Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
দিল্লিতে রিচা-ফজলের বিয়ের উৎসব শুরু, প্রথম ছবি প্রকাশ্যে এলো  

বিনোদন

টিবিএস ডেস্ক
30 September, 2022, 05:30 pm
Last modified: 30 September, 2022, 05:43 pm

Related News

  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা
  • তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • ‘প্রতিশ্রুতি রাখেনি’ সরকার, ফের দিল্লিতে আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে পণ্ড: কনেপক্ষের দাবি ‘আস্ত খাসি’ নিয়ে বিবাদ, বর বলছেন ১০ গুণ কাবিনের চাপ

দিল্লিতে রিচা-ফজলের বিয়ের উৎসব শুরু, প্রথম ছবি প্রকাশ্যে এলো  

নয় বছর প্রেমের পর আজ বিয়ের পিঁড়িতে বসেছেন রিচা চাড্ডা-আলী ফজল। ইনস্টাগ্রামে নিজের একাউন্ট থেকে বিয়ে-পর্বের প্রথম ছবি শেয়ার করে রিচা লেখেন, "হ্যাশট্যাগ রিআলি। মোহাব্বাত মুবারক।"
টিবিএস ডেস্ক
30 September, 2022, 05:30 pm
Last modified: 30 September, 2022, 05:43 pm
রিচা চাড্ডা ও আলী ফজল। ছবি: সংগৃহীত

অবশেষে শুভ দিনটা এসেই গেল! আজ ৩০ সেপ্টেম্বর, বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেতা আলী ফজল ও তার দীর্ঘদিনের সঙ্গী অভিনেত্রী রিচা চাড্ডা। এই জুটির পাঁচ দিনব্যাপী বিয়ের উৎসব শুরু হয়ে গেছে দিল্লিতে। বর-কনের পোশাক থেকে শুরু করে সবকিছুতেই রাজকীয়তার ছোঁয়া। আর থাকবে না ই বা কেন; নয় বছরের প্রেম পূর্ণতা পাচ্ছে যে আজ!

বলিউডের নায়ক-নায়িকা হলেও কিছু কিছু ক্ষেত্রে রিচা চাড্ডা-আলী ফজল বলিউড তারকাদের চাইতে একেবারেই আলাদা। অন্যান্য তারকারা বিয়ে নিয়ে যথেষ্ট গোপনীয়তা বজায় রাখলেও এই জুটি তা করেননি। গতকালই হয়ে গেছে রিচা-ফজলের মেহেদী অনুষ্ঠান। ইতোমধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতার প্রথম ছবি ভক্তদের সাথে শেয়ারও করেছেন তারা। কিছুদিন আগে এই জুটি জানিয়েছিলেন, তাদের বিয়েতে অতিথিদের মোবাইল ফোন ব্যবহারেও কোনো বাধা নেই।

ইনস্টাগ্রামে নিজের একাউন্ট থেকে বিয়ে-পর্বের প্রথম ছবি শেয়ার করে রিচা লেখেন, "হ্যাশট্যাগ রিআলি। মোহাব্বাত মুবারক।"

View this post on Instagram

A post shared by Richa Chadha (@therichachadha)

ছবিতে রিচাকে দেখা গেছে ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্রর নকশা করা গোলাপি-পিচরঙা, জমকালো লেহেঙ্গায়। লেহেঙ্গার ওপরের অংশে পাতার মোটিফ এবং সাথে মিলিয়ে গলার একেবারেই হালকা গয়না পরেছিলেন রিচা।  আর আলী ফজলের পরনে ছিল আবু জানি সন্দ্বীপ খোসলার নকশা করা আংরাখা ধরনের পোশাক; সঙ্গীনিকে জড়িয়ে ধরে হাসছেন তিনি।

অতিথি আপ্যায়নের জন্য তারকা জুটি বেছে নিয়েছেন মুম্বাইয়ের 'গ্রেট ইস্টার্ন হোম'। দিল্লি-জয়পুর হাইওয়ের কাছে একটি ১১০ বছরের পুরনো প্রাসাদ, যা দেশের সবচেয়ে পুরনো ক্লাব হিসাবেও পরিচিত, সেটি প্রস্তুত রয়েছে রিচা-ফজলের বিয়ের আয়োজনের জন্য। জানা গেছে, বিয়ের আগের অনুষ্ঠানের জন্য রাজস্থান থেকে বিশেষ ধরনের গয়না আনিয়েছেন রিচা।

ছবি: সংগৃহীত

২০১২-তে 'ফুকরে' সিনেমার সেটে প্রথম দেখা দুজনের, আর প্রথম দেখাতেই প্রেম। প্রায় সাত বছর প্রেমপর্ব চালিয়ে ২০১৯ সালে রিচাকে বিয়ের প্রস্তাব দেন 'মির্জাপুর' অভিনেতা। ২০২০ সালেই বিয়ের কথা ছিল তাদের। কিন্তু করোনা পরিস্থিতির জন্য সবকিছুই স্থগিত হয়ে যায় তখন।

প্রায় দুই বছর পর আবারও ছন্দে ফিরেছে জীবন। তাই আর দেরি করতে রাজি ছিলেন না দুজনেই। আপাতত এই জুটির মূল বিয়ের ছবি দেখার জন্য উদগ্রীব ভক্তরা।

সূত্র: ইন্ডিয়া টুডে

Related Topics

টপ নিউজ

রিচা চাড্ডা / আলী ফজল / বিয়ে / ছবি প্রকাশ / দিল্লি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • ছবি: সংগৃহীত
    নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
    মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • ছবি: সংগৃহীত
    চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: ‘দুঃখিত’ লিখে খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩
  • ছবি: টিবিএস
    মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

Related News

  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা
  • তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • ‘প্রতিশ্রুতি রাখেনি’ সরকার, ফের দিল্লিতে আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে পণ্ড: কনেপক্ষের দাবি ‘আস্ত খাসি’ নিয়ে বিবাদ, বর বলছেন ১০ গুণ কাবিনের চাপ

Most Read

1
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের

3
মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
বাংলাদেশ

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: ‘দুঃখিত’ লিখে খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net