Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
অবশেষে বাংলাদেশে আসার অনুমতি পেলেন নোরা ফাতেহি

বিনোদন

ইউএনবি
08 November, 2022, 01:05 pm
Last modified: 08 November, 2022, 01:09 pm

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ‘ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি’ দেবে বাংলাদেশ: আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে: শুভেন্দু অধিকারী

অবশেষে বাংলাদেশে আসার অনুমতি পেলেন নোরা ফাতেহি

সম্প্রদায়ভিত্তিক সংস্থা উইমেনস লিডারশিপ করপোরেশন এর আগে ১৮ নভেম্বর তাদের গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ডের অংশ হিসেবে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি তথ্যচিত্রের চিত্রধারণের জন্য নোরা ফাতেহিকে দেশে আসার অনুমতির জন্য সরকারের কাছে আবেদন করেছিল।
ইউএনবি
08 November, 2022, 01:05 pm
Last modified: 08 November, 2022, 01:09 pm
নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত

জনপ্রিয় বলিউড তারকা ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে অবশেষে বাংলাদেশে আসার অনুমতি দেয়া হয়েছে। দেশে তার আগমন নিয়ে অনেক জল্পনা-কল্পনা ও বিতর্কের পর সোমবার তথ্য মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে। 

সম্প্রদায়ভিত্তিক সংস্থা উইমেনস লিডারশিপ করপোরেশন এর আগে ১৮ নভেম্বর তাদের গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ডের অংশ হিসেবে 'উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ' শীর্ষক একটি তথ্যচিত্রের চিত্রধারণের জন্য নোরা ফাতেহিকে দেশে আসার অনুমতির জন্য সরকারের কাছে আবেদন করেছিল।

সোমবার তথ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে বলা হয়, সরকার শিল্পীকে (নোরা) বিশেষভাবে পূর্বোক্ত তথ্যচিত্রের চিত্রধারণের অনুমতি দিয়েছে। শুধুমাত্র চিত্রধারণের কাজে ১৮ নভেম্বর তাকে ঢাকায় আসার অনুমতি দেয়া হবে।

সোমবার উইমেন লিডারশিপ করপোরেশনের সভাপতি শার্না মারিয়া মৃত্তিক গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। অনুষ্ঠানের সোশ্যাল মিডিয়া পরিচালনায় নিযুক্তরা তাকে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উল্লেখ করছে।

উপ-সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে পাঁচ শর্ত সাপেক্ষে এই ছাড়পত্র দেয়া হয়। ভ্রমণের সময় ব্যতীত অভিনেত্রীকে তথ্যচিত্রের চিত্রধারণে অংশ নেয়ার লক্ষ্যে শুধুমাত্র একদিনের জন্য দেশে প্রবেশের অনুমতি দেয়া হয় এবং এই সময়ের মধ্যে অন্য কোনো কাজ বা কার্যক্রমে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়নি।

নোরা ফাতেহির একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করতে ডিসেম্বরের মাঝামাঝি ঢাকায় আসার কথা ছিল। কিন্তু ডলার সংকটের কারণে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় অনুমতি প্রত্যাখ্যান করা হয়।

নৃত্যশিল্পী-অভিনেত্রী 'সাকি সাকি' ও 'দিলবার'-সহ আইটেম গানের জন্য জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া 'বাহুবলী: দ্য বিগিনিং', 'কিক টু', 'শের', 'লোফার', 'সত্যমেভ জয়তে', 'স্ত্রী', 'ভারত'-সহ বেশ কয়েকটি বলিউড সিনেমায় কাজ করেন।

তিনি ফিফা বিশ্বকাপ ২০২২ সাউন্ডট্র্যাকের অংশ হিসেবে 'লাইট দ্য স্কাই' গানের মিউজিক ভিডিওতেও পারফর্ম করেছেন।

Related Topics

টপ নিউজ

নোরা ফাতেহি / অনুমতি / বাংলাদেশ / বলিউড / অভিনেত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ‘ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি’ দেবে বাংলাদেশ: আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে: শুভেন্দু অধিকারী

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net