Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
লন্ডনে পোশাকের দোকানে হঠাৎ আগমন জোলির, চমকে দিলেন বিক্রেতাদের

বিনোদন

টিবিএস ডেস্ক
27 October, 2021, 02:00 pm
Last modified: 27 October, 2021, 02:07 pm

Related News

  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় লন্ডনে বাতিল হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক অনুষ্ঠান 
  • মাস্টারশেফ ইউকে’তে ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

লন্ডনে পোশাকের দোকানে হঠাৎ আগমন জোলির, চমকে দিলেন বিক্রেতাদের

মেয়ে ভিভিয়েন জোলি-পিটকে সাথে নিয়ে সেন্ট্রাল লন্ডনে খুব অল্প সময়ের জন্য এইচ অ্যান্ড এম ব্র্যান্ডের শোরুমে ঢুঁ মেরেছেন ‘গন ইন সিক্সটি সেকেন্ডস’ তারকা।
টিবিএস ডেস্ক
27 October, 2021, 02:00 pm
Last modified: 27 October, 2021, 02:07 pm

লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের রাস্তায় হুট করেই দেখা মিলেছে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির। তবে তিনি একা নন, সঙ্গে ছিল ১৩ বছর বয়সী মেয়ে ভিভিয়েন।

মঙ্গলবার হলিউড পাড়ার শীর্ষ নায়িকাকে এভাবে সাধারণ মানুষের ভিড়ে শপিং করতে দেখে বিস্ময়ে হতবাক দোকানিরা। মেয়ে ভিভিয়েন জোলি-পিটকে সাথে নিয়ে সেন্ট্রাল লন্ডনে খুব অল্প সময়ের জন্য এইচ অ্যান্ড এম ব্র্যান্ডের শোরুমে ঢুঁ মেরেছেন 'গন ইন সিক্সটি সেকেন্ডস' তারকা।

মুখে মাস্ক থাকলেও জোলির অতি পরিচিত বৈশিষ্ট্য দেখে তাকে চিনে নিতে ভুল হয়নি আশেপাশের মানুষের। মেয়ের জন্য সুলভ মূল্যে কিছু জামাকাপড় কেনার উদ্দেশ্যেই দোকানে এসেছিলেন ৪৬ বছর বয়সী এ তারকা।  

সাশ্রয়ী মূল্যে ফ্যাশনেবল পোশাক কেনার জন্য টিনেজারদের কাছে জনপ্রিয় গন্তব্য 'এইচ অ্যান্ড এম'। এসময় মনোক্রোম হাউন্ডস্টুথ কাপড়ের কোট গায়ে জড়িয়ে এসেছিলেন জোলি এবং মেয়ের জন্য পোশাক বাছাই করছিলেন।      

এই মুহুর্তে ১২০ মিলিয়ন ডলারের মালিক জোলিকে তার সন্তানের পছন্দসই পোশাক কিনে দিতে গিয়ে পকেটের দিকে নজর রাখার কোনো কারণই ছিল না। জোলির প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের ঘরে জন্ম নেওয়া কনিষ্ঠ সন্তান ভিভিয়েন। 

ক্যাজুয়াল সাদা টি-শার্ট এবং ধূসররঙা জগারস পরে বেশ রিলাক্স ভঙ্গিতেই খ্যাতনামা মায়ের সঙ্গে শপিংয়ে বেরিয়েছিল ভিভিয়েন। তবে পুরো সময়টায় একবারও নিজের মাস্ক খোলেনি সে। 

জোলির ছয় সন্তানের মধ্যে ছেলে ম্যাডক্স (২০) ও প্যাক্স (১৭) এবং মেয়ে জাহারা (১৬) ও শিলহকে (১৫) তিনি দত্তক নিয়েছেন। বাকি দুই যমজ সন্তান নক্স ও ভিভিয়েনের জন্ম তার প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের ঘরে।

এইচ অ্যান্ড এম শোরুমে ঢোকার পর থেকেই জনসাধারণের উৎসুক দৃষ্টিতে খানিকটা ভড়কে যায় ভিভিয়েন। তবে পুরো সময়টা মেয়ের কাঁধে হাত জড়িয়ে তাকে সুরক্ষিত রেখেছিলেন জোলি।    

ছবির প্রচারণা থেকে সাময়িক বিরতি নিয়ে ইতালি হয়ে লন্ডনে পৌঁছেছেন জোলি। রোববার ইতালিতে ১৬তম রোম চলচ্চিত্র উৎসবে নিজের নতুন ছবি 'ইটারনালস'-এর প্রিমিয়ারে উপস্থিত ছিলেন তিনি।

আমেরিকান কমিক বইগুলোতে যেসব ফিকশনাল চরিত্র দেখা যায়, সেসব ফিকশনাল চরিত্র নিয়ে নির্মিত একটি মার্ভেল চলচ্চিত্র 'ইটারনালস'। ছবিতে নাম ভূমিকায় আছে এক ধরনের এলিয়েন প্রজাতি, যারা হাজার বছর পর গোপন আস্তানা থেকে বেরিয়ে এসেছে ক্ষতিকর 'ডেভিয়ান্টস' প্রজাতির হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে। 

'ইটারনালস' চলচ্চিত্রে উচ্চশ্রেণীর যোদ্ধা 'থেনা'র চরিত্রে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলিকে। ছবিটি পরিচালনা করেছেন 'নম্যাডল্যান্ড' খ্যাত পরিচালক ক্লোয়ি ঝাও। আগামী ৫ নভেম্বর ছবিটি মুক্তির কথা রয়েছে। 

  • সূত্র: ডেইলি মেইল  

Related Topics

টপ নিউজ

অ্যাঞ্জেলিনা জোলি / লন্ডন / এইচ অ্যান্ড এম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
    সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

Related News

  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় লন্ডনে বাতিল হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক অনুষ্ঠান 
  • মাস্টারশেফ ইউকে’তে ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
বাংলাদেশ

সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা

4
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net