Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
বেসিক ইন্সটিংক্ট: পুরুষ অভিনেতা পান ১৪ মিলিয়ন ডলার, শ্যারন স্টোন মাত্র ৫ লাখ!

বিনোদন

টিবিএস ডেস্ক
31 March, 2023, 03:25 pm
Last modified: 31 March, 2023, 03:33 pm

Related News

  • এবার ১০২টি চামচ দিয়ে তৈরি টপ পরে নজর কাড়লেন অভিনেত্রী কেট ব্ল্যানচেট!
  • ১০০ বছর বয়সে মারা গেলেন মেরি পপিনসখ্যাত অভিনেত্রী গ্লিনিস জনস
  • পড়ে যাওয়ার পর সোফিয়া লরেনের অস্ত্রোপচার
  • সাম্প্রতিক মার্কিন ব্যাংকিং সংকটে অর্ধেক অর্থ হারানোর দাবি অভিনেত্রী শ্যারন স্টোনের
  • ‘বেসিক ইন্সটিংক্ট’ ছবিতে অভিনয়ের জন্য সন্তানের অভিভাবকত্ব হারাই: শ্যারন স্টোন

বেসিক ইন্সটিংক্ট: পুরুষ অভিনেতা পান ১৪ মিলিয়ন ডলার, শ্যারন স্টোন মাত্র ৫ লাখ!

থ্রিলারধর্মী 'বেসিক ইন্সটিংক্ট' সিনেমায় এক লেখিকার চরিত্রে অভিনয় করেছিলেন শ্যারন। যার বিরুদ্ধে এক সঙ্গীত শিল্পীকে খুনের অভিযোগ উঠে। সেই খুনের রহস্য সমাধানের দায়িত্বে ছিলেন অভিনেতা মাইকেল ডগলাস।
টিবিএস ডেস্ক
31 March, 2023, 03:25 pm
Last modified: 31 March, 2023, 03:33 pm
বেসিক ইন্সটিংক্ট সিনেমায় শ্যারন স্টোন-মাইকেল ডগলাস/ ছবি- সংগৃহীত

নব্বইয়ের দশকের ইরোটিক থ্রিলার ঘরানার সিনেমার মধ্যে অন্যতম শ্যারন স্টোন অভিনীত 'বেসিক ইন্সটিংক্ট'। সিনেমাটিতে কিছু দৃশ্যে অভিনয়ের জন্য হলিউডের বিখ্যাত এ অভিনেত্রীকে পরবর্তীতে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। সম্প্রতি এ সিনেমার উদাহরণ টেনে হলিউডে শিল্পীদের পারিশ্রমিকের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক বৈষম্যের বিষয়টি তুলে ধরেন শ্যারন। খবর ইয়াহু এন্টারটেইনমেন্টের।

গত মঙ্গলবার নিউ ইয়র্ক উইমেন ইন ফিল্ম এন্ড টেলিভিশনের ৪৩তম বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হলিউডে অভিনেতাদের তুলনায় অভিনেত্রীদের কম পারিশ্রমিক দেওয়ার বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেন শ্যারন।

এ অভিনেত্রী জানান, ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত 'বেসিক ইন্সটিংক্ট' সিনেমায় তার সহ-অভিনেতা মাইকেল ডগলাসকে ১৪ মিলিয়ন ডলারের মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়া হয়। কিন্তু সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেও শ্যারন মাত্র ৫ লাখ ডলার পারিশ্রমিক পেয়েছিলেন!  

শ্যারন বলেন, "আমি 'বেসিক ইন্সটিংক্ট' সিনেমায় অভিনয়ের পর সিনেমা বানানোর জন্য একটি স্টুডিওর কাছে অল্প কিছু বাজেট চাই। তখন তারা হাসতে হাসতে আমাকে বলে, নারীরা সিনেমা বানায় না!"

কখনো সহ-অভিনেতার সমান পারিশ্রমিক না পাওয়া নিয়ে গত ডিসেম্বরেও সামাজিক মাধ্যমে আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি।

বর্তমানের শ্যারন-মাইকেল/ ছবি- সংগৃহীত

সম্প্রতি এক পডকাস্টে শ্যারন জানান, 'বেসিক ইন্সটিংক্ট' সিনেমায় যৌন দৃশ্যে অভিনয়ের জন্য তার সম্পর্কে অনেকের মনেই নেতিবাচক ধারণা তৈরি হয়। সে তালিকা থেকে বাদ যাননি তার ছেলের অভিভাবকত্ব নিয়ে করা মামলার বিচারকও।  

২০০০ সালে রোয়ান নামের এক শিশুকে দত্তক নিয়েছিলেন শ্যারন ও তার স্বামী রন ব্রনস্টেইন। ২০০৪ সালে যখন এ দম্পতির বিচ্ছেদ হয়, তখন বিচারক এই সন্তানের অভিভাবকত্ব মা শ্যারনকে না দিয়ে বাবা রনকে দেন।

সন্তানের অভিভাবকত্বের ইস্যুতে 'বেসিক ইন্সটিংক্ট' সিনেমার প্রভাব সম্পর্কে শ্যারন বলেন, "বিচারক আমার চার বছরের ছেলেকে জিজ্ঞাসা করেছিল, 'তুমি কি জানো, তোমার মা যৌনতার ওপর ভিত্তি করে বানানো সিনেমায় অভিনয় করেন?'"

পডকাস্টে উপস্থাপক ব্রুস বজ্জিকে এ অভিনেত্রী বলেন, "আদালতের রায়ে সন্তানের অভিভাবকত্ব হারিয়ে আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। ওই ১৬ সেকেন্ডের দৃশ্যের কারণে আমি আমার সন্তানের অভিভাবকত্ব হারিয়েছি।"

থ্রিলারধর্মী 'বেসিক ইন্সটিংক্ট' সিনেমায় এক লেখিকার চরিত্রে অভিনয় করেছিলেন শ্যারন। যার বিরুদ্ধে এক সঙ্গীত শিল্পীকে খুনের অভিযোগ উঠে। সেই খুনের রহস্য সমাধানের দায়িত্বে ছিলেন অভিনেতা মাইকেল ডগলাস।

২০০২ সালে সিনেমাটির সিক্যুয়েল মুক্তি পায়। দুটি সিনেমাই সিনেপ্রেমীদের কাছে সমানভাবে জনপ্রিয়।

Related Topics

টপ নিউজ

শ্যারন স্টোন / হলিউড অভিনেত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • এবার ১০২টি চামচ দিয়ে তৈরি টপ পরে নজর কাড়লেন অভিনেত্রী কেট ব্ল্যানচেট!
  • ১০০ বছর বয়সে মারা গেলেন মেরি পপিনসখ্যাত অভিনেত্রী গ্লিনিস জনস
  • পড়ে যাওয়ার পর সোফিয়া লরেনের অস্ত্রোপচার
  • সাম্প্রতিক মার্কিন ব্যাংকিং সংকটে অর্ধেক অর্থ হারানোর দাবি অভিনেত্রী শ্যারন স্টোনের
  • ‘বেসিক ইন্সটিংক্ট’ ছবিতে অভিনয়ের জন্য সন্তানের অভিভাবকত্ব হারাই: শ্যারন স্টোন

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net