Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
যৌন নিগ্রহের মামলায় আড়াই বছর জেল খেটে আদালতের রায়ে ‘নির্দোষ’ বিল কসবির কারামুক্তি

বিনোদন

টিবিএস ডেস্ক
01 July, 2021, 03:25 pm
Last modified: 01 July, 2021, 03:38 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প

যৌন নিগ্রহের মামলায় আড়াই বছর জেল খেটে আদালতের রায়ে ‘নির্দোষ’ বিল কসবির কারামুক্তি

জনপ্রিয় টিভি শো ‘দ্য কসবি শো’র মাধ্যমের অগুণতি মানুষের প্রিয়পাত্রে পরিণত হয়েছিলেন তিনি। ভালোবাসা ও সম্মানের সঙ্গে আমেরিকান বিনোদন জগতে তাকে ‘আমেরিকাস ড্যাড’ নামেও ডাকা হতো।
টিবিএস ডেস্ক
01 July, 2021, 03:25 pm
Last modified: 01 July, 2021, 03:38 pm
মধ্য বয়সে বিল কসবি। ছবি: সংগৃহীত

যৌন নিগ্রহের অভিযোগে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবরণকারী প্রখ্যাত আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেতা ও লেখক বিল কসবি অবশেষে মুক্তি পেলেন। বুধবার কারাগার থেকে মুক্তি পেয়ে এক টুইটবার্তায় নিজেকে 'নির্দোষ' দাবি করেন তিনি।

৮৩ বছর বয়সী এই নন্দিত ও নিন্দিত টিভি তারকা টুইটবার্তায় লিখেছেন, 'নিজের অবস্থান কিংবা নিজের কাহিনি- কোনোটাই কোনোদিনও পাল্টাইনি আমি। সবসময়ই নির্দোষ থেকেছি।'

I have never changed my stance nor my story. I have always maintained my innocence.
Thank you to all my fans, supporters and friends who stood by me through this ordeal. Special thanks to the Pennsylvania Supreme Court for upholding the rule of law. #BillCosby pic.twitter.com/bxELvJWDe5— Bill Cosby (@BillCosby) June 30, 2021

'এই অগ্নিপরীক্ষার ভেতর যত অনুরাগী, সমর্থক ও বন্ধু আমার পাশে দাঁড়িয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।... আইনের শাসনের পক্ষে থাকার জন্য পেনিসিলভানিয়া সুপ্রিম কোর্টের প্রতি জানাই বিশেষ ধন্যবাদ,' লিখেন তিনি।

বলে রাখা ভালো, জনপ্রিয় টিভি শো 'দ্য কসবি শো'র মাধ্যমের অগুণতি মানুষের প্রিয়পাত্রে পরিণত হয়েছিলেন বিল কসবি। ভালোবাসা ও সম্মানের সঙ্গে আমেরিকান বিনোদন জগতে তাকে 'আমেরিকাস ড্যাড' নামেও ডাকা হতো।

অবশ্য তার সুদীর্ঘ ক্যারিয়ারের মহিমায় কলঙ্কের দাগ পড়ে ২০০৪ সালে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে ২০১৮ সালে তাকে দোষী সাব্যস্ত করা হলে। এরপর আড়াই বছর কারাগারে কাটিয়েছেন তিনি।

বিচারিক প্রক্রিয়ায় ত্রুটি পাওয়ায় অবশেষে সেই অভিযোগ ও দণ্ড থেকে তাকে অব্যাহতি দিয়েছেন পেনসিলভানিয়ার সর্বোচ্চ আদালত।

এদিকে, কসবির কারামুক্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। আইনের ফাঁক-ফোঁকরে একজন 'ধর্ষক' মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে, এমন সিদ্ধান্ত মানতে পারছেন না ভিক্টোরিয়া ভ্যালেন্টিনো নামে এক নারী।

১৯৬০ সালে কসবির ধর্ষণের শিকার হয়েছিলেন বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন ভিক্টোরিয়া। এ নারীর আরও অভিযোগ, অন্তত ৬০ জন নারীকে যৌন নিপীড়ন করে তাদের জীবন দুর্বিষহ করেছেন কসবি।

কারামুক্তির খবর পেয়ে বাড়ির বাইরে জড়ো হওয়া গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার জন্য নিজ মুখপাত্র অ্যান্ড্রু ওয়াটকে [ডানে] পাশে নিয়ে হাজির হন বিল কসবি [মাঝে] ।। ছবি: ম্যাট স্লোকাম/এপি

অবশ্য নিজের বিরুদ্ধে ২০০৪ সাল থেকেই একের পর এক যৌন নিগ্রহের অভিযোগ উঠতে শুরু করার কারণে ক্যারিয়ারের পতন ঘটলেও সেসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন বিল কসবি।


  • সূত্র: নিউইয়র্ক পোস্ট/এনপিআর

Related Topics

টপ নিউজ

বিল কসবি / যুক্তরাষ্ট্র / কমেডিয়ান / টিভি শো / নারী নিগ্রহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net