Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন: ডিজনির নতুন নায়িকা ৬৭ কোটি মানুষের প্রতিনিধি?

তার চিরচেনা সাইডকিক এবং 'টুক টুক' নামের পরিবহনটিও এ অঞ্চলের জনপ্রিয় বাহন- রিকশার কথা মনে করিয়ে দেয়।
রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন: ডিজনির নতুন নায়িকা ৬৭ কোটি মানুষের প্রতিনিধি?

বিনোদন

টিবিএস ডেস্ক
07 March, 2021, 03:25 pm
Last modified: 07 March, 2021, 03:29 pm

Related News

  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি

সদ্য মুক্তি পাওয়া অ্যানিমেশন ফিল্ম 'রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন'-এর কেন্দ্রীয় চরিত্র রায়া সব মানুষকে এক সুতোয় বাঁধার জন্য ঘুরে বেড়ায় এবং এই পৃথিবীকে রক্ষার জন্য চালায় প্রচেষ্টা।

মানবসভ্যতার ভার নিজের কাঁধে তুলে নেওয়ার পাশাপাশি সে আরও একটি বোঝা বয়ে বেড়ায়; তা হলো, একটি সুবিশাল ও বৈচিত্র্যময় অঞ্চলের পরিচয় ধারণ করা।

১১টি দেশ ও ৬৭ কোটি ৩০ লাখ মানুষের আবাসস্থল দক্ষিণ-পূর্ব এশিয়া। এখানে শত শত না হলেও ডজন ডজন ভিন্ন ভিন্ন সংস্কৃতির উপস্থিতি রয়েছে, যেগুলো একটি দক্ষিণ-পূর্ব এশিয়ান পরিচয় বহন করে। এবার প্রশ্ন হলো, ডিজনির এই সাম্প্রতিকতম নায়িকা কি আসলেই এই পরিচয় ধারণ ও বহন করতে সক্ষম?

সিনেমাটির প্রেক্ষাপট কুমন্দ্র নামে একটি কাল্পনিক ভূখণ্ড, যেখানে পাঁচটি আদিবাসী জাতিসত্তার বাস। প্রতিটি জাতসত্তারই রয়েছে নিজস্ব সংস্কৃতি- যেগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গা থেকে অনুপ্রাণিত।

রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন

বিবিসিকে পরিচাল ডন হল জানিয়েছেন, ওই অঞ্চল থেকে অনুপ্রেরণা নিয়েই চলচ্চিত্রটি বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এটির প্রেক্ষাপট বর্তমানের নয়, বরং হাজারও বছর আগের। তবু এ অঞ্চলের আবহমণ্ডল এই চলচ্চিত্রে নানাভাবেই ফুটে উঠেছে।

এরমধ্যে রয়েছে রায়ার মাথার হ্যাট, যেটি দেখতে অনেকটাই ফিলিপাইনসের একটি ঐতিহ্যগত হেডগিয়ারের মতো।

তার চিরচেনা সাইডকিক এবং 'টুক টুক' নামের পরিবহনটিও এ অঞ্চলের জনপ্রিয় বাহন- রিকশার কথা মনে করিয়ে দেয়।

অন্যদিকে, তার ফাইটিং টেকনিকে রয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় চিরপরিচিত ও ঐতিহ্যবাহী মার্শাল আর্ট সিল্যাটের প্রভাব।

এদিকে, অনলাইনে কেউ কেউ অভিযোগ করেছেন, একটি চলচ্চিত্রের মধ্যে এ অঞ্চলের বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন অংশ জুড়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে 'রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন' টিম, যা শেষ পর্যন্ত গোলমেলে হয়ে উঠেছে। অবশ্য চলচ্চিত্রটির যুগ্ম-চিত্রনাট্যকার মালয়েশিয়ান বংশোদ্ভূত অ্যাডেল লিমের দাবি, এ কাজ এখানে বরং একটি 'গভীরতর' রূপ পেয়েছে।

"আমরা যখন সাংস্কৃতিক অনুপ্রেরণার কথা বলি, তার মানে এই নয়, 'এটা'কে 'ওটা'র মতো হতে হবে। বরং কাজটি এই চলচ্চিত্রে আরও গভীর রেখাপাত করেছে," বলেন তিনি।

রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন

উদাহরণ হিসেবে তিনি বলেন, "যে দৃশ্যে রায়ার জন্য তার বাবা স্যুপ বানায়, সেটি দক্ষিণ-পূর্ব এশিয়ান হিসেবে আমাদের মন ছুঁয়ে গেছে; কেননা, এই খাবার আমাদের খুবই চেনা।"

এদিকে, জনৈক ইন্দোনেশিয়ান টুইটার ব্যবহারকারী বিবিসিকে বলেছেন, একটি চলচ্চিত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবকিছুর প্রতিনিধিত্ব করা একেবারেই 'অসম্ভব' ছিল; বরং এই চলচ্চিত্রে স্রেফ 'একটি নির্দিষ্ট সংস্কৃতির ওপর ফোকাস' করা হয়েছে।

তবে এটির নির্মাতাদের দাবি, তারা মোটেও কোনো একটি নির্দিষ্ট সংস্কৃতি কিংবা দেশের ওপর ফোকাস করেননি; বরং স্রেফ এ অঞ্চলের কাছ থেকে 'অনুপ্রেরণা' নিয়েছেন।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন / অ্যানিমেশন মুভি / হলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: জুমা প্রেস
    চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না
  • বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
    বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

Related News

  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

2
কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান

3
ছবি: জুমা প্রেস
আন্তর্জাতিক

চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না

4
বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
ফিচার

বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল

5
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab