Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
‘টাইটানিক মুক্তির সময় তার জন্মই হয়নি’, কমবয়সী মডেলকে ডেট করায় ট্রলের মুখে ডিক্যাপ্রিও! 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
09 February, 2023, 11:45 am
Last modified: 09 February, 2023, 11:52 am

Related News

  • ‘বইয়ে ডক্টর স্ট্রেঞ্জ, বাস্তবে শোলের ঠাকুর’—যুদ্ধ থামাতে ‘ব্যর্থ’ জাতিসংঘকে নিয়ে ইরানের ট্রল
  • মাহমুদ দারবিশ ও তামার বেন অমি: এক ফিলিস্তিনি কবি আর ইসরায়েলি নৃত্যশিল্পীর অসম্ভব প্রেমের উপাখ্যান
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের করা জিডি তদন্তের নির্দেশ
  • বিয়ের দিনে টেইলর সুইফটকে ট্রল করলেন ট্রাম্প; পোস্ট করলেন ভুয়া ছবি

‘টাইটানিক মুক্তির সময় তার জন্মই হয়নি’, কমবয়সী মডেলকে ডেট করায় ট্রলের মুখে ডিক্যাপ্রিও! 

গত সপ্তাহে একটি পার্টিতে ১৯ বছর বয়সী মডেল এডেন পোলানির সঙ্গে দেখা গেছে লিওনার্দো ডিক্যাপ্রিওকে।
হিন্দুস্তান টাইমস
09 February, 2023, 11:45 am
Last modified: 09 February, 2023, 11:52 am
লিওনার্দো ডিক্যাপ্রিও (ডানে), এডেন পোলানি (বামে)। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

নামিদামি অভিনেত্রী ও মডেলদের ডেট করার জন্য হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও বিশেষ খ্যাতি রয়েছে। তবে ৪৮ বছর বয়সী এ অভিনেতা সম্পর্কে একটি কথা প্রচলিত আছে যে তিনি ২৫ বছরের বেশি বয়সী কাউকে ডেট করেন না! এমনকি কারো সঙ্গে সম্পর্কে থাকা অবস্থায় যদি প্রেমিকার বয়স পঁচিশ পেরিয়ে যায়, তাহলে তার সঙ্গে বিচ্ছেদও হয়ে যায় ডিক্যাপ্রিওর! 'টাইটানিক' তারকার বেশ কয়েকটি প্রেমের ক্ষেত্রে এই অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছেন নেটিজেনরা। 

সম্প্রতি আরও একবার অনলাইনে ট্রলের শিকার হয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। এর কারণ, গত সপ্তাহে তাকে দেখা গেছে এডেন পোলানি নামের ১৯ বছর বয়সী এক মডেলের সাথে। গায়িকা ইবোনি রিলের একটি পার্টিতে দুজনে একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন। এরপরেই তাদের দুজনের একটি ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

গায়িকা ইবোনি রিলের একটি পার্টিতে দুজনে একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন।

কিন্তু এত অল্পবয়সী এক নারীকে ডেট করার জন্য ডিক্যাপ্রিওর সমালোচনা করেছেন টুইটার ব্যবহারকারীরা। নেটিজেনরা ডিক্যাপ্রিওকে ট্রল করে বলেছেন, '১৯৯৭ সালে টাইটানিক যখন মুক্তি পায়, তখন ডিক্যাপ্রিওর বর্তমান প্রেমিকা এডেন পোলানির জন্মই হয়নি!'

কেউ কেউ ট্রল করে বলেছেন, 'ডিক্যাপ্রিওর গার্লফ্রেন্ড এত কম বয়সী যে তার হাইস্কুলের পড়াশোনা কোভিড-১৯ এর কারণে বাধাগ্রস্ত হয়েছিল!'

একই সাথে ডিক্যাপ্রিওর মতোই এত বয়সের পার্থক্যে প্রেম করা আরেক অভিনেতা পেড্রো প্যাসকেল এবং বেলা র‍্যামসের বয়সের ফিরিস্তি দিয়েছেন নেটিজেনরা। যেমন- লিওর নিজের বয়স এখন ৪৮, তার বর্তমান প্রেমিকা পোলানির বয়স ১৯; অন্যদিকে, পেড্রো প্যাসকেলের বয়স ৪৭ এবং তার প্রেমিকা বেলা র‍্যামসের বয়স ১৯… ডেভিড হার্বারের বয়স ৪৭ এবং তার প্রেমিকা ববি ব্রাউনের বয়স ১৮… এ থেকেই বোঝা যাচ্ছে বয়সের পার্থক্যটা।

গতবছর মডেল ক্যামিলা মোরনের সাথে বিচ্ছেদের পর খুব অল্প সময়ই একা থেকেছেন ডিক্যাপ্রিও। বিচ্ছেদের কিছুদিন পরেই তার সাথে জিজি হাদিদের প্রেমের গুজব ছড়ায়, কিন্তু তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবার এডেন পোলানির সাথে প্রেমের গুঞ্জনে গত কয়েকদিন যাবত আবারও টুইটারে ট্রেন্ডে চলে এসেছেন 'ডোন্ট লুক আপ' তারকা।

অস্কারজয়ী অভিনেতার সমালোচনা করে জনৈক টুইটার ব্যবহারকারী লিখেছেন- 'শিকারী'…সম্ভবত ডিক্যাপ্রিওকে 'নারীশিকারী'ই বলতে চেয়েছেন তিনি! তিনি আরও লিখেছেন- "ঠাট্টা করা বন্ধ করুন, পঞ্চাশ ছুঁই ছুঁই একজন অভিনেতা বলতে গেলে টিনেজারদের ডেট করছেন- তাকে তো শিকারীই বলা উচিত।"

আরেকজন টুইটার ব্যবহারকারীও প্রায় একই মন্তব্য করে ডিক্যাপ্রিওকে 'সেক্সুয়াল প্রিডেটর' বলে আখ্যা দিয়েছেন।

মার্টিন স্করসেজির তারকাঠাসা সিনেমা 'কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন'-এ দেখা যাবে লিওনার্দো ডিক্যাপ্রিওকে। এবছরের মে মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে এ ছবি। ছবিটিতে ডিক্যাপ্রিও ছাড়াও আরও অভিনয় করেছেন রবার্ট ডি নিরো, ব্রেন্ডন ফ্রেজার, লিলি গ্লাডস্টোন প্রমুখ।

Related Topics

টপ নিউজ

লিওনার্দো ডিক্যাপ্রিও / মডেল / প্রেম / ট্রল / নেটিজেন / টাইটানিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • ‘বইয়ে ডক্টর স্ট্রেঞ্জ, বাস্তবে শোলের ঠাকুর’—যুদ্ধ থামাতে ‘ব্যর্থ’ জাতিসংঘকে নিয়ে ইরানের ট্রল
  • মাহমুদ দারবিশ ও তামার বেন অমি: এক ফিলিস্তিনি কবি আর ইসরায়েলি নৃত্যশিল্পীর অসম্ভব প্রেমের উপাখ্যান
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের করা জিডি তদন্তের নির্দেশ
  • বিয়ের দিনে টেইলর সুইফটকে ট্রল করলেন ট্রাম্প; পোস্ট করলেন ভুয়া ছবি

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net