Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী মাহিয়া মাহি

বিনোদন

টিবিএস ডেস্ক   
29 March, 2023, 12:40 pm
Last modified: 29 March, 2023, 12:53 pm

Related News

  • চট্টগ্রামে বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা কাটাকাটির জেরে মা-মেয়েকে কুপিয়ে জখম
  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
  • জুলাই আন্দোলনকে কটাক্ষের অভিযোগে শাওন ও মাহিসহ ৩ জনের বিরুদ্ধে জিডি
  • ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়া নিয়ে বিতর্ক, তদন্তের আহ্বান ইউরোপীয় নেতাদের
  • জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী মাহিয়া মাহি

বুধবার সকালে (২৯ মার্চ) নিজের ফেসবুক আইডি থেকে নবজাতক ও স্বামী রাকিব সরকারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন মাহিয়া মাহি।
টিবিএস ডেস্ক   
29 March, 2023, 12:40 pm
Last modified: 29 March, 2023, 12:53 pm
ছবি: মাহিয়া মাহির ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত

মা হয়েছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। ঢাকার ইউনাইটেড হাসপাতালে মঙ্গলবার(২৮ মার্চ) রাতে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী।

বুধবার সকালে (২৯ মার্চ) নিজের ফেসবুক আইডি থেকে নবজাতক ও স্বামী রাকিব সরকারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন মাহিয়া মাহি; ক্যাপশনে লিখেছেন 'আলহামদুলিল্লাহ'। 

এর আগে মঙ্গলবার রাতেই মাহির ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট এসেছিল। সেখানে তিনি নিজের ও সন্তানের জন্য সবার কাছে 'দোয়া চেয়েছিলেন'। মাহির স্বামী রাকিব সরকার বর্তমানে স্ত্রী ও সন্তানের সঙ্গেই আছেন।

ছবি: মাহিয়া মাহির ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত

গত কিছুদিন ধরেই বিতর্কে ছিলেন অন্তঃসত্ত্বা মাহি। ৯ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রীকে গ্রেপ্তারও করেছিল পুলিশ; যা নিয়ে প্রতিবাদে শামিল হয়েছি্লে পরীমনি, জয়া আহসানের মতো অভিনেত্রীরা।

১৮ মার্চ উমরাহ সেরে সৌদি আরব থেকে ঢাকায় ফিরতেই মাহিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ফেসবুক লাইভে এসে মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার মানহানিকর তথ্য প্রচার করেছেন এবং কুৎসা রটিয়ে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করেছেন, এমন অভিযোগে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে।

তবে দেশের শিল্পী মহলের সমালোচনার মুখে পড়ে দ্রুতই আদালতে তোলা হয় মাহিকে এবং জামিনে মুক্তি দেওয়া হয়। ছাড়া পাওয়ার পর মাহি বলেন, "পুলিশের বিরুদ্ধে আমি লাইভে বলে ভুল করেছি। পুলিশ আসলে পুলিশ প্রশাসনের প্রতিনিধিত্ব করে। আমার কথায় বিতর্কের মুখে পড়েছে বাংলাদেশের পুলিশ প্রশাসন। আমি দুঃখিত, ক্ষমা চাইছি। তবে যে দেড় কোটি টাকার কথা বলেছি, সেটা তদন্ত অবশ্যই হবে। ন্যায়বিচারের জন্য সবার কাছে যেতে রাজি। বিষয়টি নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলবো।"

২০২১ সালে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। এরপর ২০২২ সালের সেপ্টেম্বর মাসে নিজের প্রেগন্যান্সির খবর দেন অভিনেত্রী।

Related Topics

টপ নিউজ

মাহিয়া মাহি / সন্তান / মা / বিতর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • চট্টগ্রামে বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা কাটাকাটির জেরে মা-মেয়েকে কুপিয়ে জখম
  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
  • জুলাই আন্দোলনকে কটাক্ষের অভিযোগে শাওন ও মাহিসহ ৩ জনের বিরুদ্ধে জিডি
  • ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়া নিয়ে বিতর্ক, তদন্তের আহ্বান ইউরোপীয় নেতাদের
  • জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net