Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
১৩ বছর পর ফের চালু হচ্ছে বন্ধ হয়ে যাওয়া রাজ তিলক সিনেমা হল

বিনোদন

বুলবুল হাবিব
16 March, 2023, 03:35 pm
Last modified: 16 March, 2023, 03:38 pm

Related News

  • রোজিনার বাড়ির লজিং মাস্টার, ‘রসের বাইদানি’ থেকে ‘তাণ্ডব’, ৩০০ ছবির পরিবেশক মাস্টার ভাই!
  • বন্ধ হয়ে যাচ্ছে দেশের বৃহত্তম প্রেক্ষাগৃহ যশোরের মণিহার, হল ভেঙে বানানো হবে মার্কেট-আবাসিক হোটেল
  • ‘লায়ন’ কি পারবে শতবর্ষে পা রাখতে?
  • সনি স্কয়ারের বিবর্তন: পোশাক কারখানা থেকে আধুনিক বিনোদন কেন্দ্র
  • সিনেমা হলের ভেতর দিয়ে

১৩ বছর পর ফের চালু হচ্ছে বন্ধ হয়ে যাওয়া রাজ তিলক সিনেমা হল

বুলবুল হাবিব
16 March, 2023, 03:35 pm
Last modified: 16 March, 2023, 03:38 pm
ছবি: টিবিএস

বন্ধ থাকার দীর্ঘ ১৩ বছর পর রাজশাহীর কাটাখালী বাজারে অবস্থিত রাজ তিলক সিনেমা হলটি চালু হবে শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৩টায়। দেশের জনপ্রিয় চলচ্চিত্র হাওয়া মুভি দিয়ে হলটির প্রথম শো শুরু হবে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে রাজশাহীবাসী।

উদ্বোধনের পর থেকে প্রতিদিন চারটি শোতে একসাথে ৫১০ জন দর্শক সিনেমা উপভোগ করতে পারবেন।

দর্শকদের সক্ষমতার কথা বিবেচনা করে টিকিটের মূল্য রাখা হয়েছে ৭০, ১০০ ও ১৫০ টাকা।

সিনেমা হলের মালিক রুম্মান আলীর কাছ থেকে পাঁচ বছরের চুক্তিতে সিনেমা হল চালুর উদ্যোগ নিয়েছেন ঢাকার ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সাগর।

তিনি বলেন, 'রাজশাহী বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও এখানে কোনো সিনেমা হল নেই। যে কয়টা সিনেমা হল ছিল, সব বন্ধ। একসময়ের বিনোদনমুখর শহর এখন অনেকটাই নীরব। বিনোদনের কোন স্থান নেই বললেই চলে। তাই আমরা রাজশাহীর কাটাখালী বাজারের সিনেমা হল চালুর উদ্যোগ নিয়েছি, যাতে রাজশাহীর মানুষজনের একটা বিনোদনের স্থান তৈরি হয়।

'আমরা দেশের জনপ্রিয় চলচ্চিত্র হাওয়া সিনেমা দিয়ে যাত্রা শুরু করলেও ক্রমান্বয়ে দেশ-বিদেশের মানসম্মত সিনেমা হলে দেখানো হবে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সিনেমা দেখানো হবে। এখন হলের সাজসজ্জার কাজ চলছে।'

বৃহস্পতির সরেজমিনে গিয়ে দেখা যায়, শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ চলছে সিনেমা হলটিতে।

সিনেমা হলের স্টাফ নাজমুল হক টুটুল বলেন, 'আমি ১৯৯২ সাল থেকে এই সিনেমা হলে কাজ করি। ২০১২ সালে বন্ধের পর ছোটখাটো ব্যবসা করতাম। হল চালু উপলক্ষে আমরা পুরাতন ৫ জন স্টাফ এসে আবার কাজ শুরু করেছি। আশা করছি হলে হাউজফুল দর্শক হবে।'

কাটাখালীর ইদ্রিস আলী নামের স্থানীয় এক বাসিন্দা জানান, হল চালু হলে এখানকার ব্যবসা জমজমাট হবে। রাজশাহীর মানুষজন বিনোদনের একটা স্থান পেল।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

সিনেমা হল / রাজ তিলক সিনেমা হল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • রোজিনার বাড়ির লজিং মাস্টার, ‘রসের বাইদানি’ থেকে ‘তাণ্ডব’, ৩০০ ছবির পরিবেশক মাস্টার ভাই!
  • বন্ধ হয়ে যাচ্ছে দেশের বৃহত্তম প্রেক্ষাগৃহ যশোরের মণিহার, হল ভেঙে বানানো হবে মার্কেট-আবাসিক হোটেল
  • ‘লায়ন’ কি পারবে শতবর্ষে পা রাখতে?
  • সনি স্কয়ারের বিবর্তন: পোশাক কারখানা থেকে আধুনিক বিনোদন কেন্দ্র
  • সিনেমা হলের ভেতর দিয়ে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net