Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ইরানের মানুষের সাথে সংহতি প্রকাশের জন্য শিল্পীদের প্রতি আহ্বান আসগর ফরহাদির    

বিনোদন

টিবিএস ডেস্ক
25 September, 2022, 01:40 pm
Last modified: 25 September, 2022, 01:54 pm

Related News

  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?
  • কাতার, আরব আমিরাত ও পাকিস্তান ‘বোঝানোর’ পর ইরানে হামলা থেকে পিছু হটেছেন ট্রাম্প
  • ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?
  • ইরানে পূর্বনির্ধারিত হামলা বাতিল করলেন ট্রাম্প; বললেন ‘চুক্তি প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে
  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে

ইরানের মানুষের সাথে সংহতি প্রকাশের জন্য শিল্পীদের প্রতি আহ্বান আসগর ফরহাদির    

দুইবারের অস্কারজয়ী এই নির্মাতা বলেন, "এই ভিডিওর মাধ্যমে আমি সারা বিশ্বের শিল্পী, চলচ্চিত্র নির্মাতা, বুদ্ধিজীবি, সুশীল সমাজের প্রতিনিধিদের এবং যারাই মানুষের ব্যক্তিগত মর্যাদা ও স্বাধীনতায় বিশ্বাস করেন, তাদের সবাইকে ইরানের সাহসী নারী ও পুরুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।"
টিবিএস ডেস্ক
25 September, 2022, 01:40 pm
Last modified: 25 September, 2022, 01:54 pm
আসগর ফরহাদি। ছবি: সংগৃহীত

মোরাল পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মাহসা আমিনির (২২) মৃত্যুর প্রতিবাদে উত্তাল ইরান। ইরানের নারীরা প্রতিবাদস্বরূপ নিজেদের চুল কেটে ফেলছেন, হিজাব পোড়াচ্ছেন, হাজার হাজার নারী বিক্ষোভ করছেন রাজপথে। এ অবস্থায় ইরানের প্রতিবাদী জনতার সঙ্গে সংহতি প্রকাশের জন্য সারা বিশ্বের শিল্পীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা আসগর ফরহাদি।

গত ১৩ সেপ্টেম্বর ইরানের রাজধানী তেহরানে হিজাব আইন ভঙ্গের অভিযোগে মাহসা আমিনিকে গ্রেপ্তার করে পুলিশ। আটক কেন্দ্রে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তিনি অচেতন হয়ে যান। তিনদিন কোমায় থাকার পর গত শুক্রবার তার মৃত্যু হয়। 

এক লিখিত বিবৃতিতে দুইবারের অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা আসগর ফরহাদি ইরানের যেসব 'সাহসী ও উদারমনা' নারীরা নিজেদের মানবাধিকার আদায়ের জন্য পুরুষদের সাথে এক কাতারে দাঁড়িয়ে আন্দোলন করছেন, তাদের প্রশংসা করেন। তার ভাষ্যে, বছরের পর বছর ধরে ইরান নারীদেরকে যেসব মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে, সেই অধিকার আদায়ের জন্যই তারা আন্দোলন করছেন।

বিবৃতিতে 'আ সেপারেশন' নির্মাতা বলেন, "এই সমাজ, বিশেষ করে এই নারীরা, তারা একটা কঠিন-যন্ত্রণাদায়ক পথ পেরিয়ে তারপর আজকের অবস্থানে এসেছে; আর এটা অবশ্যই একটি মাইলফলক। গত কয়েকদিন যাবত আমি তাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করেছি। তাদের চোখেমুখে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখেছি; একই সাথে যখন তারা রাস্তায় প্রতিবাদ মিছিল নিয়ে এগিয়ে গিয়েছে, তখন তাদের চেহারায় আশার আলোও দেখেছি। এত অত্যাচার-শোষণ মোকাবিলা করেও স্বাধীনতা এবং নিজেদের ভাগ্য নিজেরাই ঠিক করার অধিকার আদায়ের জন্য তাদের এই সংগ্রামকে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাই।"

আসগর ফরহাদি আরও জানান, নিজের দেশের নারীদের নিয়ে তিনি অত্যন্ত গর্বিত এবং তার বিশ্বাস, এই নারীরা একদিন নিজেদের লক্ষ্যে পৌঁছাবেনই। এরপরেই তিনি বলেন, "এই ভিডিওর মাধ্যমে আমি সারা বিশ্বের শিল্পী, চলচ্চিত্র নির্মাতা, বুদ্ধিজীবি, সুশীল সমাজের প্রতিনিধিদের এবং যারাই মানুষের ব্যক্তিগত মর্যাদা ও স্বাধীনতায় বিশ্বাস করেন, তাদের সবাইকে ইরানের সাহসী নারী ও পুরুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।"

তিনি আরও যোগ করেন, "এটা আমাদের মানবিক দায়িত্ব এবং ইরানের নারীরা যে লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আজ পথে নেমে এসেছে, সেই সুন্দর লক্ষ্যটি পূরণে আমরা সবাই সাহায্য করতে পারি। আমার কোনো সন্দেহ নেই যে এই দেশটিতে (ইরান) নারীরাই সবচেয়ে যুগান্তকারী পরিবর্তনের অগ্রদূত হয়ে উঠবেন।"

সূত্র: হলিউড রিপোর্টার 

Related Topics

টপ নিউজ

আসগর ফরহাদি / ইরান / নারী / আন্দোলন / হিজাব / মাহসা আমিনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?
  • কাতার, আরব আমিরাত ও পাকিস্তান ‘বোঝানোর’ পর ইরানে হামলা থেকে পিছু হটেছেন ট্রাম্প
  • ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?
  • ইরানে পূর্বনির্ধারিত হামলা বাতিল করলেন ট্রাম্প; বললেন ‘চুক্তি প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে
  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net