Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
পাঠকের ভোটে 'টাইম'র বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্ব শাহরুখ খান

বিনোদন

টিবিএস ডেস্ক
07 April, 2023, 02:25 pm
Last modified: 08 April, 2023, 09:09 am

Related News

  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • জাতিসংঘ নিয়ে ইসরায়েলি ও আমেরিকানদের তীব্র অসন্তোষ: জরিপ
  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান

পাঠকের ভোটে 'টাইম'র বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্ব শাহরুখ খান

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম পরিচালিত পাঠক জরিপের ফলাফলে মেসি-জাকারবার্গের মতো ব্যক্তিত্বদের পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন 'কিং খান'।
টিবিএস ডেস্ক
07 April, 2023, 02:25 pm
Last modified: 08 April, 2023, 09:09 am

২০২৩ সালের 'টাইম হান্ড্রেড পোল'-এ পাঠকের ভোটে বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম পরিচালিত পাঠক জরিপের ফলাফলে মেসি-জাকারবার্গের মতো ব্যক্তিত্বদের পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন 'কিং খান'। 

শাহরুখ খান ছাড়াও বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় আরও রয়েছেন অভিনেত্রী মিশেল ইয়ো, অ্যাথলেট সেরেনা উইলিয়ামস, মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা।

টাইম-এর এই পোলে প্রায় ১.২ মিলিয়ন ভোট পড়েছে এবং এর মধ্যে ৪ শতাংশ ভোট পেয়েছেন শাহরুখ খান একা। বলিউডে অভিনয়ের মাধ্যমে শুরু করে অভিনেতা শাহরুখ খান দিন দিন নিজেকে অনন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। বলিউডের গণ্ডি ছাড়িয়ে তিনি এখন আন্তর্জাতিক তারকা। তিনি শুধুমাত্র অভিনেতাই নন, একজন প্রযোজকও। সেই সঙ্গে ক্রিকেটাঙ্গণেও রয়েছে তার সরব উপস্থিতি। তিনি নাইট রাইডারস গ্রুপের নারী ক্রিকেট দলের সহ-স্বত্বাধিকারী।

বলিউডের রোমান্টিক হিরো হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শাহরুখের ক্যারিয়ারে রয়েছে অগণিত হিট ছবি। 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' থেকে শুরু করে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'পাঠান'... বলিউডের বাদশাহ'র জয়রথ যেন চলছেই। বিশেষ করে গত জানুয়ারিতে 'পাঠান' ছবির মাধ্যমে বিশ্বব্যাপী সাড়া ফেলেছেন শাহরুখ। এছাড়াও, নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি জড়িত আছেন।

ছবি: গেটি ইমেজেস/টাইম

২ শতাংশ ভোট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন স্বাস্থ্যসেবা কর্মীরা, যারা করোনাভাইরাস মহামারির শুরু থেকেই সম্মুখসারিতে নিরলস কাজ করে গেছেন। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই ১৮ মিলিয়ন কর্মী মহামারিকালে নিঃস্বার্থভাবে মানুষকে সহায়তা করেছেন।

দ্বিতীয় স্থানে আরও জায়গা করে নিয়েছেন নিজ দেশে নারী অধিকার ও স্বাধীনতার লক্ষ্যে লড়াই করা ইরানি নারীরা। হিজাব না পরায় ইরানে ২২ বছর বয়সী মাহসা আমিনিকে প্রথমে আটক করে পুলিশ এবং পরে পুলিশি হেফাজতে তিনি মৃত্যুবরণ করলে ইরানজুড়ে বিক্ষোভের ঝড় ওঠে। মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ও নিজেদের স্বাধীনতা চেয়ে রাজপথে নেমে আসেন হাজারও নারী।
উল্লেখ্য যে, এই ইরানি নারীরা ২০২২ সালেও টাইম-এর 'হিরোস অব দ্য ইয়ার' সম্মানে ভূষিত হয়েছিলেন এবং গত বছর পাঠকদের ভোটেও 'পারসন অব দ্য ইয়ার' নির্বাচিত হয়েছিলেন।

তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান। সাসেক্সের ডিউক ও ডাচেস, দুজনেই পেয়েছেন ১.৯ শতাংশ ভোট। নিজের আত্মজীবনী 'স্পেয়ার' মুক্তির পর হইচই ফেলে দিয়েছিলেন হ্যারি। সেখানে নিজের মা প্রিন্সেস ডায়ানার মৃত্যু থেকে শুরু করে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু পর্যন্ত নানা ঘটনাবলি তিনি প্রকাশ করেছেন। েছাড়াও, আহত ও অসুস্থতদের জন্য 'ইনভিকটাস গেমস' নামক আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিষ্ঠা করেন হ্যারি।

অন্যদিকে, সাবেক অভিনেত্রী মেগান মার্কেল এখন পুরোদস্তুর মানবসেবী। নিজের পডকাস্টে তিনি জানিয়েছেন, তার লক্ষ্য এখন 'যে বিষয়গুলো নারীদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় সেগুলো অনুসন্ধান, ব্যবচ্ছেদ ও ধ্বংস করা'। তিনি ও হ্যারি মিলে আর্চওয়েল ফাউন্ডেশন ও আর্চওয়েল প্রোডাকশনস প্রতিষ্ঠা করেছেন (এটির সাথে নেটফ্লিক্সের পার্টনারশিপ আছে)।

পঞ্চম স্থানে আছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি; তিনি পেয়েছেন ১.৮ শতাংশ ভোট। ২০২২ সালের ডিসেম্বরে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতানোর পর থেকেই জনপ্রিয়তার তুঙ্গে আছেন মেসি। সেই সঙ্গে সাতটি ব্যালন দ'অর এবং বিশ্বকাপে গোল্ডেন বল ও সম্প্রতি কনমেবল তাকে 'বিশ্ব ফুটবলের শাসক' হিসেবে ভূষিত করেছে।

টাইম ম্যাগাজিনের সম্পাদকদের পছন্দ অনুযায়ী তৈরি বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকাটি প্রকাশ করা হবে আগামী ১৩ এপ্রিল। 

Related Topics

টপ নিউজ

শাহরুখ খান / বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্ব / টাইম ম্যাগাজিন / লিওনেল মেসি / জরিপ / পাঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • জাতিসংঘ নিয়ে ইসরায়েলি ও আমেরিকানদের তীব্র অসন্তোষ: জরিপ
  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net