Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
পুরনো অ্যাটর্নিকে বরখাস্ত করে নতুন দুই আইনজীবী নিয়োগ দিলেন অ্যাম্বার হার্ড

বিনোদন

টিবিএস ডেস্ক
16 August, 2022, 01:25 pm
Last modified: 16 August, 2022, 01:41 pm

Related News

  • কর্মস্থলে অনুপস্থিত: অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ, বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক বরখাস্ত
  • কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • যুদ্ধকালীন অর্থনীতির সমালোচনা: বরখাস্ত রাশিয়ার শীর্ষ ব্যাংকার ও অর্থনীতিবিদ
  • ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পুরনো অ্যাটর্নিকে বরখাস্ত করে নতুন দুই আইনজীবী নিয়োগ দিলেন অ্যাম্বার হার্ড

এতদিন যাবত অ্যাম্বার হার্ডের প্রধান অ্যাটর্নি ছিলেন এলাইন ব্রেডহফট। কিন্তু তাকে চাকরিচ্যুত করে ডেভিড এল এক্সেলরড এবং জে ওয়ার্ড ব্রাউনকে নিজের আইনি দলে ভিড়িয়েছেন তিনি।
টিবিএস ডেস্ক
16 August, 2022, 01:25 pm
Last modified: 16 August, 2022, 01:41 pm
হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। ছবি: সংগৃহীত

প্রাক্তন স্বামী জনি ডেপের কাছে মানহানি মামলায় হেরে কম আলোচনা-সমালোচনার শিকার হননি হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। আর মামলায় হেরে যাওয়ার পেছনে যে আইনজীবিদের ভূমিকা থাকে, সে তো সবারই জানা। সে কারণেই কিনা, নিজের আইনি দলে পরিবর্তন আনছেন 'অ্যাকুয়াম্যান' অভিনেত্রী!

ইতোমধ্যেই নিজের আইনি দলের প্রধান অ্যাটর্নিকে চাকরি থেকে বরখাস্ত করেছেন অ্যাম্বার হার্ড এবং দুজন নতুন আইনজীবী নিয়োগ করেছেন তার মামলা দেখাশোনা করতে। সংবাদমাধ্যম 'রাডার' নিশ্চিত করেছে, ডেপকে ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে আদালতের যে রায় এসেছে, তার বিরুদ্ধে আপিল করবেন অ্যাম্বার হার্ড।

বহুল আলোচিত মানহানি মামলার রায় ঘোষণার পর পেরিয়ে গেছে দুই মাসেরও বেশি সময়। অবশেষে সোমবার (১৫ আগস্ট) সকালে অ্যাম্বার হার্ডের আপিল করার খবর জানা গেছে। ভার্জিনিয়ার আদালতের রায়ে ডেপ ও হার্ড দুজনকেই দোষী সাব্যস্ত করা হলেও, অ্যাম্বার হার্ডের দোষের পাল্লাই বেশি ভারি বলে রায় জুরিদের। ফলে ডেপকে ১০.৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয় অ্যাম্বার হার্ডকে।

গত ১ জুন মানহানি মামলার রায় ঘোষণার পর থেকে অনেক জল গড়িয়েছে এ নিয়ে, দুই পক্ষের আইনজীবীরাও এখনো কাজ করে যাচ্ছেন মামলাটি নিয়ে। এতদিন যাবত অ্যাম্বার হার্ডের প্রধান অ্যাটর্নি ছিলেন এলাইন ব্রেডহফট। কিন্তু তাকে চাকরিচ্যুত করে ডেভিড এল এক্সেলরড এবং জে ওয়ার্ড ব্রাউনকে নিজের আইনি দলে ভিড়িয়েছেন তিনি।

রাডার অনলাইনকে অ্যাম্বার হার্ডের একজন মুখপাত্র বলেন, "বাকস্বাধীনতার অধিকার রক্ষার প্রসঙ্গে আমরা জুরিদের রায়ের দিকে তাকিয়ে থাকি। একেকটা আদালতের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি বা বিচার প্রক্রিয়া থাকে। এখন নতুন করে এত এত প্রমাণাদি সামনে আসছে যে আমাদের নতুন করে ভাবতেই হচ্ছে।"

এক্সেলরড এবং ব্রাউন যৌথ বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছেন যে তারা অ্যাম্বার হার্ডের আইনি দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন। আপিল করার পর আদালত আইনের সদ্ব্যবহার করবেন এবং ন্যায়বিচার দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সূত্র: জিও টিভি

Related Topics

টপ নিউজ

মানহানি মামলা / অ্যাম্বার হার্ড / আইনি দল / অ্যাটর্নি. / বরখাস্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • কর্মস্থলে অনুপস্থিত: অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ, বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক বরখাস্ত
  • কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • যুদ্ধকালীন অর্থনীতির সমালোচনা: বরখাস্ত রাশিয়ার শীর্ষ ব্যাংকার ও অর্থনীতিবিদ
  • ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net