Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
মার্ভেল সাম্রাজ্যে প্রবেশ কারিনার, হলিউডে কাজ করতে চান রায়ান গসলিং এর সঙ্গে! 

বিনোদন

টিবিএস ডেস্ক
17 February, 2023, 11:10 am
Last modified: 17 February, 2023, 12:18 pm

Related News

  • পডকাস্টের মাধ্যমে নিজের চিন্তা ও দেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান
  • মার্ভেল–এ ফিরছে ‘আয়রনম্যান’, তবে এবার ভিলেন হিসেবে; ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে যা যা জানা গেল
  • বক্স অফিসে সুপারহিরোদের দাপট, কিন্তু জায়গা হলো না সেরা ১০০ সিনেমার তালিকায়
  • আবারও বিলিয়নিয়ার ক্লাবে নাম লেখালেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং
  • পোকেমন সিরিজ আরও ৫০ থেকে ১০০ বছর টিকে থাকবে!

মার্ভেল সাম্রাজ্যে প্রবেশ কারিনার, হলিউডে কাজ করতে চান রায়ান গসলিং এর সঙ্গে! 

হিন্দিতে তৈরি হতে চলেছে মার্ভেলের 'ওয়েস্টল্যান্ডার্স', আর সেই অডিও সিরিজে 'ব্ল্যাক উইডো'র চরিত্রে শোনা যাবে কারিনার গলা।
টিবিএস ডেস্ক
17 February, 2023, 11:10 am
Last modified: 17 February, 2023, 12:18 pm
হলিউড অভিনেতা রায়ান গসলিং (বামে), বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান (ডানে)। ছবি: সংগৃহীত

অবশেষে হলিউডের ঝলমলে জগতের সঙ্গে নিজেকে যুক্ত করলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। তবে অভিনয়ের মাধ্যমে নয়, বিশেষ একটি চরিত্রে কণ্ঠ দেওয়ার মাধ্যমে নিজের উপস্থিতি জানান দেবেন 'জাব উই মেট' তারকা।

পিংকভিলা সূত্রে খবর, হিন্দিতে তৈরি হতে চলেছে মার্ভেলের 'ওয়েস্টল্যান্ডার্স'। সেই অডিও সিরিজে 'ব্ল্যাক উইডো'র চরিত্রে শোনা যাবে কারিনার গলা। শুধু কারিনাই নন, মার্ভেলের অডিও সিরিজ়ে 'পিটার কুইল'-এর চরিত্রে কণ্ঠ দিতে যাচ্ছেন সাইফ আলি খানও। এ ছাড়াও, অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মাসাবা গুপ্তা, প্রাজাক্তা কলির মতো নতুন প্রজন্মের অভিনেত্রীরা।

এই প্রথম হলিউডের কোনো প্রজেক্টে যুক্ত হয়েছেন কারিনা। বলিউডে তাঁর সমকালীন একাধিক অভিনেত্রী ইতোমধ্যেই হলিউডে হাত পাকিয়ে ফেলেছেন। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, এমনকি, আলিয়া ভাটও পাড়ি দিয়েছেন হলিউডে। তবে কি কারিনা পিছিয়ে পড়ছেন? পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে এমন প্রশ্নে কারিনার উত্তর, ''আমি কখনও হলিউডে কাজ করতেই চাইনি। আমি এখানে সংসার পেতেছি। আমার দুই সন্তান এখনও অনেক ছোট, তাদের ছেড়ে আমি যেতেই পারব না।''

তবে মার্ভেল ভারতে আসায় খুশি কারিনা। তাঁর বক্তব্য, ''শিল্পীরা এখান থেকে হলিউডে যাচ্ছেন, যদি সেখান থেকেও শিল্পীরা আমাদের দেশে আসেন কাজ করতে, তাহলে আমরা সম্মানিত হব। আমি রায়ান গসলিংয়ের সঙ্গে কাজ করতে চাই।''

'ব্ল্যাক উইডো'র চরিত্রে কাজ করার প্রস্তাব পেয়ে প্রথমেই স্বামী সাইফ আলি খানকে জানান করিনা। কারিনা জানান, সাইফই নাকি তাঁকে উৎসাহ দিয়েছিলেন সেই চরিত্রে কাজ করার জন্য। মার্ভেলের সিরিজ হিন্দি ভাষায় তৈরি হলে দেশের বহু শিল্পী বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বলে প্রত্যাশা কারিনার।
 
Related Topics

টপ নিউজ

কারিনা কাপুর খান / মার্ভেল / পডকাস্ট / সিরিজ / রায়ান গসলিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • পডকাস্টের মাধ্যমে নিজের চিন্তা ও দেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান
  • মার্ভেল–এ ফিরছে ‘আয়রনম্যান’, তবে এবার ভিলেন হিসেবে; ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে যা যা জানা গেল
  • বক্স অফিসে সুপারহিরোদের দাপট, কিন্তু জায়গা হলো না সেরা ১০০ সিনেমার তালিকায়
  • আবারও বিলিয়নিয়ার ক্লাবে নাম লেখালেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং
  • পোকেমন সিরিজ আরও ৫০ থেকে ১০০ বছর টিকে থাকবে!

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net