Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
'চরিত্রটা ক্যারিকেচার হিসেবে দেখাতে চাইনি', ‘হাড্ডি’ সিনেমা নিয়ে নওয়াজউদ্দিন

বিনোদন

হিন্দুস্তান টাইমস
20 November, 2022, 01:50 pm
Last modified: 20 November, 2022, 01:57 pm

Related News

  • 'হাড্ডি'র শ্যুটিং এর সময় নিজের আচরণই বদলে গিয়েছিল: নওয়াজউদ্দিন সিদ্দিকী  
  • লাল শাড়ি-টিপে নতুন রূপে নওয়াজউদ্দিন  
  • ‘হাড্ডি’র পোস্টারে বড় চমক দিলেন নওয়াজ  
  • ‘তোমায় পর্দায় দেখাতে বাড়তি আলো লাগবে’, যেভাবে কটাক্ষের শিকার হতেন নওয়াজউদ্দিন   
  • ‘টিকু ওয়েডস শেরু’তে নওয়াজের সঙ্গে জুটি বাঁধছেন ২৭ বছরের ছোট অভনীত

'চরিত্রটা ক্যারিকেচার হিসেবে দেখাতে চাইনি', ‘হাড্ডি’ সিনেমা নিয়ে নওয়াজউদ্দিন

ভক্তরা জানিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির ছবি তাদের কাজল, প্রিয়াঙ্কা চোপড়া এবং রবিনা ট্যান্ডনের কথা মনে করাচ্ছে।
হিন্দুস্তান টাইমস
20 November, 2022, 01:50 pm
Last modified: 20 November, 2022, 01:57 pm
‘হাড্ডি’ ছবিতে ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিনকে

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির নতুন ছবি আসতে চলেছে, নাম 'হাড্ডি'। আর এই ছবিতে নওয়াজকে একদম অন্য রূপে দেখা যাবে।

সম্প্রতি জি স্টুডিওজের পক্ষ থেকে নওয়াজউদ্দিন সিদ্দিকির এই ছবিতে অভিনয়ের কিছু দৃশ্য শেয়ার করা হয়েছে। জানা গেছে এই ছবিতে একজন ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিনকে।

আগামী বছর ছবিটি মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই একবার ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকির লুক কেমন হবে সেটা প্রকাশ্যে এসেছে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর সকলেরই একটাই বক্তব্য ছিল, ইনি কে? নওয়াজউদ্দিন নাকি অর্চনা পুরান সিং? সম্প্রতি এই সিনেমার আরও বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে, ভক্তরা জানিয়েছেন এই ছবিগুলো তাদের কাজল, প্রিয়াঙ্কা চোপড়া এবং রবিনা ট্যান্ডনের কথা মনে করাচ্ছে।

View this post on Instagram

A post shared by Zee Studios (@zeestudiosofficial)

তবে এমন একটা চরিত্র যা আগে কখনও করেননি, সেই চরিত্রে অভিনয় করার জন্য নওয়াজউদ্দিন নিজেকে কীভাবে তৈরি করেছিলেন? এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, 'হাড্ডি ছবিতে আমায় অনেক রূপান্তরকামী মানুষের সঙ্গে কাজ করতে হয়েছে। আমি তাদের ২০-২৫ জনের মধ্যে থেকেছি, সময় কাটিয়েছি। তারা যেভাবে পৃথিবীকে দেখেন সেটা সম্পূর্ণ আলাদা। শুধু আলাদাই নয়, আকর্ষণীয় বটে! তাদের জীবনের ব্যাপারে আমি অনেক কিছু শিখেছি।'

অভিনেতা আরও বলেন, ' আমি এই চরিত্রটাকে একটা ক্যারিকেচার হিসেবে তৈরি করতে চাইনি। বরং একজন রূপান্তরকামী মানুষ যেমন হন, তিনি যেমন ভাবেন নিজেকে হাড়ে-মজ্জায় সেভাবে তৈরি করার চেষ্টা করেছি। আর সেই কারণেই আমি তাদের সঙ্গে থেকেছি, সময় কাটিয়েছি। আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আমার এই চেষ্টা পর্দায় কীভাবে ধরা দেয় তা দেখার জন্য।'

হিরোপান্তি ২ ছবিতে নওয়াজউদ্দিনকে লায়লা শরণের চরিত্রে দেখা গিয়েছিল। কিন্তু অভিনেতা জানান, হাড্ডি ছবিতে তকে যে চরিত্রে দেখা যাবে সেটা লায়লা শরণের চরিত্রটির থেকে অনেকটাই আলাদা। হিরোপান্তি ২ ছবিতে তার চরিত্র ছিল একজন পুরুষের যার মধ্যে 'মেয়েলি' ব্যাপার আছে। কিন্তু সেখানে তিনি ট্রান্সজেন্ডার ছিলেন না। 

Related Topics

টপ নিউজ

নওয়াজউদ্দিন সিদ্দিকী / হাড্ডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • 'হাড্ডি'র শ্যুটিং এর সময় নিজের আচরণই বদলে গিয়েছিল: নওয়াজউদ্দিন সিদ্দিকী  
  • লাল শাড়ি-টিপে নতুন রূপে নওয়াজউদ্দিন  
  • ‘হাড্ডি’র পোস্টারে বড় চমক দিলেন নওয়াজ  
  • ‘তোমায় পর্দায় দেখাতে বাড়তি আলো লাগবে’, যেভাবে কটাক্ষের শিকার হতেন নওয়াজউদ্দিন   
  • ‘টিকু ওয়েডস শেরু’তে নওয়াজের সঙ্গে জুটি বাঁধছেন ২৭ বছরের ছোট অভনীত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net