Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় সম্পর্কে যেসব তথ্য অনেকের অজানা...

বিনোদন

হিন্দুস্তান টাইমস  
02 May, 2023, 12:35 pm
Last modified: 02 May, 2023, 12:44 pm

Related News

  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • আমার সত্যজিৎ
  • ডিএফপিতে জুলাই আন্দোলনের তথ্যচিত্র নির্মাতার ওপর হামলা, অভিযুক্ত চিত্রগ্রাহক সাময়িক বরখাস্ত
  • আমানুল হক : আলোছায়ার ভাস্কর
  • মারা গেছেন ইরানি চলচ্চিত্রের কিংবদন্তি বাহরাম বেজাই

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় সম্পর্কে যেসব তথ্য অনেকের অজানা...

আজ ২ মে বিশ্বনন্দিত এই বাঙালি চলচ্চিত্র নির্মাতার ১০২তম জন্মবার্ষিকী। জন্মদিন উপলক্ষে তাঁর কিছু অজানা দিক তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।
হিন্দুস্তান টাইমস  
02 May, 2023, 12:35 pm
Last modified: 02 May, 2023, 12:44 pm
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। ছবি: সংগৃহীত

আজ ২ মে কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ১০২তম জন্মবার্ষিকী। 'পথের পাঁচালি', 'জন অরণ্য', 'হীরক রাজার দেশে', 'মহানগর', 'সীমাবদ্ধ'সহ আরও অনেক বিখ্যাত চলচ্চিত্রের নির্মাতা সত্যজিৎ রায় শুধুমাত্র একজন পরিচালকই নন, তিনি একাধারে লেখক, সুরকার, গীতিকার, ক্যালিগ্রাফার, ম্যাগাজিন সম্পাদক ও চিত্রকর।

বিশ্বনন্দিত এই বাঙালি চলচ্চিত্র নির্মাতার জন্মদিন উপলক্ষে তাঁর কিছু অজানা দিক তুলে ধরা হল এই প্রতিবেদনে।

১. সিনেমায় আসার আগে সিগনেট প্রেসে বইয়ের কভার ইলাস্ট্রেশনের দায়িত্বে ছিলেন সত্যজিৎ। সেখানে দুটি অসামান্য বইয়ের প্রচ্ছদ ডিজাইন করেন তিনি। একটি হল জিম করবেটের 'ম্যানইটারস অফ কুমায়ুন', অন্যটি হলো জওহরলাল নেহেরুর 'ডিসকভার অব ইন্ডিয়া'।

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। ছবি: সংগৃহীত

২. ক্যালিগ্রাফিতে সত্যজিৎ রায়ের দক্ষতার কথা অনেকেই জানেন। কিন্তু তাঁর হাতে তৈরি রোমান ফন্টের কথা? চারটি রোমান ফন্ট ডিজাইনের পেছনেও রয়েছে সত্যজিতের কৃতিত্ব। ভারতীয় মোটিফ ও ক্যালিগ্রাফি দিয়ে তৈরি সেই ফন্টগুলোর নাম রে রোমান, রে বিজার, ড্যাফনিস ও হলিডে স্ক্রিপ্ট।

৩. ১৯৪৮ সালেই লেখা হয়ে গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস 'ঘরে বাইরে'র চিত্রনাট্য। হরিসাধন দাশের সঙ্গে যৌথভাবে সিনেমাটি করার কথাও ছিল। কিন্তু প্রযোজক চিত্রনাট্যের এক জায়গায় পরিবর্তন করতে বলায় তাতে রাজি হননি সত্যজিৎ।

ছবি: সংগৃহীত

৪. 'পথের পাঁচালি'ই প্রথম সিনেমা যা রিলিজের আগে একটি টিজারের মাধ্যমে প্রচার হয়। এর মাধ্যমেই প্রথম ভারতে কোনো সিনেমা মুক্তির আগে তার টিজার প্রকাশিত হয়। এদিক থেকেও পথিকৃৎ ছিলেন সত্যজিৎ।

৫. 'পথের পাঁচালি' সিনেমার শেষে একটু 'হ্যাপি এন্ডিং' থাক, এমনটাই চেয়েছিল তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার। শেষে জওহরলাল নেহেরুর মধ্যস্থতায় সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে পৌঁছায়।

৬. ১৯৬৪ সালে তিনি 'চারুলতা' পরিচালনা করেন। এই সিনেমা নিয়ে তার একটি কথা এখনও বিখ্যাত। পরে একসময় তিনি বলেছিলেন, 'কখনো এই সিনেমা দ্বিতীয়বার বানাতে হলে এই একইভাবে বানাব।'

ছবি: সংগৃহীত

৭. ১৯৬১ সালে কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে ছোটদের পত্রিকা 'সন্দেশ' সম্পাদনা শুরু করেন তিনি। বাবা সুকুমার রায়ের মৃত্যুর কিছুদিন পর পত্রিকাটি বন্ধ হয়ে গিয়েছিল।

৮. 'কাঞ্চনজঙ্ঘা' সত্যজিৎ রায়ের নিজের লেখা গল্প থেকে তৈরি করেন। এটিই তার প্রথম রঙিন সিনেমা।

৯. ১৯৮৭ সালে সত্যজিৎ রায় পশ্চিমবঙ্গ সরকারের জন্য একটি তথ্যচিত্র তৈরি করেন। সেই তথ্যচিত্রটি ছিল তাঁর নিজের বাবাকে নিয়ে নির্মিত। সুকুমার রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে তৈরি করা হয় সেই তথ্যচিত্র।

ছবি: সংগৃহীত

১০. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিনোদন জগতের প্রথম যে ব্যক্তি ডক্টরেট লাভ করেন, তিনি হলেন চার্লি চ্যাপলিন। তারপরেই সেই তালিকায় দ্বিতীয় নাম সত্যজিৎ রায়।

১১. শুধু নিজের সিনেমায় নয়, মার্চেন্ট আইভরি ফিল্ম 'শেক্সপিয়ার ওয়ালাহ'তেও সঙ্গীত পরিচালকের কাজ করেছেন সত্যজিৎ রায়।

Related Topics

টপ নিউজ

সত্যজিৎ রায় / চলচ্চিত্র নির্মাতা / জন্মবার্ষিকী / অজানা কথা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • আমার সত্যজিৎ
  • ডিএফপিতে জুলাই আন্দোলনের তথ্যচিত্র নির্মাতার ওপর হামলা, অভিযুক্ত চিত্রগ্রাহক সাময়িক বরখাস্ত
  • আমানুল হক : আলোছায়ার ভাস্কর
  • মারা গেছেন ইরানি চলচ্চিত্রের কিংবদন্তি বাহরাম বেজাই

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net