Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
৪ মে থেকে বিটিভিতে আবারও ‘এইসব দিন রাত্রি’

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক
03 May, 2020, 12:00 pm
Last modified: 03 May, 2020, 12:12 pm

Related News

  • ১২ ফেব্রুয়ারি আপনারা ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নিন, ১৩ তারিখ থেকে তারা আপনাদের দায়িত্ব নেবে: তারেক রহমান
  • ৯ ফেব্রুয়ারি তারেক রহমানের ভাষণ প্রচারে বিটিভিকে ইসির নির্দেশ
  • তফসিল ঘোষণার জন্য বুধবার বিটিভি ও বেতারকে ডেকেছে নির্বাচন কমিশন
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ
  • কিছু নস্টালজিয়া আর বহু প্রত্যাশা নিয়ে ফিরল নতুন কুঁড়ি

৪ মে থেকে বিটিভিতে আবারও ‘এইসব দিন রাত্রি’

১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হতো এই ধারাবাহিকটি। আগামীকাল (৪ মে থেকে) আবারও নতুন করে দেখানো হবে এইসব দিনরাত্রি।
হাবিবুল্লাহ সিদ্দিক
03 May, 2020, 12:00 pm
Last modified: 03 May, 2020, 12:12 pm

শফিকদের (বুলবুল আহমেদ) বাসায় নতুন একটা ম্যাজিক দেখাতে এসেছেন আনিস (খালেদ খান)। দরজায় নক করেই পেয়ে গেলেন শাহানাকে (শিল্পী সরকার অপু)। শাহানা শফিকের বোন। আনিসের দর্শক হিসেবে শুধু শাহানা হলেই চলে। 

পুরোদস্তুর ব্যাচেলর আনিস থাকে শাহানাদের ওপরের তলায়। ম্যাজিক দেখাতে এসে রুমাল আনেনি আনিস। শাহানার কাছে রুমাল চায়। শাহানা বিরক্ত মুখে জানায় রুমাল নেই। কিন্তু অভিব্যক্তিতে বোঝা যায় সে ম্যাজিক নয় ম্যাজিশিয়ানকে লুকিয়ে লুকিয়ে খেয়াল করছেন। ততক্ষণে পকেট থেকে রুমাল বের করে আনিস। ম্যাজিক শুরু করে। 

শেষ দিকে আসতেই দৃশ্যে ঢোকেন শাহানার মা (দিলারা জামান)। আনিসকে প্রশ্রয় দেওয়ার কারণ নেই, তাই মেজাজ দেখান। তার কথার মারপ্যাঁচে ধরা খেয়ে যায় আনিস। বলে, সে পানি খেতে এসেছে? মা জানতে চান, তার বাসায় কি পানি নেই? পানি থাকলেও গ্লাস নেই। উত্তর দেয় আনিস। 

মা নিজের হাতে টেবিলে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে আনিসকে কে দেয়। আনিস পানি খায়। খাওয়া শেষে বিদায় নেয়। মা বলেন, গ্লাসটাও নিয়ে যেতে। আনিস চলে যায়। টেবিলে পড়ে থাকে আনিসের ম্যাজিক দেখানো রুমাল। রুমালের মধ্যে একটা লাল গোলাপ। মা চলে গেলে সেই রুমাল হাতে নিয়ে ফুল থেকে গন্ধ নেয় শাহানা। নাকি আনিসের ভালোবাসার অনুভূতি নেয়!

এরকম দৃশ্যর একটা পারিবারিক আবহের নাটক 'এইসব দিনরাত্রি'। নাটকটি রচনা করেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও নাট্যকার হুমায়ূন আহমেদ। ১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এ প্রচারিত হতো এই ধারাবাহিকটি। আবার নতুন করে প্রচার শুরু হচ্ছে এটির। আগামীকাল (৪ মে থেকে) দেখানো হবে এইসব দিনরাত্রি।

বিটিভি ও উইকিপিডিয়া সুত্রে জানা যায়, নাটকটা সেই সময় এতটাই জনপ্রিয় ছিল যে নাটক চলাকালীন সময়ে ঢাকার ব্যস্ত রাস্তাগুলো ফাঁকা হয়ে যেত। নাটকটি ঢাকা শহরে বসবাসকারী একটি মধ্যবিত্ত পরিবারের গল্প বলেছে। নাটকটিতে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সুখ, ভালোবাসা, বিয়ে, মৃত্যু,

সমস্যা ইত্যাদিই দেখানো হয়েছে। গল্পটা শেষ হয় "টুনি" নামের লিউকেমিয়ায় আক্রান্ত এক ছোট মেয়ের মৃত্যুর মধ্য দিয়ে। ছোট মেয়েটির মৃত্যু পুরো দেশে একটা আলোড়ন তোলে। অনেকেই হুমায়ূন আহমেদকে "টুনি" চরিত্রটিকে বাঁচিয়ে রাখার অনুরোধ করেন। কিন্তু হুমায়ূন আহমেদ তার

সিদ্ধান্তে অটল থাকেন।

নাটকটির নিয়ে গতকাল কথা হয় মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে। শুরুতেই জানতে চাই, ওই তরুণ বয়সে কেন তিনি মায়ের চরিত্রে অভিনয় করলেন? অকপটে জানালেন হুমায়ূন আহমেদ চেয়েছিলেন বলেই তিনি বুলবুল আহমেদ ও আসাদুজ্জামান নূরের মা হয়েছিলেন।

সেই স্মৃতি মনে করে বলেন,'আমি তখন বিএফ শাহিন স্কুলে শিক্ষকতা করি। থাকি ঢাকার সেন্ট্রাল রোডে। একই জায়গায় আরেক অভিনেত্রী ডলি জহুরও থাকেন। এই নাটকে ডলি জহুর আমার ছেলে শফিকের বউয়ের চরিত্রে অভিনয় করেছে। শুটিং এবং রির্হাসেলে আমরা দুজন একসঙ্গে রিকশায় বিটিভিতে যেতাম। আবার একসঙ্গে ফিরতাম। শুটিংয়ের আগে কমপক্ষে তিন-থেকে চারদিন আমাদের রিহার্সেল হতো।'

তিনি জানান, নাটকের রিহার্সেল ও শুটিং এ হাজির থাকতেন হুমায়ূন আহমেদ। সংলাপের বেলায় কোনো ছাড় দিতেন না। কোনো শব্দ এদিক সেদিক করার উপায় ছিল না। তবে সবাই বেশ উপভোগ করতেন শুটিংটা।

বুলবুল আহমেদ তার ছেলের চরিত্রে? বিষয়টা মনে করিয়ে দিতেই দিলারা জামান হাসতে হাসতে বলেন, 'এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করতাম। পরে অন্য নাটকে বুলবুল ভাইয়ের সাথে অভিনয় করতে গিয়ে যখন বলতাম আমি কিন্তু আপনার মা। তখন বুলবুল ভাই লজ্জায় লাল হয়ে যেতেন। আমরা খুব দুষ্টমি করতাম তার সঙ্গে।'

নাটকটি প্রবল জনপ্রিয় হয়েছিল বলেন জানান দিলারা জামানও। বলেন, 'নাটকে আমার মেয়ে শাহানা (শিল্পী সরকার অপু) স্লিপিং পিল খেয়ে সুইসাইড করার চেষ্টা করে। নাটকটা চলাকালীন সময়ে আমার এক প্রতিবেশীর মেয়ে পরীক্ষায় খারাপ করে একই কাজ করে। ওই দিন আমি দেখতে যাই। তখন ওই শিক্ষার্থীর মা আমাকে দেখে ধমকে ওঠেন। বলেন, নাটকে আরও বেশি করে এসব দেখান। অবশ্য এক

সপ্তাহ পরে সেই মা আমার বাসায় এসে সরি বলে যান। এই ঘটনাটা আমার মনে দাগ কেটে আছে। কারণ মেয়েটি স্লিপিং পিল খেয়ে শেষ পর্যন্ত মারা গিয়েছিল।'

কথা হয় নাটকে শাহানা চরিত্রে অভিনয় করা শিল্পী সরকার অপুর সঙ্গেও। তিনি বলেন, 'এটা আমার জীবনের অন্যতম একটা সেরা কাজ। পুরো নাটকটার শুটিং হয়েছে বিটিভিতে। আমরা খুব আনন্দ নিয়ে কাজটা করেছি।'

নাটকটি বর্তমানে বিটিভির প্রযোজক মাহফুজা ফেরদৌস তত্বাবধানে প্রচারিত হচ্ছে। তিনি জানান, এই নাটকে অভিনয় অভিনয় করা অনেকশিল্পী মারা গেছেন। অনেকেই জীবিত আছেন। নাটকটির আবেদন এতটুকু কমেনি। তাই কোয়ারেন্টাইনের সময়ে এটি প্রচার করা হচ্ছে।

নাটকটিতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ (শফিক ), খালেদ খান (আনিস), নায়ার সুলতানা লোপা (টুনি), কাজী মেহফুজুল হক (বাবা), আবুল খায়ের (মামা), শিল্পী সরকার অপু (শাহানা), ইনামুল হক (মি করিম), ডলি জহুর (নীলু), লুৎফুন নাহার লতা  (শারমিন) , আসাদুজ্জামান নূর  (রফিক) , দিলারা জামান(মা) ও মাসুদ আলী খান (অফিসের কর্মকর্তা)। 

 

Related Topics

টপ নিউজ

এইসব দিনরাত্রি / বিটিভি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • ১২ ফেব্রুয়ারি আপনারা ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নিন, ১৩ তারিখ থেকে তারা আপনাদের দায়িত্ব নেবে: তারেক রহমান
  • ৯ ফেব্রুয়ারি তারেক রহমানের ভাষণ প্রচারে বিটিভিকে ইসির নির্দেশ
  • তফসিল ঘোষণার জন্য বুধবার বিটিভি ও বেতারকে ডেকেছে নির্বাচন কমিশন
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ
  • কিছু নস্টালজিয়া আর বহু প্রত্যাশা নিয়ে ফিরল নতুন কুঁড়ি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net