Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
‘এটা আমার বাঁচা-মরার লড়াই’

বিনোদন

হোসাইন শাহীদ, ময়মনসিংহ প্রতিনিধি
02 January, 2021, 06:15 pm
Last modified: 02 January, 2021, 06:18 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • ব্রিটনি স্পিয়ার্স: আমি আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরব না
  • সেই যে আমার জ্যাজ, পপ আর রক অ্যান্ড রোলের দিনগুলো 
  • নির্বাচন কমিশন গঠনে সুনির্দিষ্ট আইন প্রণয়নের নির্দেশনার রিট হাইকোর্টে খারিজ

‘এটা আমার বাঁচা-মরার লড়াই’

মানহানিকর বক্তব্যের অভিযোগে গায়ক আসিফের বিরুদ্ধে করা মামলা নিয়ে মুখ খুলেছেন গায়িকা ন্যান্সি।
হোসাইন শাহীদ, ময়মনসিংহ প্রতিনিধি
02 January, 2021, 06:15 pm
Last modified: 02 January, 2021, 06:18 pm
নাজমুন মুনিরা ন্যান্সি। ছবি: সংগৃহীত

নাজমুন মুনিরা ন্যান্সি। জনপ্রিয় সংগীতশিল্পী। তবে এখন তিনি ভিন্ন আলোচনায়। গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। অভিযোগ- বিভিন্ন মিডিয়ায় তাকে নিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছেন আসিফ। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে মিলেছে অভিযোগের সত্যতা।

এই মামলায় গত ৩১ ডিসেম্বর আদালতের সমন পেয়েছেন আসিফ আকবর।

কেন মামলা করলেন, কী অভিযোগ তার- এসব বিষয়ে দ্য বিজনেস স্ট্যার্ন্ডাডের সঙ্গে কথা বলেছেন ন্যান্সি। 

গত বছর ১০ জুলাই ময়মনসিংহ কতোয়ালী থানায় আসিফ আকবরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ন্যান্সি। সেখানে বলা হয়, বিভিন্ন মিডিয়ায় তার মানহানি হয়- এমন বক্তব্য দিয়েছেন আসিফ। যার ফলে তিনি ও তার পরিবার হেয় প্রতিপন্ন হয়েছেন।

আসিফ আকবর। ছবি: সংগৃহীত

এদিকে, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী জানিয়েছেন, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় দীর্ঘ সময় নিয়ে তদন্ত করার পর অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। গত বৃহস্পতিবার এই মামলায় সমন পান গায়ক আসিফ আকবর। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজেকে নিরপরাধ দাবি করে পোস্ট দেন তিনি।

ন্যান্সি যা বললেন

টিবিএস: মামলা কেন করলেন?

নাজমুন মুনিরা ন্যান্সি: আমি আসলে নিরুপায় হয়ে আসিফ ভাইয়ের বিরুদ্ধে মামলাটি করেছি। আমার মামলা করার কোনো ইচ্ছা ছিল না। মানুষের যখন পিছাতে পিছাতে দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন আর করার কিছু থাকে না। একজন নিরস্ত্র মানুষকেও যদি একের পর এক আঘাত করা হয়, এক সময় সেও নিজেকে বাঁচানোর চেষ্টা করে। আমার কাছে মনে হয়েছে, এটা আমার বাঁচা-মরার লড়াই।

টিবিএস: কী এমন ঘটেছে যে, নিরুপায় হয়ে আদালতে যেতে হলো?

ন্যান্সি: তিনি (আসিফ) বিভিন্ন গণমাধ্যমে আমাকে নিয়ে অসত্য কথা বলেছেন। তার বক্তব্য আমাকে ও আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করেছে। বেশ কয়েকটি অনুষ্ঠানে তিনি আপত্তিকর মন্তব্য করেছেন। আমি তো একজন শিল্পী। এই পরিচয় ছাড়াও আমি একজন স্ত্রী, একজন মা, আমার পরিবার-পরিজন আছে। আমার সন্তানরা বড় হচ্ছে, তাদের নিজস্ব একটি পরিমণ্ডল আছে। মিডিয়ায় তিনি যেভাবে আমাকে নিয়ে বলেছেন, তা মানার মতো না।

টিবিএস: যেহেতু আপনারা একই অঙ্গনে কাজ করছেন, আপনাদের দুজনের যুগলবন্দিতে বেশ ভালো কিছু গান দর্শক পেয়েছে, সেহেতু নিজেরা বসে সমাধান করা যেত না?

ন্যান্সি: আসিফ ভাইয়ের প্রথম অ্যালবাম যখন বের হয়, তখন আমি খুবই ছোট। ফাইভ কি সিক্সে পড়ি। এত সিনিয়র একজন আর্টিস্ট যখন একজন জুনিয়রকে ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে আক্রমণ করছেন, এটা মানার মতো না। সিনিয়র হোক, জুনিয়র হোক- এ ধরনের আচরণ করা ঠিক না। এসব বন্ধ হওয়া উচিত। কারণ, দর্শকরা আমাদেরকে ফলো করে: আমরা কী করছি না করছি- সব খোঁজ দর্শক রাখে। তাই এরকম একটি প্লাটফর্মে থেকে সহকর্মীকে নিয়ে কোনো মানহানিকর বক্তব্য দেওয়া উচিত না- এটাই আমি বলতে চাচ্ছি। কারণ, সিনিয়রাই তো আমাদের শেখাবেন।

টিবিএস: এখন কী করবেন? উভয় পক্ষ বসে সমাধানের কি কোনো সম্ভাবনা আছে?

ন্যান্সি: আইন যে পথে যাবে, আমি এখন সেই পথেই যাব। এর বাইরে তো যাওয়ার সুযোগ নেই। আমি যেতেও চাই না। ব্যক্তিগতভাবে কোনো আলোচনার প্রয়োজন দেখছি না। আইনিভাবে এটি শেষ হওয়ার মধ্যেই উভয়পক্ষের জন্য মঙ্গল। 

টিবিএস: আপনার কি আর কিছু বলার আছে?

ন্যান্সি: আমি চাই, কারও অসম্মান হয়, সমাজে হেয় প্রতিপন্ন হয়- এমন অনুষ্ঠান যে সকল গণমাধ্যম প্রকাশ করে, তারা একটু সচেতন হবে। কোনো নারীকে অসম্মান করে দেওয়া বক্তব্য প্রচার করা থেকে বিরত থাকবে। আমি চাই এতটুকু বার্তা দিতে যে, আপনি চাইলেই কারও মানহানি করতে পারেন না।

Related Topics

টপ নিউজ

নাজমুন মুনিরা ন্যান্সি / আসিফ আকবর / আইন-আদালত / মিউজিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • ব্রিটনি স্পিয়ার্স: আমি আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরব না
  • সেই যে আমার জ্যাজ, পপ আর রক অ্যান্ড রোলের দিনগুলো 
  • নির্বাচন কমিশন গঠনে সুনির্দিষ্ট আইন প্রণয়নের নির্দেশনার রিট হাইকোর্টে খারিজ

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net