Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস: সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতলো 'দ্য ফ্যাবেলম্যানস'

বিনোদন

টিবিএস ডেস্ক
11 January, 2023, 01:05 pm
Last modified: 11 January, 2023, 01:35 pm

Related News

  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমান থেকে মার্কিন পাইলটের অবতরণের দাবি, ধরিয়ে দিলে বড় পুরস্কারের ঘোষণা
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে

৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস: সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতলো 'দ্য ফ্যাবেলম্যানস'

স্পিলবার্গের কিশোর বয়সের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত 'দ্য ফ্যাবেলম্যানস' বেস্ট মোশন পিকচারস (ড্রামা) বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।
টিবিএস ডেস্ক
11 January, 2023, 01:05 pm
Last modified: 11 January, 2023, 01:35 pm
স্টিভেন স্পিলবার্গ। ছবি: সংগৃহীত

বিখ্যাত হলিউড চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গের 'দ্য ফ্যাবেলম্যানস' এবং মার্টিন ম্যাকডোনা পরিচালিত ডার্ক কমেডি সিনেমা 'দ্য বানশিজ অব ইনিশেরিন' ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে দুটি আলাদা শাখায় সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে, খবর রয়টার্সের।

স্পিলবার্গের কিশোর বয়সের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত 'দ্য ফ্যাবেলম্যানস' বেস্ট মোশন পিকচারস (ড্রামা) বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। অন্যদিকে, একটি আইরিশ দ্বীপে বন্ধুদের মধ্যে শত্রুতার গল্প নিয়ে নির্মিত 'দ্য বানশিজ অব ইনিশেরিন' মিউজিক্যাল বা কমেডি মোশন পিকচারস বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।

এ পুরস্কার জয়ের ফলে চলতি বছরের মার্চে অনুষ্ঠিতব্য একাডেমী অ্যাওয়ার্ডস-এ এই দুটি চলচ্চিত্রের নাম উঠে আসার সম্ভাবনা আরও বেড়ে গিয়েছে।

হলিউড ফরেইন প্রেস অ্যাসোসিয়েশন (এইচএফপিএ) গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডটি দিয়ে থাকে। এ অ্যাসোসিয়েশনের প্রতি নৈতিক স্খলনের অভিযোগ তুলে ২০২২ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস বর্জন করেছিল সম্প্রচারক প্রতিষ্ঠান এনবিসি এবং তারকারা।

তবে নিজেদের সংগঠনের মধ্যে নানা পরিবর্তন এনে এবং আরও বৃহত্তর সদস্যপদ সৃষ্টির মাধ্যমে এইচএফপিএ এবছর অনেক বড় বড় চলচ্চিত্র ও টিভি তারকাদের অনুষ্ঠানে যোগ দিতে রাজি করিয়েছে। উল্লেখ্য যে, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মাধ্যমে বিজয়ী ও মনোনীতদের পক্ষে এক ধরনের প্রচারণা চালানো হয়, যা প্রায়ই অস্কারে তাদের সুযোগ বাড়িয়ে দেয়।

বিগত বছরগুলোতে যেভাবে অনুষ্ঠানটি আরম্ভ হয়ে থাকে, এবারও সেভাবেই হয়েছিল। শুধুমাত্র অনুষ্ঠানের হোস্ট, কমেডিয়ান জেরোড কারমাইকেল শো-এর শুরুতেই ঠাট্টা করে বলেন, "আমি আজ এখানে আসতে পেরেছি আমি কৃষ্ণাঙ্গ বলে।"

তিনি আরও বলেন, "ধরুন একদিন আপনি ঘরে বসে মিন্ট চা বানাচ্ছেন। পরদিন আপনার কাছে আমন্ত্রণ এলো শ্বেতাঙ্গদের একটি সংগঠনের কৃষ্ণাঙ্গ প্রতিনিধি হতে।" গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি কমকাস্ট কর্পোরেশনের এনবিসি নেটওয়ার্কে এবং পিকক-এ লাইভ সম্প্রচার করা হয়েছে।

এবছর গোল্ডেন গ্লোবসে প্রায় ২০০ সাংবাদিক এবং আন্তর্জাতিক চলচ্চিত্র ইন্ডাস্ট্রির আরও অনেকে ভোট দিয়েছেন। এইচএফপিএ জানিয়েছে, এসব ভোটারদের প্রায় ৫২ শতাংশের মধ্যে জাতিগত বৈচিত্র্যতা রয়েছে এবং এদের মধ্যে ১০ শতাংশ ছিল কৃষ্ণাঙ্গ। 

Related Topics

টপ নিউজ

গোল্ডেন গ্লোব / পুরস্কার / চলচ্চিত্র / দ্য ফ্যাবেলম্যানস / স্টিভেন স্পিলবার্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমান থেকে মার্কিন পাইলটের অবতরণের দাবি, ধরিয়ে দিলে বড় পুরস্কারের ঘোষণা
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net