Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
'ডিডিএলজে' নাকি 'পাঠান'? প্রতিযোগিতায় কোনটিকে এগিয়ে রাখলেন শাহরুখ?

বিনোদন

হিন্দুস্তান টাইমস
12 February, 2023, 02:10 pm
Last modified: 12 February, 2023, 02:25 pm

Related News

  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ইসরায়েল থাকায় ইউরোভিশন বর্জন: সঙ্কট সামলে কি টিকে থাকতে পারবে এই সঙ্গীত প্রতিযোগিতা?
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার

'ডিডিএলজে' নাকি 'পাঠান'? প্রতিযোগিতায় কোনটিকে এগিয়ে রাখলেন শাহরুখ?

টুইটারে শাহরুখ খান লেখেন, "আরে বন্ধুরা, এত কষ্ট করে অ্যাকশন হিরো হলাম, আর তোমরা আবার রাজকে ফিরিয়ে এনেছো..."
হিন্দুস্তান টাইমস
12 February, 2023, 02:10 pm
Last modified: 12 February, 2023, 02:25 pm
‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান (বামে), ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র একটি দৃশ্যে অভিনেতা (ডানে)। ছবি: সংগৃহীত

ফ্রেব্রুয়ারি মানেই প্রেমের মাস। আর মাত্র একদিন পরেই ভালোবাসা দিবস, অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে। এই দিনটা প্রেমে ভরিয়ে তুলতেই পর্দায় ফিরছেন রাজ-সিমরান জুটি। একদিকে বলিউডের বক্স অফিসে ঝড় তুলছে 'পাঠান', অন্যদিকে মুক্তি পেল শাহরুখ-কাজল জুটির 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে।'

ভালোবাসা দিবসের কথা মাথায় রেখেই 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' আবারও মুক্তি পাচ্ছে বড় পর্দায়। সরিষা ক্ষেতের মধ্যে হঠাৎ ভালোবাসার হাওয়া, রাজের ম্যান্ডোলিনের সুরে সিমরানের ফিরে ফিরে দেখা; সেই সব দৃশ্য আজও বহু দর্শকের মনের কোণে। গত  ১০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে এই ছবি। বড়পর্দায় ফিরেছে পুরনো সেই নস্টালজিয়া, শাহরুখ-কাজলের রোম্যান্স…। এক সপ্তাহের জন্য সিনেমা হলগুলোতে চলবে ছবিটি।

যশরাজের শেয়ার করা টুইটকে রি-টুইট করে অভিনেতা শাহরুখ খান লেখেন, 'আরে বন্ধুরা, এত কষ্ট করে অ্যাকশন হিরো হলাম… আর তোমরা আবার রাজকে ফিরিয়ে এনেছ। উফ! এই কম্পিটিশন আমাকে মেরেই ফেলবে। আমি পাঠান দেখতে চললাম। রাজ তো ঘরের ছেলে'।

জানিয়ে রাখি, 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-এর মতো 'পাঠান'-এর পর প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। ২৭ বছর পেরিয়েও রাজ-সিমরানের প্রেমকে টেক্কা দেবে, বলিউডে এমন প্রেমের গল্প নেই। প্রসঙ্গত, শাহরুখ উন্মাদনা ও যশরাজ ফিল্মের ৫০ বছর পূর্তির কথা মাথায় রেখেই সুপার হিট ছবি 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'কে আরও একবার বড় পর্দায় এনেছেন যশরাজ ফিল্মস।

Arre yaar itni mushkil se action hero bana….and you guys are bringing back Raj…uff!! This competition is killing me!!!! I am going to see #Pathaan …Raj toh ghar ka hai. https://t.co/ImGLi1nC2m— Shah Rukh Khan (@iamsrk) February 11, 2023

১৯৯৫ সালে মুক্তি পাওয়া 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' সেই সময়ের সবচেয়ে বেশিদিন টানা সিনেমা হলে চলেছিল। একই সঙ্গে সেই সময়কার সবচেয়ে ব্যবসাসফল ছবিও ছিল এটি। প্রায় ২০০ কোটি রূপির বেশি ব্যবসা করেছিল ছবিটি যা ভারতীয় হিন্দি ছবির ইতিহাসে মাইলফলক।

যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মোট ৩৭টি শহরে আবারও 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' মুক্তি দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে মুম্বই, পুনে, আহমেদাবাদ, সুরাত, ভাদোদরা, গুরগাঁও, ফরিদাবাদ, লখনৌ, নয়দা, দেরাদুন, দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, গুয়াহাটি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ইন্দোর, চেন্নাই, ভেলোর ও ত্রিভান্দ্রম। 

Related Topics

টপ নিউজ

শাহরুখ খান / দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে / পাঠান / ছবি মুক্তি / প্রতিযোগিতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ইসরায়েল থাকায় ইউরোভিশন বর্জন: সঙ্কট সামলে কি টিকে থাকতে পারবে এই সঙ্গীত প্রতিযোগিতা?
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net