Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
টাইটানিক বিতর্কের অবসান: ‘জ্যাকও বাঁচতে পারতো’, স্বীকার করলেন ক্যামেরন!

বিনোদন

টিবিএস ডেস্ক   
20 March, 2023, 12:40 pm
Last modified: 20 March, 2023, 12:52 pm

Related News

  • ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়া নিয়ে বিতর্ক, তদন্তের আহ্বান ইউরোপীয় নেতাদের
  • জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • টাইটানিক থেকে বেঁচে ফেরা ‘মিস আনসিঙ্কেবল’ সমুদ্রে বেশ কয়েকবারই অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন
  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?

টাইটানিক বিতর্কের অবসান: ‘জ্যাকও বাঁচতে পারতো’, স্বীকার করলেন ক্যামেরন!

পুরো সিনেমাজুড়ে জ্যাক-রোজের অসাধারণ প্রেমের গল্পের পর এই ট্র্যাজেডি মানতে পারেননি সিনেমাপ্রেমীরা। তাই তো দীর্ঘ ২৫ বছর ধরে চলছে সেই একই বিতর্ক- ‘জ্যাককে কি বাঁচানো যেত না ছবিতে?'
টিবিএস ডেস্ক   
20 March, 2023, 12:40 pm
Last modified: 20 March, 2023, 12:52 pm
'টাইটানিক' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল হলিউডের কালজয়ী চলচ্চিত্র 'টাইটানিক'। হলিউড চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরনের ক্যারিয়ারে তো বটেই, গোটা সিনেমা জগতের ইতিহাসে অন্যতম সুপারহিট ছবি ছিল এটি। লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট অভিনীত এই সিনেমাটি সবার হৃদয় জয় করে নিয়েছিল। এক আসরে ১১টি অস্কার জিতেও রেকর্ড গড়েছিল এই ছবি।

কিন্তু 'টাইটানিক' নিয়ে সিনেমাপ্রেমীদের মনে সবচেয়ে বড় আফসোসের জায়গা হলো সিনেমার শেষের দিকে নায়ক জ্যাক- অর্থাৎ লিওনার্দো ডিক্যাপ্রিওর মৃত্যু নিয়ে। ছবির শেষে টাইটানিক জাহাজডুবির এক নির্মম ট্র্যাজেডি দেখানো হয়েছে, যেখানে নায়িকা রোজকে (কেট উইন্সলেট অভিনীত) একটি ভাঙা দরজার ওপর তুলে দিয়ে জ্যাক আটলান্টিকের হিমশীতল পানিতেই থেকে যায় এবং সেই ঠান্ডায় তার মৃত্যু হয়।

কিন্তু পুরো সিনেমাজুড়ে জ্যাক-রোজের অসাধারণ প্রেমের গল্পের পর এই ট্র্যাজেডি মানতে পারেননি সিনেমাপ্রেমীরা। তাই তো দীর্ঘ ২৫ বছর ধরে চলছে সেই একই বিতর্ক- 'জ্যাককে কি বাঁচানো যেত না ছবিতে?'

'টাইটানিক' সিনেমার একটি দৃশ্যে লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট। ছবি: সংগৃহীত

বাস্তবতা হলো, উত্তর আটলান্টিক মহাসাগরের হিমশীতল পানিতে থাকলে কারো পক্ষেই বেঁচে থাকা সম্ভব নয় এবং সেই বিরূপ আবহাওয়ায়, হাঁড় কাঁপানো শীতে ঘণ্টার পর ঘণ্টা সমুদ্রে থাকলেও কারো পক্ষে বেঁচে থাকা কঠিন। তাই ধরে নেওয়া যায়, লাইফবোটে যারা ছিল, তাদের বাইরে টাইটানিকের আর কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা শূন্য। তবে সিনেমার গল্পের খাতিরেই জেমস ক্যামেরন জ্যাক এর মৃত্যু ঘটিয়েছিলেন তা আগেপরেও তিনি জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে ন্যাশনাল জিওগ্রাফিকের বিশেষভাবে নির্মিত 'টাইটানিক: টুয়েন্টি ফাইভ ইয়ারস লেটার উইথ জেমস ক্যামেরন'- এ তিনি এই বিতর্ককে অনেকটা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছেন। ক্যামেরন জানিয়েছেন- তিনি দুটি কস্টিউমড স্টান্ট ডাবল, একটি প্রচন্ড ঠান্ডা পানির পুল, একটি নকল দরজা এবং শীতল পরিবেশ সৃষ্টি করেছিলেন সিনেমার দৃশ্যটির পুনরাবৃত্তি করতে।

'টাইটানিক' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

যেহেতু মিথবাস্টারস আগেই জানিয়েছিল যে দুজন ব্যক্তি একটি দরজার ওপর ওঠার চেষ্টা করলে তা ডুবেই যাবে এবং সেক্ষেত্রে দুজনেরই মৃত্যু হতো।  কিন্তু বেশ কয়েকবার চেষ্টার পর স্টান্ট পারফর্মাররা দরজার ওপরে থাকার এমন একটি অবস্থান খুঁজে পেয়েছেন যেখানে দুজন মানুষই শরীরের ওপরের অংশ দরজার ওপর রাখতে পারতেন। এর ফলে তাদের দেহের প্রধান অঙ্গগুলো হিমশীতল পানি থেকে দূরে থাকতো।

ক্যামেরনের ভাষ্যে, "ওভাবে দরজায় উঠতে পারলে জ্যাক অন্তত আরও কয়েক ঘণ্টা টিকে থাকতে পারতো।" অর্থাৎ, জ্যাকের আসলেই বেঁচে থাকার সম্ভাবনা ছিল! আর একথা স্বীকার করেছেন ক্যামেরন নিজেই।

কিন্তু স্টান্ট ডাবল দিয়ে যে কাজ ক্যামেরন করিয়েছেন এবং এতে তাদের একাধিকবার চেষ্টার প্রয়োজন হয়েছে, তা আটলান্টিক মহাসাগরে সম্ভব নয়। সেখানে প্রচণ্ড ঠান্ডায় আপনি বারবার চেষ্টা করার চিন্তাও হয়তো আনতে পারবেন না।

পরিশেষে বলা যায়, 'জ্যাক হয়তোবা বাঁচতে পারতো, কিন্তু সেখানে নানা শর্ত দেওয়া ছিল। কিন্তু জ্যাক হয়তো ভেবেছিল সে এমন কিছু করবে না যাতে রোজ কোনো শক পায়, আর এটা শতভাগই তার চরিত্রের মধ্যে ছিল।"

সূত্র: এসটি 

Related Topics

টপ নিউজ

টাইটানিক / বিতর্ক / জেমস ক্যামেরন / লিওনার্দো ডিক্যাপ্রিও / কেট উইন্সলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়া নিয়ে বিতর্ক, তদন্তের আহ্বান ইউরোপীয় নেতাদের
  • জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • টাইটানিক থেকে বেঁচে ফেরা ‘মিস আনসিঙ্কেবল’ সমুদ্রে বেশ কয়েকবারই অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন
  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net