Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
দুঃস্থ শিশুদের জন্য এবার স্কুল নির্মাণ করছেন সোনু 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
30 May, 2023, 11:50 am
Last modified: 30 May, 2023, 12:01 pm

Related News

  • নেটফ্লিক্সের ‘আধুরে হাম আধুরে তুম’ দিয়ে ১০ বছর পর অভিনয়ে ফিরছেন ইমরান খান
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন
  • ‘মোগল-ই-আজম’ খ্যাত মুরাদ: ৫০০ ছবির অভিনেতা, তবু বৃদ্ধজীবন কেটেছে বিদ্যুৎহীন ঘরে
  • ‘মহাভারত’ হতে পারে আমির খানের শেষ ছবি
  • একই নামের পাঁচ সিনেমা; তিনটিতে একই নায়ক; সবগুলোই সুপারহিট

দুঃস্থ শিশুদের জন্য এবার স্কুল নির্মাণ করছেন সোনু 

গোটা ভারতজুড়ে সোনু মোট ১০ হাজার শিক্ষার্থীর শিক্ষার ব্যয় বহন করছেন।  
হিন্দুস্তান টাইমস
30 May, 2023, 11:50 am
Last modified: 30 May, 2023, 12:01 pm

সময়টা ২০২০ সাল। চারদিকে মহামারি, লকডাউনের কোপে নাভিশ্বাস ওঠার মতো অবস্থা। এরই মাঝে পরিযায়ী শ্রমিক থেকে দরিদ্র মানুষের কাছে ত্রাণকর্তা হিসেবে উঠে এলেন বলিউড অভিনেতা সোনু সুদ। করে চললেন একের পর এক কাজ। নিজের সবটুকু সঞ্চয় দিয়ে পাশে দাঁড়ালেন মানুষের।

এখনও তিনি বহু মানুষেরই বিপদ-আপদের সময় তাদের সঙ্গে থাকেন। অভিনেতা হিসেবেও তার যথেষ্ট সুনাম আছে। বলিউডের অন্যতম চেনামুখ তিনি।

এতদিন সোনু দুঃস্থ, দরিদ্র শিশুদের পড়াশোনার দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। এবার একটি আস্ত স্কুল বানাতে উদ্যোগী হলেন তাদের জন্য। সোনু সুদ দুঃস্থ শিশুদের জন্য যা করেছেন সেটার অবদানকে স্বীকৃতি দিতে ভারতের বিহারে এক ইঞ্জিনিয়ার অনাথ শিশুদের জন্য একটি স্কুল তৈরি করেছিলেন। সেই স্কুলের নাম তিনি এই অভিনেতার নামেই রেখেছেন। এবার সোনু নিজে এগিয়ে এলেন তাকে সাহায্য করার জন্য। এই অনাথ শিশুদের জন্য আরও একটি স্কুল ভবন নির্মাণ করা হবে, আর সেটারই খরচ জোগাবেন খোদ সোনু।

বীরেন্দ্র কুমার মাহাতো নামক সেই ইঞ্জিনিয়ার মাত্র ২৭ বছর বয়সেই এই স্কুল তৈরি করেছেন অনাথ শিশুদের লেখাপড়ার জন্য। বর্তমানে তার স্কুলে ছাত্রের সংখ্যা ১১০ জন। তিনি নিজের চাকরি ছেড়ে দিয়ে এই শিশুদের নিয়েই আছেন। তার এই উদ্যোগের কথা জানতে পেরে এ বছরের ফেব্রুয়ারি মাসে তার সঙ্গে সাক্ষাৎ করেন সোনু। জানেন সকলের বিষয়ে নানা খুঁটিনাটি জিনিস। তখনই তিনি বীরেন্দ্রর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এবং জানান আরও একটি ভবন এই স্কুলের জন্য তিনি তৈরি করে দেবেন। এমনকি তিনি এখানকার ১১০ জন পড়ুয়ার খাবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।

সোনু এই বিষয়ে বলেছেন, 'দারিদ্র রোধ করতে চাইলে সবার আগে শিক্ষার প্রসার ঘটাতে হবে। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের আমরা যথাযথ শিক্ষার সুযোগ দিতে চাই। আমরা চাই ওরা ভালো করে পড়ে যাতে আগামীতে ভালো চাকরি করে।'

কেবল বিহারের এই স্কুল নয়, সোনু বর্তমানে মোট ১০ হাজার শিক্ষার্থীর শিক্ষার ব্যয় বহন করছেন গোটা ভারতজুড়ে।  

Related Topics

টপ নিউজ

সোনু সুদ / বলিউড অভিনেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • নেটফ্লিক্সের ‘আধুরে হাম আধুরে তুম’ দিয়ে ১০ বছর পর অভিনয়ে ফিরছেন ইমরান খান
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন
  • ‘মোগল-ই-আজম’ খ্যাত মুরাদ: ৫০০ ছবির অভিনেতা, তবু বৃদ্ধজীবন কেটেছে বিদ্যুৎহীন ঘরে
  • ‘মহাভারত’ হতে পারে আমির খানের শেষ ছবি
  • একই নামের পাঁচ সিনেমা; তিনটিতে একই নায়ক; সবগুলোই সুপারহিট

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net