Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
মেলেনি জামিন, ৭ অক্টোবর পর্যন্ত এনসিবির হেফাজতে আরিয়ান খান

বিনোদন

হিন্দুস্তান টাইমস
05 October, 2021, 10:50 am
Last modified: 05 October, 2021, 10:57 am

Related News

  • প্রথম সিরিজে শাহরুখের ক্যামিও বাদ, এবার ১২০ কোটি রূপির প্রস্তাবও প্রত্যাখ্যান আরিয়ানের! 
  • ছেলেকে বাঁচাতে ঘুষ দেওয়ার অভিযোগ শাহরুখের বিরুদ্ধে! দায়ের হলো মামলা  
  • ‘শাহরুখ নন, পরিবারের সবচেয়ে ব্যস্ত সদস্য আরিয়ান’, জানালেন গৌরী  
  • ভদকা ব্র্যান্ড চালু করছেন শাহরুখপুত্র আরিয়ান
  • আরিয়ান কি সত্যিই ‘নির্দোষ’!

মেলেনি জামিন, ৭ অক্টোবর পর্যন্ত এনসিবির হেফাজতে আরিয়ান খান

শাহরুখ-পুত্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তার সঙ্গে কোনও মাদক পাচারকারী সংস্থার যোগাযোগ নেই। এমনকি, আরিয়ানের ব্যাগ থেকেও কিছু উদ্ধার হয়নি। নিষিদ্ধ বস্তু হিসেবে যেগুলো জব্দ করা হয় যেমন চরস বা এমডি তার বা তার বন্ধুদের কাছ থেকে পাওয়া যায়নি।
হিন্দুস্তান টাইমস
05 October, 2021, 10:50 am
Last modified: 05 October, 2021, 10:57 am

শনিবার রাতে মুম্বাইয়ের কাছে আরব সাগরে ভাসমান এক প্রমোদতরী থেকে আটক করা হয় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। রেভ পার্টিতে মাদক সেবনের অপরাধে আটক করা হয় তাকে। তারপর টানা ১৬ ঘণ্টা জেরার পর রবিবার দুপুরে গ্রেপ্তার করা হয় আরিয়ান ও তার দুই বন্ধুকে। রবিবার ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষ থেকেও ১ দিনের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতের নির্দেশ ছিল।  

গতকাল সোমবার ফের একবার আদালতে হাজির হন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা। আর আদালতের পক্ষ থেকে তিন অভিযুক্তকেই ৭ অক্টোবর অবধি হেফাজতের নির্দেশ দেওয়া দয়েছে। ইতিমধ্যে সোমবার সকালেই আটককৃতদের মেডিকেল টেস্ট করা হয়েছে। সঙ্গে করোনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে সোয়াব স্যাম্পলও। 

এদিন আদালতে আরিয়ান, আরবাজ ও মুনমুন ছাড়াও আরও ৬ জনকে হাজির করা হয়েছে। যার মধ্যে একজন গ্রেপ্তার হয়েছেন সোমবার সকালেই। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার সময় তার কাছ থেকে বেশ ভালো পরিমাণ মাদক উদ্ধার হয়েছে বলেই আদালতকে জানিয়েছেন অ্যাডিশনাল সলিসিটার জেনারেল অনিল সিং। 

আদালতের কাছে অনিল সিং জানান, 'এনসিবির পক্ষ থেকে আরিয়ানের ফোন আটক করা হয়েছে। সেখানে অনেক সন্দেহজনক চ্যাট আছে যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মাদক ডিলারদের সঙ্গে যোগাযোগ ছিল আরিয়ানের। তাই সকলকে একসঙ্গে বসিয়ে এনসিবি-র দফতরে জেরা করা খুব দরকার।' সেই ফোনের থেকে উদ্ধার হওয়া চ্যাটও আদালতে দেখান তিনি।

অনিল জানান, হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, টাকা-পয়সা লেনদেনের কথাও হয়েছে সেখানে। সিং আদালতকে জানান, আরিয়ানের বিরুদ্ধে পাওয়া সব প্রমাণ আইন অনুসারে শাস্তিযোগ্য ও রিয়া চক্রবর্তীর কেস অনুসারে জামিন অযোগ্য অপরাধ। অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করা খুব প্রয়োজন। কারণ, চ্যাট থেকে বেশ কিছু সাংকেতিক নাম পাওয়া গিয়েছে, যা মাদক পাচারকারীদের সঙ্গে চ্যাট করার সময় ব্যবহার করা হত।  

অন্যদিকে, আরিয়ানের পক্ষ থেকে আইনজীবী সতীশ মানশিন্ডে জানান, 'আটককৃতদের মধ্যে একমাত্র আরবাজকে আমি চিনি। যার কাছ থেকে ৬ গ্রাম চরস উদ্ধার হয়েছে। বাদবাকি কেউ আমার চেনা নয়। এজেন্সি কেবলমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপর ভিত্তি করতে পারে না।'

আরিয়ানের পক্ষ থেকে সতীশ মানশিন্ডে আরও জানান, 'আমাকে এনসিবি-র পক্ষ থেকে আগেই আটক করা হয়েছিল, ক্রুজে নয়। আমি একজন অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলাম। আমার জন্য এই কারণেই ক্রুজের স্পেশ্যাল সুইট রাখা ছিল।'

সঙ্গে শাহরুখ-পুত্রের পক্ষে আরও দাবি করা হয়েছে, তার সঙ্গে কোনও মাদক পাচারকারী বা এই ধরনের সংস্থার যোগাযোগ নেই। এমনকি, আরিয়ানের ব্যাগ থেকেও কিছু উদ্ধার হয়নি। নিষিদ্ধ বস্তু হিসেবে যেগুলো জব্দ করা হয় যেমন চরস বা এমডি তার বা তার বন্ধুদের কাছ থেকে পাওয়া যায়নি। আরবাজের কাছ থেকে যা পাওয়া গিয়েছে তা সামান্য।

আরিয়ানের পক্ষে মানশিন্ডে জানান, হোয়াটসঅ্যাপ যে চ্যাটের কথা বলা হচ্ছে তা তখনকার যখন তিনি বিদেশে ছিলেন এবং তাকে ভয় দেখানো হচ্ছিল আন্তর্জাতিক মাদক পাচার নিয়ে। সেই ট্রিপে তিনি কোনও মাদক নেননি বা কোনও ড্রাগ ডিলারদের সঙ্গে যোগাযোগ করেননি বলেই দাবি করেছেন আরিয়ান। 

আরিয়ান আরও জানান, 'এনসিবির তরফে আমাকে গত ৪৮ ঘণ্টা ধরে জেরা করা হয়েছে। কিন্তু আমার কাছ থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আমার ২৪ বছরের জীবনে কোনও ক্রিমিনাল রেকর্ড নেই। আর আমি এনসিবির সঙ্গে সমস্ত সহায়তা করেছি যাতে আমাকে হেফাজতে নেওয়ার আবেদন আদালতে না-মঞ্জুর হয়।' 

যদিও দু'পক্ষের বয়ান শুনে প্রমোদতরীতে মাদক পার্টির মামলায় ৭ অক্টোবর অবধি হেফাজতের নির্দেশ দেয়া হয়েছে। এবার তদন্ত করে দেখা হবে, ঠিক কার কার সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন আরিয়ান খান ও তার বন্ধুরা।  
 
 

Related Topics

টপ নিউজ

আরিয়ান খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • প্রথম সিরিজে শাহরুখের ক্যামিও বাদ, এবার ১২০ কোটি রূপির প্রস্তাবও প্রত্যাখ্যান আরিয়ানের! 
  • ছেলেকে বাঁচাতে ঘুষ দেওয়ার অভিযোগ শাহরুখের বিরুদ্ধে! দায়ের হলো মামলা  
  • ‘শাহরুখ নন, পরিবারের সবচেয়ে ব্যস্ত সদস্য আরিয়ান’, জানালেন গৌরী  
  • ভদকা ব্র্যান্ড চালু করছেন শাহরুখপুত্র আরিয়ান
  • আরিয়ান কি সত্যিই ‘নির্দোষ’!

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net