Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
‘কুইন’ তারকা ফ্রেডি মার্কারির ব্যক্তিগত সংগ্রহ নিলামে তুলছেন তার ঘনিষ্ঠ বন্ধু

বিনোদন

টিবিএস ডেস্ক   
27 April, 2023, 03:20 pm
Last modified: 27 April, 2023, 03:31 pm

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ইতিহাস গড়ল ‘ওয়ারফেজ’: প্রথম রক ব্যান্ড হিসেবে পাচ্ছে একুশে পদক
  • যে কারণে প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং, জানালেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা

‘কুইন’ তারকা ফ্রেডি মার্কারির ব্যক্তিগত সংগ্রহ নিলামে তুলছেন তার ঘনিষ্ঠ বন্ধু

দীর্ঘ ৩০ বছর ধরে ফ্রেডি তার সংগ্রহশালাকে সমৃদ্ধ করেছেন এবং এবং লন্ডনে নিজ বাড়িতেই সবকিছু রাখতেন। ‘কুইন’ তারকার এ সংগ্রহের প্রধান একটি আকর্ষণ হলো ফ্রেডির নিজের হাতে লেখা কুইনের ‘উই আর দ্য চ্যাম্পিয়নস’ গানের লিরিক্স।
টিবিএস ডেস্ক   
27 April, 2023, 03:20 pm
Last modified: 27 April, 2023, 03:31 pm
১৯৮৬ সালে ওয়েম্বলি স্টেডিয়ামে ফ্রেডি মার্কারি। ছবি: ডেনিস ওরেগান/বিবিসি

ব্রিটিশ রক ব্যান্ড 'কুইন' এর ফ্রন্টম্যান ফ্রেডি মার্কারির পুরনো বন্ধু ম্যারি অস্টিন প্রয়াত তারকার একান্ত ব্যক্তিগত ১৫০০ আইটেম নিলামে তুলতে যাচ্ছেন; খবর বিবিসির। ফ্রেডির এসব সংগ্রহের মধ্যে রয়েছে তার নিজ হাতে লেখা লিরিক্স এবং বৈচিত্র্যময় কিছু স্টেজ কস্টিউম।

দীর্ঘ ৩০ বছর ধরে ফ্রেডি তার সংগ্রহশালাকে সমৃদ্ধ করেছেন এবং এবং লন্ডনে নিজ বাড়িতেই সবকিছু রাখতেন। ১৯৯১ সালে মৃত্যুর সময় তিনি বাড়ি এবং ব্যক্তিগত সংগ্রহের সবকিছুই অস্টিনকে দিয়ে যান।

এ বিষয়ে অস্টিন বলেন, "এই সংগ্রহ আপনাকে ব্যক্তি ফ্রেডি এবং যে মানুষটিকে আমি চিনতাম, তার গভীরে নিয়ে যাবে।"

১৯৮৬ সালে ফ্রেডি মার্কারির সাথে ম্যারি অস্টিন। ছবি: ডেভ হোগান/গেটি ইমেজেস

বিশাল গ্যালারিসদৃশ ড্রয়িংরুমে বসে ছিলেন অস্টিন; ঘরের দেয়ালে ঝোলানো ফরাসি চিত্রশিল্পী তিসোর আঁকা একটি পোর্ট্রেট। এই পোর্ট্রেটই ছিল ফ্রেডি মার্কারির কেনা সর্বশেষ চিত্রকর্ম। মৃত্যুর এক মাস আগে এটি কিনেছিলেন তিনি।

চিত্রকর্মটি দেয়ালে এমনভানে ঝোলানো হয়েছিল যাতে সোফায় বসেই এটি দেখতে পারেন 'কুইন' তারকা। ফরাসি শিল্পীর আঁকা এই ছবিটি নিলামে ৪০০,০০০ থেকে ৬০০,০০০ পাউন্ডে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসিকে অস্টিন বলেন, "তার (ফ্রেডির) বৈচিত্র্যময় রুচির একটা পরিচয় পাওয়া যায় এখানে। এটা খুবই অভিজাত এবং বিজ্ঞ সংগ্রহ।"

ফরাসি পেইন্টার জেমস তিসোর আঁকা এই পোর্টেটই ছিল ফ্রেডির কেনা শেষ শিল্পকর্ম। ছবি: সোথবি'স

'কুইন' তারকার এ সংগ্রহের প্রধান একটি আকর্ষণ হলো ফ্রেডির নিজের হাতে লেখা কুইনের 'উই আর দ্য চ্যাম্পিয়নস' গানের লিরিক্স। নয় পৃষ্ঠার এই লেখায় গানের লিরিক্সের পাশাপাশি রয়েছে হারমোনি, কর্ড। এটি ২০০,০০০ থেকে ৩০০,০০০ পাউন্ড দামে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও এক টুকরো কাগজে ব্ল্যাক বিরো কলমে (কালো বলপয়েন্ট কলম) লেখা কুইনের আরেকটি গান 'কিলার কুইন' এর অপ্রকাশিত লিরিক্সও নিলামে তোলা হবে। ১৯৭৪ সালের দিকে লেখা এই লিরিক্স ৫০,০০০ থেকে ৭০,০০০ পাউন্ডে বিক্রি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

১৯৭৩ সালে কুইন ব্যান্ড: বা থেকে ডানে- জন ডেকো, ফ্রেডি মার্কারি, রজার টেইলর ও ব্রায়ান মে।

অস্টিন বলেন, গানের লিরিক্সগুলো নিলামে তোলা খুবই কঠিন কাজ ছিল, কারণ তিনি যে মানুষটির প্রতি অনুরক্ত ছিলেন, তার এই জিনিসগুলোই তার কাছে সবচেয়ে সুন্দর লাগতো।

তিনি আরও যোগ করেন, "আপনি একজন শিল্পীর কাজের প্রক্রিয়া ও চলমান কাজ দেখতে পাচ্ছেন। কীভাবে গানগুলো তৈরি হয়, কীভাবে শিল্পীরা পুনরায় চিন্তা করেন, পুনর্বিন্যাস করেন তা দেখতে পাচ্ছেন।"

কেনসিংটনের গার্ডেন লজে থাকতেন ফ্রেডি মার্কারি। ছবি: সোথবি'স

১৯৭০ সালে কুইন- এর গিটারিস্ট ব্রায়ান মে'র সাথে ডেটে গিয়ে ফ্রেডি মার্কারির সাথে প্রথম দেখা হয় অস্টিনের। সেসময় তার বয়স ছিল ১৯ বছর।

এরপরে তারা দুজনে ঘনিষ্ঠ হন, এমনকি ফ্রেডি যখন তাকে জানান যে তিনি সমকামী, তখনো ফ্রেডিকে ছেড়ে যাননি অস্টিন। ফ্রেডির এইডস-সংক্রান্ত অসুস্থতা ধরা পড়ার পরেও তিনি তার যত্ন নিয়েছেন।

ফ্রেডি মার্কারি একবার বলেছিলেন, "আমার খুব বেশি মানুষের কাছে যাওয়ার নেই। যদি একজন মানুষও থাকে, সেটা ম্যারি।"

লাজুক স্বভাবের অস্টিন ফ্রেডি মার্কারির মৃত্যুর পর থেকে খুব কমই জনসম্মুখে এসেছেন। কিন্তু ফ্রেডি এখনও তার জীবনের একটা বড় অংশজুড়ে আছেন। " আমি আগের সেইসব মজা, রসিকতা, তার উষ্ণতা, তার প্রাণশক্তি সবকিছু মিস করি", বলেন অস্টিন।

কিং চার্লসের অভিষেকের সময় পরা মুকুট 'সেন্ট এডওয়ার্ডস ক্রাউন' এর আদলে ফ্রেডির বানানো রেপ্লিকা মুকুট। ছবি: সোথবি'স

কেনসিংটনের বাড়িটি ফ্রেডি যেভাবে রেখে গিয়েছিলেন, আজও সেভাবেই আছে। অ্যান্টিক আসবাবপত্র, শিল্পকর্ম ও তার মূল্যবান পোশাকগুলো... সবকিছু এখনও সেই বাড়িতে আছে।

প্রয়াত গায়কের বাড়িজুড়ে আছে পিকাসো, মাতিজ ও মার্ক শাগালের মতো বিখ্যাত শিল্পীদের শিল্পকর্ম। ফ্রেডি মার্কারি একবার বলেছিলেন, "আমার এইসব চমৎকার জিনিস দিয়ে ঘেরা থাকতে ভালো লাগে। আমি ভিক্টোরিয়ান জীবনযাপন করতে ভালোবাসি, চারদিকে এক চমৎকার বিশৃঙ্খল পরিবেশ।"

কিন্তু এখন অস্টিন এগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ 'তাকে তার সব কাজ গুছিয়ে আনতে হবে।'

ফ্রেডির রান্নাঘরে আছে পাবলো পিকাসোর আঁকা তার স্ত্রীর পোর্ট্রেট। ছবি: সোথবি'স

৭২ বছর বয়সী অস্টিন বলেন, "এখন সময় এসেছে আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নেওয়ার এবং জীবনের খুব বিশেষ একটা অধ্যায়ের ইতি টানার।"

কিছু ব্যক্তিগত উপহার এবং দুজনের একসাথের কিছু ছবি বাদে বাকি সবকিছুই বিক্রি করে দিচ্ছেন অস্টিন। তিনি বলেন, "যে জিনিসগুলো পিছুটান তৈরি করে সেগুলো নিজের কাছে রাখা ঠিক হবে না বলেই মনে করি আমি।"

এই ১৯৭৫ মার্টিন ডি৫ এক্যুস্টিক গিটারেই ফ্রেডি 'ক্রেজি লিটল থিং কলড লাভ' গান রেকর্ড করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। ছবি: সোথবি'স

ফ্রেডি মার্কারির মঞ্চে পারফর্ম করার সময়ের বেশকিছু কস্টিউমও এই নিলামে বিক্রি হবে। তার সিক্যুইনের কাজ করা ক্যাটস্যুট, গ্লিটারড শু, পশম, রেড ভেলভেট ও স্ফটিকের তৈরি মুকুট এবং আশির দশকে কুইনের সাথে তার শেষ ট্যুরের সময় পরা আলখাল্লা নিলামে বিক্রি হবে।

এছাড়াও, ফ্রেডির বিছানার পাশে থাকা টেলিফোন, বিশেষভাবে তৈরি মার্বেলের বার এবং বারে বসার জন্য মার্বেলের উঁচু টুল, মনোগ্রাম করা ন্যাপকিন- যাতে সবুজ সুতায় 'এফ' অক্ষর লেখা এবং গোঁফ আচড়ানোর ছোট একটি চিরুনিও নিলামে তোলা হবে।

ফ্রেডির প্রিয় ওয়েস্টকোট। ছবি: সোথবি'স

১৯৯১ সালে তারকার শেষ ভিডিও 'ডেইস অব আওয়ার লাইভস'- এ তিনি যে ওয়েস্টকোট পরেছিলেন, সেটিও নিলামে উঠতে যাচ্ছে।

আসছে গ্রীষ্মে লন্ডনের নিলাম হাউজ সোথবি'স-এ বিশেষভাবে ডিজাইন করা একটি গ্যালারিতে ফ্রেডি মার্কারির ১৫০০ জিনিসের এই সংগ্রহ প্রদর্শিত হবে এবং আগামী সেপ্টেম্বরে এগুলো বিক্রি করা হবে।

এই নিলাম থেকে সব মিলিয়ে ৬ মিলিয়ন পাউন্ডের মতো আয় হতে পারে এবং এর কিছু টাকা দান করে দেওয়া হবে। 

Related Topics

টপ নিউজ

কুইন / ফ্রেডি মার্কারি / গায়ক / ব্যান্ড / নিলাম / ব্যক্তিগত সংগ্রহ / শিল্পকর্ম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ইতিহাস গড়ল ‘ওয়ারফেজ’: প্রথম রক ব্যান্ড হিসেবে পাচ্ছে একুশে পদক
  • যে কারণে প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং, জানালেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net