Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
ইরানের প্রতিবাদী নারীদের পাশে প্রিয়াঙ্কা

বিনোদন

হিন্দুস্তান টাইমস
07 October, 2022, 12:50 pm
Last modified: 07 October, 2022, 12:56 pm

Related News

  • ইরানে নতুন যৌথ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সূত্রের বরাতে জানাল এনপিআর
  • ইরানে নতুন হামলার ‘খুব কাছাকাছি’ চলে গিয়েছিলেন ট্রাম্প; তবে ইরানের সরকার উৎখাতে প্রতিজ্ঞাবদ্ধ নেতানিয়াহু
  • ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাগি?
  • ইয়েমেনের বিদ্রোহীদের সক্রিয়ভাবে সাহায্য করছে ইরান; দিচ্ছে গোয়েন্দা তথ্য, সাবমেরিনে করে পাঠাচ্ছে সামরিক সরঞ্জাম
  • মার্কিন অবরোধের মধ্যেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করেছে ইরান

ইরানের প্রতিবাদী নারীদের পাশে প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া নারীদের প্রতি এই প্রতিবাদে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন। তার মতে, সংখ্যা একটা গুরুত্বপূর্ণ জিনিস। প্রতিবাদীদের সংখ্যা যত বাড়বে, তত বাড়বে প্রতিবাদের শক্তি।
হিন্দুস্তান টাইমস
07 October, 2022, 12:50 pm
Last modified: 07 October, 2022, 12:56 pm
ছবি- হিন্দুস্তান টাইমস

ইরানে মাহসা আমিনির মৃত্যুর পরে দেশজুড়ে তীব্র প্রতিবাদ হচ্ছে। সে দেশের মেয়েরা প্রকাশ্যে তাদের হিজাব খুলে পুড়িয়ে দিচ্ছেন। তাদের উপরেও চলছে অকথ্য অত্যাচার।

সারা পৃথিবী থেকে অনেকেই ইরানের নারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। সেই তালিকায় এবার ঢুকে পড়লেন তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা ইরানিদের প্রতি তার সমর্থনের কথা জানালেন। তার সঙ্গে জানালেন, দেশটির মেয়েদের সাহস তাকে বিস্মিত করেছে। তিনি হতবাক হয়ে গিয়েছেন, কীভাবে তারা রাস্তায় নেমে এত অত্যাচারের মুখে প্রতিবাদ করছেন, তা দেখে। প্রিয়াঙ্কার ভাষায়, 'দীর্ঘদিন ধরে জোর চেপে রাখা হয়েছিল যে কণ্ঠস্বর, তা এখন বলতে শুরু করেছে।'

প্রিয়াঙ্কা চোপড়া সকল নারীদের প্রতি আবেদন জানিয়েছেন, এই প্রতিবাদে সামিল হওয়ার। তার মতে, সংখ্যা একটা গুরুত্বপূর্ণ জিনিস। প্রতিবাদীদের সংখ্যা যত বাড়বে, তত বাড়বে প্রতিবাদের শক্তি।

ইরানের 'নীতি পুলিশ' আমিনিকে গ্রেপ্তার করেছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সঠিকভাবে হিজাব পরেননি, তার চুল পুরোপুরি ঢাকেননি। তেহরানে গ্রেপ্তার করা হয় তাকে। কয়েক দিন পরেই মাহসার মৃত্যু খবর আসে। সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠে, হত্যা করা হয়েছে মাহসা। পুলিশ সেই দাবি অস্বীকার করে। পুলিশের পক্ষ থেকে সাফাই দেওয়া হয়, অন্য বন্দিদের সঙ্গে আটক থাকার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

এরপর থেকেই ইরানে জ্বলছে আগুন। নারীরা প্রতিবাদে রাস্তায় নামছেন। কেটে ফেলছেন চুল। পুড়িয়ে ফেলছেন হিজাব। বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। এর ফলে প্রতিবাদীদের উপর চলছে নির্মম অত্যাচার। চলছে কাঁদানে গ্যাস নিক্ষেপ, মারধোর, হত্যা। 

Related Topics

টপ নিউজ

মাহসা আমিনি / প্রিয়াঙ্কা চোপড়া / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
    কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
  • গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
    টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস
  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
    ‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

Related News

  • ইরানে নতুন যৌথ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সূত্রের বরাতে জানাল এনপিআর
  • ইরানে নতুন হামলার ‘খুব কাছাকাছি’ চলে গিয়েছিলেন ট্রাম্প; তবে ইরানের সরকার উৎখাতে প্রতিজ্ঞাবদ্ধ নেতানিয়াহু
  • ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাগি?
  • ইয়েমেনের বিদ্রোহীদের সক্রিয়ভাবে সাহায্য করছে ইরান; দিচ্ছে গোয়েন্দা তথ্য, সাবমেরিনে করে পাঠাচ্ছে সামরিক সরঞ্জাম
  • মার্কিন অবরোধের মধ্যেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করেছে ইরান

Most Read

1
কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের

2
গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

4
শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম

6
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net