Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
যেখানে শুটিং সেখানেই হলো কাঠবিড়ালীর প্রিমিয়ার

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক, পাবনা থেকে
28 December, 2019, 05:20 pm
Last modified: 28 December, 2019, 05:31 pm

Related News

  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • বায়োস্কোপের নেশা আমার

যেখানে শুটিং সেখানেই হলো কাঠবিড়ালীর প্রিমিয়ার

নিজের বানানো প্রথম সিনেমাটি নিজের গ্রামের মানুষকে সবার আগে দেখালেন পরিচালক নিয়ামুল মুক্তা।
হাবিবুল্লাহ সিদ্দিক, পাবনা থেকে
28 December, 2019, 05:20 pm
Last modified: 28 December, 2019, 05:31 pm
কাঠবিড়ালী সিনেমার একটি দৃশ্যে স্পর্শিয়া ও আবীর।

২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় পাবনার ভাঙ্গুরা উপজেলার গজারমারা গ্রামে তাপমাত্রা ছিলো ১৩ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে ছিলো শীতের হাড় কাঁপানো বাতাস। তবে আবহাওয়ার এমন বৈরিতা গ্রামের মানুষদের কাছে কোনো বাধাই হয়ে ওঠেনি। ঠিক সন্ধ্যায় পুরো গ্রামের আবালবৃদ্ধবনিতা হাজির হয়েছিলেন আমবাগানে। যেখানে প্রথম ক্যামেরা চলেছিল ‘কাঠবিড়ালী’ সিনেমার। সেই আমবাগান অবশ্য এখন আর নেই। কেটে ফেলা হয়েছে। তবে সেই আমবাগান পুরোটা আছে কাঠবিড়ালী সেলুলয়েডের ফিতায়। 

গজারমারা গ্রামেই শুটিং হয়েছে এই গ্রামের তরুণ নিয়ামুল মুক্তার প্রথম সিনেমা কাঠবিড়ালীর। দুই বছর আগে শুটিং শুরু হয়েছিল এই সিনেমার। বলা যায়, নিজের গ্রামকে পুরোটা শুটিং ফ্লোর বানিয়ে আর গ্রামের মানুষদের ইউনিটের সদস্য বানিয়ে শেষ করেছেন সিনেমা। তাই সবার আগে পরিচালক মুক্তা সিনেমা নিয়ে এসেছেন গ্রামবাসীর কাছে। সেই আমবাগানে আয়োজন করেছিলেন প্রথম প্রিমিয়ারের।

তীব্র ঠাণ্ডা উপেক্ষা করে গ্রামবাসীর সঙ্গে হাজির হয়েছিলেন কাঠবিড়ালী টিম। ছিলেন দুই অভিনয়শিল্পী অর্চিতা স্পর্শিয়া ও আবির। আরও ছিলেন সজীব মাহমুদ ও হিন্দোল রায়।

তীব্র ঠাণ্ডা উপেক্ষা করে গ্রামবাসীর সঙ্গে প্রিমিয়ার শো দেখতে হাজির হয়েছিলেন কাঠবিড়ালী টিম।

প্রিমিয়ারের শুরুতে উপস্থিত গ্রামবাসীর সঙ্গে কথা বলেন অভিনয়শিল্পীরা। তোলেন ছবি।

স্পর্শিয়া বলেন, আমরা যেখানে পুরো সিনেমাটা শুটিং করেছি সেখানটায় প্রিমিয়ার করতে পারছি। এটা যে কত আনন্দের সেটা ভাষায় প্রকাশ করতে পারব না। গ্রামের প্রতিটি মানুষ আমাদের সহযোগিতা করেছেন। প্রত্যেক কে ধন্যবাদ।

পরে উপস্থিত গ্রামবাসী পরিচালক নিয়ামুল মুক্তাকে সংবর্ধনা দেন। নিয়ামুল মুক্তা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি কৃতজ্ঞ সবার কাছে। আমি এই গ্রামে জন্মগ্রহণ করে গর্বিত। গ্রামের মানুষের ভালোবাসার চেয়ে আর কিছু নেই।

আয়োজিত প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ভাঙ্গুরা পৌরসভার মেয়র ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। সবাই নিয়ামুল মুক্তার এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে সাফল্য কামনা করেন।

উল্লেখ্য চিলেকোঠা ফিল্মসের ব্যানারে নির্মিত কাঠবিড়ালী সিনেমাটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে আগামী ১৭ জানুয়ারি।   

Related Topics

টপ নিউজ

চলচ্চিত্র / বাংলা চলচ্চিত্র / প্রিমিয়ার শো / বাংলা সিনেমা / কাঠবিড়ালী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • বায়োস্কোপের নেশা আমার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net