যাকেট পরবো? এখানে তো অনেক গরম থাকবে। আর চাবুকই বা কেন? আমি কি মানুষজনকে চাবুক মারবো নাকি?"

স্পিলবার্গের ছবিটিতে ইন্ডিকে এমন কস্টিউম, বিশেষ করে হ্যাটটি- দেওয়ার কারণ হলো 'এটা একটা সময়ের স্মৃতি ফিরিয়ে আনে' এবং সিনেমার অতীতের প্রতিফলন। হ্যারিসন ফোর্ড অবশ্য কোনো তর্ক করেননি, তাকে যা যা পরতে বলা হয়েছিল তিনি পরেছিলেন।

সম্প্রতি পঞ্চম ও শেষবারের মতো ইন্ডিয়ানা জোনস সিনেমায় অভিনয় করেছেন ফোর্ড। এরপর আর তাকে এই সিরিজের চলচ্চিত্রে দেখা যাবে না। তবে ইন্ডিয়ানা জোনস ৫ বক্স অফিসে তেমন সফল হয়নি। সিনেমার প্রেস ট্যুরে হ্যারিসন এটাই বলেছেন যে এই ছবিতে ইন্ডিয়ানার বয়স দেখানোটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এর আগে এসকোয়ার ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, "আমি চেয়েছিলাম শেষ ছবিটা যেন খুব উচ্চাভিলাষী হয়। আমি এটা বলছি না যে আগেপরে আমরা এমন সিনেমা বানাইনি- তবে আমার চরিত্রটিকে এতটা উচ্চাকাঙ্ক্ষীরূপে ফুটিয়ে তোলা হয়নি আগে।"

ডায়াল অব ডেস্টিনির একটি দৃশ্যে দেখানো হয়েছে যে, চাঁদের মাটিতে প্রথম কোনো ব্যক্তির পা রাখা উদযাপনে ১৯৬৯ সালের টিকার-টেপ প্যারেডের সময় ঘোড়ায় চড়ে নিউইয়র্ক সিটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ইন্ডিয়ানা। এই দৃশ্যের শ্যুটিং শেষে ফোর্ড অনুভব করলেন, তিনজন স্টান্ট কর্মী তাকে ঘিরে ধরেছে।

"আমি ভেবেছিলাম, কি! আমাকে কেউ আক্রমণ করতে চাইছে নাকি! এরপরে নিচে তাকিয়ে দেখলাম স্টান্টম্যানরা আমাকে ঘোড়া থেকে নামতে সাহায্য করতে চাইছে যেন আমি পড়ে না যাই। কিন্তু আমি বললাম, ছেড়ে দাও। আমি একজন বৃদ্ধ ব্যক্তি, আর আমি সেভাবেই ঘোড়া থেকে নামতে চাই", বলেন হ্যারিসন ফোর্ড।

Related Topics

টপ নিউজ

হ্যারিসন ফোর্ড / ইন্ডিয়ানা জোনস / ইন্ডিয়ানা জোনস ৫ / কস্টিউম / স্টিভেন স্পিলবার্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • যেভাবে সুপারম্যানের ‘এস’ ফ্যাশন জগতে প্রিয় লোগো হয়ে উঠল
  • ছিলেন কেরানি; ‘ভয়ানক’ চেহারার জন্য কাজ পাননি বলিউডের সবচেয়ে ‘সফল’ ভিলেন ‘মোগ্যাম্বো’; পরে নায়কদের চেয়ে বেশি ধনী হন
  • ইন্ডিয়ানা জোনসের ‘টেম্পল অফ ডুম’ সিনেমায় পরা টুপি বিক্রি হলো ৬ লাখ ৩০ হাজার ডলারে
  • নিলামে ১০ হাজার পাউন্ডে বিক্রি হলো হ্যারিসন ফোর্ডের স্টার ওয়ার্স সিনেমার স্ক্রিপ্ট
  • নায়কদের বয়স বাড়ে, নায়কেরা বুড়ো হয়!

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net