Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
ঈদে আসছে তিনটি সিনেমা

বিনোদন

টিবিএস রিপোর্ট
05 July, 2022, 08:50 pm
Last modified: 05 July, 2022, 08:52 pm

Related News

  • মালয়লাম থেকে ৭ ভাষায় রিমেক: যেভাবে বিশ্বজয় করল ‘দৃশ্যাম’
  • টিউশনের অর্থে নির্মিত শিক্ষার্থীদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’, মুক্তি দুর্গাপূজায়
  • স্থানীয় সিনেমার জনপ্রিয়তায় দ্বিতীয় বছর ১০০ মিলিয়ন রিয়াল আয় করল করল সৌদি চলচ্চিত্র
  • ‘গ্যাংস অভ ওয়াসেপুর ২’-এর পর ২০০ চিত্রনাট্য, ব্ল্যাঙ্ক চেক পেয়েছিলেন নওয়াজুদ্দিন, কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন সব 
  • ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ

ঈদে আসছে তিনটি সিনেমা

কদিন পরে ঈদুল আজহা। সিনেমা পাড়ায় এরইমধ্যে চূড়ান্ত হয়েছে ঈদের ছবি মুক্তির তালিকা। জানা গেছে এবারের ঈদে তিনটি সিনেমা দেখতে পারবেন দর্শক।
টিবিএস রিপোর্ট
05 July, 2022, 08:50 pm
Last modified: 05 July, 2022, 08:52 pm
ঈদুল আজহার তিন ছবি। ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্র মুক্তির জন্য দেশে সবচেয়ে বড় উৎসব দুই ঈদ। গত দুই বছর করোনার কারনে ঈদের সময় ছবি মুক্তি না পেলেও এ বছর সেটার পরিবর্তন হয়েছে। এ বছর ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল চারটি সিনেমা। কদিন পরে ঈদুল আজহা। সিনেমা পাড়ায় এরইমধ্যে চূড়ান্ত হয়েছে ঈদের ছবি মুক্তির তালিকা। জানা গেছে এবারের ঈদে তিনটি সিনেমা দেখতে পারবেন দর্শক।

অনন্ত জলিলের দিন দ্য ডে

বেশ কিছুদিন ধরেই প্রচারণা শুরু হয়েছে দিন দ্য ডে ছবিটির। এরইমধ্যে সেন্সর পেয়েছে ছবিটি। এ ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আলোচিত অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল এবং চিত্রনায়িকা বর্ষা।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে অনন্ত জলিল জানান, ১০০ কোটি টাকা ব্যয়ে দিন দ্য ডে নির্মাণ করেছেন তিনি। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি। যেখানে ইরানের বেশি বিনিয়োগ রয়েছে।

তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে দর্শকরা এ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আসছে ঈদুল আযহায় সিনেমাটি মুক্তি পাচ্ছে।'

ছবিটির গল্প প্রসঙ্গে তিনি বলেন, যারা বাংলাদেশ থেকে প্রবাসে যান তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। বাংলাদেশ, তুরস্ক, আফগিস্তান, ইরান—এই চার দেশ মিলিয়ে 'দিন দ্য ডে' সিনেমায় উঠে আসবে সেইসব সমস্যার প্রেক্ষাপট। ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

সত্য ঘটনা অবলম্বনে পরাণ

আলোচিত এক সত্য ঘটনার অবলম্বনে নির্মিত হয়েছে পরাণ ছবিটি। তরুণ পরিচালক রায়হান রাফীর পরিচালনায় এই ছবিটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম এবং ইয়াশ রোহান। বছর দুয়েক আগে ময়মনসিংহে হয়েছে পুরো ছবির শুটিং। করোনার কারনে এতদিন মুক্তি না পেলেও এখন পুরোদমে প্রস্তুত ছবিটি। এরইমধ্যে ঈদের মুক্তির জন্য প্রচারণা শুরু হয়েছে। টিজার ট্রেলার নিয়ে আলোচনা হচ্ছে স্যোশাল মিডিয়ায়।

ছবিটির পরিচালক রায়হান রাফি বলেন, 'আমার ক্যরিয়ারের প্রথম ছবি ছবি পোড়ামন ২। সেটা ব্যবসাসফল হয়েছিল। এরমধ্যে বেশ কয়েকটি ছবি নির্মাণ করলেও প্রেমের ছবি করা হয়ni। পরাণ পুরোদস্তুর প্রেমের ছবি। অনেকদিন পরে দর্শকেরা আমার কাছ থেকে প্রেমের ছবি পেতে যাচ্ছেন। আমার জন্য ভালো লাগছে।'

হলের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, 'শুরুতে বেশি হলে আমরা যেতে চাই না। মুক্তির পর ধীরে ধীরে হল সংখ্যা বাড়াবো।'

ছবিটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।

পুজা ও রোশানের সাইকো

গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল পুজা চেরির দুটি ছবি। এবার মুক্তি পাচ্ছে একটি। সাইকো নামের এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন রোশান। ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন।

ছবিটি প্রসঙ্গে পরিচালক বলেন, '২০১৯ সালে ছবিটির কাজ শুরু হয় তারপর বেশ কিছুদিন কাজ আটকে ছিল করোনার জন্য।'

পরিচালক অনন্য মামুন আরও বলেন, 'আমরা এখন মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। সেন্সর আবেদন করেছি। প্রচারণাও চলছে ভালোমতো। আমাদের বিশ্বাস দর্শকেরা ছবিটি বেশ পছন্দ করবেন।'

সাইকো ছবিটি প্রযোজনা করেছে আরবিএস এন্টারটেইনমেন্ট ও সেলিব্রেটি প্রোডাকশন।

Related Topics

টপ নিউজ

ঈদের ছবি / সিনেমা / ঢালিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • মালয়লাম থেকে ৭ ভাষায় রিমেক: যেভাবে বিশ্বজয় করল ‘দৃশ্যাম’
  • টিউশনের অর্থে নির্মিত শিক্ষার্থীদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’, মুক্তি দুর্গাপূজায়
  • স্থানীয় সিনেমার জনপ্রিয়তায় দ্বিতীয় বছর ১০০ মিলিয়ন রিয়াল আয় করল করল সৌদি চলচ্চিত্র
  • ‘গ্যাংস অভ ওয়াসেপুর ২’-এর পর ২০০ চিত্রনাট্য, ব্ল্যাঙ্ক চেক পেয়েছিলেন নওয়াজুদ্দিন, কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন সব 
  • ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net