Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
গরমের জন্য স্কার্ট পরে রেড কার্পেট মাতালেন ব্র্যাড পিট! 

বিনোদন

টিবিএস ডেস্ক   
21 July, 2022, 03:00 pm
Last modified: 21 July, 2022, 03:30 pm

Related News

  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
  • ব্র্যাড পিটের বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪ কিশোর, টার্গেটে ছিলেন অন্য তারকারাও
  • এআই ব্র্যাড পিটের কাছে ৮৫০,০০০ ডলার প্রতারণার শিকার ফরাসি নারী
  • দ্রুততম ট্রেনের প্রোটোটাইপ উন্মোচন করল চীন
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত 'ব্র্যাঞ্জেলিনা' দম্পতির 

গরমের জন্য স্কার্ট পরে রেড কার্পেট মাতালেন ব্র্যাড পিট! 

স্কার্ট পরেছেন কেন, জানতে চাইলে অভিনেতা হেসে জবাব দেন, "বাতাস লাগার জন্য!"
টিবিএস ডেস্ক   
21 July, 2022, 03:00 pm
Last modified: 21 July, 2022, 03:30 pm
বার্লিনে বুলেট ট্রেন - সিনেমার প্রিমিয়ারে ব্র্যাড পিট। ছবি: স্কাই নিউজ

হলিউডে একের পর এক হিট সিনেমা উপহার দেওয়া অভিনেতা ব্র্যাড পিট এবার ফ্যাশন জগতেও নতুন আলোড়ন তুলেছেন। সিনেমাপাড়ায় 'ফাইট ক্লাব' তারকার ফ্যাশনের সুনাম আগেও ছিল, কিন্তু এবার একেবারেই ভিন্ন কিছু নিয়ে হাজির হয়েছেন তিনি। মুক্তির অপেক্ষায় থাকা নিজের নতুন চলচ্চিত্র 'বুলেট ট্রেন' এর প্রিমিয়ারে স্কার্ট পরে লাল গালিচায় হেঁটেছেন পিট!

গেল মঙ্গলবার বার্লিনে 'বুলেট ট্রেন' এর প্রিমিয়ার উপলক্ষে কলাকুশলীদের নিয়ে উপস্থিত হয়েছিলেন 'ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড' অভিনেতা। সেখানেই হাঁটু পর্যন্ত লম্বা, ঢিলেঢালা লিনেনের স্কার্ট পরনে দেখা যায় পিটকে। সাথে ছিল স্যামন বাটন-আপ শার্ট এবং স্কার্টের রঙ এর সাথে মিলিয়ে বাদামিরঙা জ্যাকেট।

শুধু তাই নয়, স্কার্ট-জ্যাকেটের সাথে সাজ পরিপূর্ণ করতে অভিনেতা পরেছিলেন কালো কার্গো বুট, টর্টয়েজ শেল সানগ্লাস এবং হাতের আঙুলে কয়েকটি আংটি।

Brad Pitt is rocking a skirt on the red carpet and I officially give up in trying to make any sense of what is happening anymore ?

— Curious Starseed ??? (@ErinMedium) July 20, 2022

বলাই বাহুল্য, ব্র্যাড পিটের এই অবতার দেখে দারুণ অবাক হয়েছেন ভক্ত-অনুরাগী। স্কার্ট পরিহিত ছবির বদৌলতে টুইটারের ট্রেন্ডে চলে এসেছে ব্র্যাড পিটের নাম। নেটিজেনরা বলছেন, এই পোশাক চমৎকার মানিয়েছে ৫৮ বছর বয়সী পিটকে।

কিন্তু ব্র্যাড পিটের এই অভিনব সাজের কারণ কী?

চলতি সপ্তাহেই ইউরোপ ও আমেরিকার কিছু অঞ্চলে দেখা গেছে তীব্র তাপমাত্রা। আর সেটার সাথেই পোশাকের সমন্বয় করেছেন পিট। স্কার্ট পরেছেন কেন, জানতে চাইলে অভিনেতা হেসে জবাব দেন, "বাতাস লাগার জন্য!"

বার্লিনে নিজের ছবির প্রিমিয়ারে ব্র্যাড পিট। ছবি: সিএনএন

তবে ব্র্যাড পিট এবারই প্রথম এ ধরনের পোশাক পরেছেন তা নয়। এর আগে ১৯৯৯ সালে 'ফাইট ক্লাব' সিনেমার প্রচারণার সময় একটি নয়, দুটি নয়, একেবারে পাঁচটি মিনি ড্রেস পরেছিলেন পিট। বিখ্যাত আলোকচিত্রী মারক সেলিগারের তোলা সেসব ছবি লিঙ্গ-নিরপেক্ষ ড্রেসকোডের অনন্য উদাহরণ।

কিন্তু ভোগ ম্যাগাজিনের হ্যারি স্টাইলস হোক বা ২০১৯ সালের অস্কারে বিলি পোর্টারের টাক্সেডো গাউন, আজও পুরুষদের স্কার্ট পরতে দেখলেই তা অস্বাভাবিক মনে হয় সমাজের অনেকের কাছে।

সূত্র: ফক্স নিউজ  

Related Topics

টপ নিউজ

ব্র্যাড পিট / স্কার্ট / বার্লিন / প্রিমিয়ার / বুলেট ট্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
  • ব্র্যাড পিটের বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪ কিশোর, টার্গেটে ছিলেন অন্য তারকারাও
  • এআই ব্র্যাড পিটের কাছে ৮৫০,০০০ ডলার প্রতারণার শিকার ফরাসি নারী
  • দ্রুততম ট্রেনের প্রোটোটাইপ উন্মোচন করল চীন
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত 'ব্র্যাঞ্জেলিনা' দম্পতির 

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net