Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
স্ট্রিমিংয়ের জন্য ডিজনির বিরুদ্ধে 'ব্ল্যাক উইডো' তারকার মামলা

বিনোদন

টিবিএস ডেস্ক
31 July, 2021, 01:15 pm
Last modified: 31 July, 2021, 01:16 pm

Related News

  • মার্ভেল–এ ফিরছে ‘আয়রনম্যান’, তবে এবার ভিলেন হিসেবে; ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে যা যা জানা গেল
  • ১৮০ কেজির নকল পাথরের আঘাত থেকে দর্শকদের বাঁচাতে গিয়ে আহত ডিজনি কর্মী
  • বক্স অফিস: শীর্ষে 'জুটোপিয়া ২', মাত্র ২১ লাখ ডলার আয়ে ডিজনির ইতিহাসে অন্যতম ফ্লপ 'এলা ম্যাককে'
  • চুক্তি নবায়নে ব্যর্থ, ইউটিউব টিভি থেকে সরানো হলো ইএসপিএন-এবিসিসহ সকল ডিজনি চ্যানেল
  • লেট-নাইট টিভি শো-তে ফিরে এসে বাক-স্বাধীনতার কথা বললেন জিমি কিমেল

স্ট্রিমিংয়ের জন্য ডিজনির বিরুদ্ধে 'ব্ল্যাক উইডো' তারকার মামলা

স্কারলেট জোহানসনের অভিযোগকে অস্বীকার করে ডিজনি জানিয়েছে, এ ধরনের মামলার কোনো ভিত্তি নেই এবং বর্তমান করোনা পরিস্থিতিতে বিষয়টি অত্যন্ত দু;খজনক।   
টিবিএস ডেস্ক
31 July, 2021, 01:15 pm
Last modified: 31 July, 2021, 01:16 pm

ওয়াল্ট ডিজনির নামে মামলা করেছেন 'ব্ল্যাক উইডো' মার্ভেল তারকা, স্কারলেট জোহানসন।

স্কারলেট অভিনীত সুপারহিরো চলচ্চিত্র 'ব্ল্যাক উইডো'কে ডিজনি তাদের স্ট্রিমিং সার্ভিসে মুক্তি দেয়ার মাধ্যমে চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ এনেছেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে ডিজনির নামে উচ্চ আদালতে এই মামলা করেন তিনি।

চলচ্চিত্রটি একই সাথে থিয়েটারে এবং তাদের অনলাইন সার্ভিসে মুক্তি দেয়া হয়। মামলায় উল্লেখ করা হয়, চলচ্চিত্রটির বক্স অফিস সাফল্যের উপর ভিত্তি করে জোহানসন তার বেতন নিবেন বলে চুক্তি হয়েছিল।

মামলায় বলা হয়, "চলচ্চিত্রের সাফল্য ও নিজের অর্থনৈতিক লাভের উদ্দেশ্যে জোহানসন মার্ভেলের সাথে চুক্তি করেছিলেন যে এটি শুধুমাত্র 'থিয়েট্রিক্যাল রিলিজ' হবে বা সিনেমা হলে মুক্তি পাবে। কারণ জোহানসন, হলিউড, ডিজনি ও মার্ভেল সবাই জানেন যে থিয়েট্রিক্যাল রিলিজ মানে হলো থিয়েটারগুলোতেই কেবল চলচ্চিত্রটি মুক্তি দেয়া। ডিজনি এই প্রতিশ্রুতির ব্যাপারে খুব ভালো করেই জানতো; তবুও তারা তা ভঙ্গ করেছে এবং থিয়েটারের একই দিনে ডিজনি প্লাস স্ট্রিমিংয়ে ছবিটি মুক্তি দিয়েছে।"   

কিন্তু জোহানসনের এই অভিযোগকে অস্বীকার করে ডিজনি জানিয়েছে, এ ধরনের মামলার কোনো ভিত্তি নেই এবং বর্তমান করোনা পরিস্থিতিতে বিষয়টি অত্যন্ত দু;খজনক।   

'ব্ল্যাক উইডো' চলচ্চিত্রটি 'প্রিমিয়ার অ্যাক্সেস' সহ ডিজনি প্লাসে মুক্তি দেয়ার ব্যাপারে জোহানসনের সঙ্গে চুক্তি হয়েছিল বলেও দাবি করেছে ডিজনি। তারা আরও জানায়, জোহানসন এযাবৎ যে ২০ মিলিয়ন ডলার পেয়েছেন, ডিজনি স্ট্রিমিং এ মুক্তির ফলে তিনি আরও বাড়তি আয় করতে পারবেন।

কিন্তু জোহানসনের অ্যাটর্নি জন বার্লিনস্কি'র দাবি, ডিজনি নিজেদের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়াতে এবং কোম্পানির স্টকের মূল্য বর্ধিত করতে এটি স্ট্রিমিংয়ে মুক্তি দিয়েছে।  
করোনা মহামারির ফলে হলিউড পাড়ার থিয়েটারগুলো যখন স্বাভাবিক অবস্থায় ফিরে গিয়ে মুনাফা অর্জন করতে ব্যর্থ হচ্ছে, তখন স্ট্রিমিং সেবাই হয়ে উঠেছে হলিউডের কেন্দ্রবিন্দু।  

ডিজনি প্লাস ও থিয়েটারে একই সময়ে 'ব্ল্যাক উইডো' মুক্তির ঘোষণা গত মার্চেই দিয়েছিল ডিজনি। ২০২০ সালের মে মাসে মুক্তির কথা থাকলেও, মহামারির কারণে একাধিকবার ছবিটি মুক্তির সময় পেছানো হয়।  

অন্যান্য স্টুডিও একই দিনে স্ট্রিমিং এ ছবি মুক্তি দিলেও, 'ব্ল্যাক উইডো' নিয়ে বিতর্কের কারণ আছে। ২০০৮ সালের পর থেকে  গ্লোবাল বক্স অফিসে প্রায় ২৩ বিলিয়ন ডলার আয় করেছে হলিউডের সবচেয়ে বড় ব্লকবাস্টার ব্র্যান্ড মার্ভেল। 

এক রাশিয়ান ঘাতকের অ্যাভেঞ্জার বনে যাওয়ার গল্প নিয়ে তৈরি 'ব্ল্যাক উইডো' মুক্তি পেয়েছে গত ৯ জুলাই। মুক্তির প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও কানাডীয় বক্স অফিসে ৮০ মিলিয়ন ডলার আয় করেছে ছবিটি। এছাড়াও, ডিজনি প্লাসে এখন পর্যন্ত ৬০ মিলিয়ন ডলার আয় করেছে। অবশ্য এরপর থেকে ছবিটির আয় কিছুটা কমে এসেছে। এই মুহূর্তে বিশ্বজুড়ে এর আয় ৩১৮ মিলিয়ন ডলারে অবস্থান করছে।

স্কারলেট জোহানসন এ পর্যন্ত মোট ৯টি মার্ভেল চলচ্চিত্রে অভিনয় করেছেন।   

ওয়ার্নার ব্রাদার্সসহ আরও কিছু চলচ্চিত্র স্টুডিও ও তাদের চলচ্চিত্রের তারকা ও অন্যান্য কলাকুশলীদের সঙ্গে পারিশ্রমিক নিয়ে মধ্যস্ততা করেছে। কারণ সেসব চলচ্চিত্র শুধু থিয়েটারে মুক্তির কথা থাকলেও, বৈশ্বিক করোনা পরিস্থিতির জন্য স্ট্রিমিং সার্ভিসেও মুক্তি দেয়া হয়েছে। 

তবে মামলায় জোহানসন দাবি করেছেন, তার প্রতিনিধি এই ইস্যু সমাধানের জন্য আগ্রহ দেখালেও, তাদেরকে এড়িয়ে গেছে ডিজনি।    

ডোয়াইন জনসন ও এমিলি ব্লান্ট অভিনীত অ্যাকশন-অ্যাডভেঞ্চার চলচ্চিত্র 'জাঙ্গল ক্রুইজ'ও শুক্রবার একই দিনে থিয়েটার ও স্ট্রিমিংয়ে মুক্তি দিয়েছে ডিজনি। 

  • সূত্র- রয়টার্স ও সিএনএন
     
  •  

Related Topics

টপ নিউজ

স্কারলেট জোহানসন / ডিজনি / মার্ভেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • মার্ভেল–এ ফিরছে ‘আয়রনম্যান’, তবে এবার ভিলেন হিসেবে; ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে যা যা জানা গেল
  • ১৮০ কেজির নকল পাথরের আঘাত থেকে দর্শকদের বাঁচাতে গিয়ে আহত ডিজনি কর্মী
  • বক্স অফিস: শীর্ষে 'জুটোপিয়া ২', মাত্র ২১ লাখ ডলার আয়ে ডিজনির ইতিহাসে অন্যতম ফ্লপ 'এলা ম্যাককে'
  • চুক্তি নবায়নে ব্যর্থ, ইউটিউব টিভি থেকে সরানো হলো ইএসপিএন-এবিসিসহ সকল ডিজনি চ্যানেল
  • লেট-নাইট টিভি শো-তে ফিরে এসে বাক-স্বাধীনতার কথা বললেন জিমি কিমেল

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net